
আমি ও সে
জয়িতা চট্টোপাধ্যায়
দুঃখের জলে পায়ের পাতা ডুবিয়ে
বসে আছি, আলো অদৃশ্য হলেই
জল থেকে উঠে আসবে সে
তারপর
পাশাপাশি বসে…
কথা হবে, গান হবে,
ভরা কোটালে স্নান হবে;
দুঃখ কি আর তোমার মতো
একবার চলে গেলে, আর ফিরবে না!
বারবার ফিরে আসবে স্রোতের মতো…