সুদীপ ঘোষালের কবিতা

সুদীপ ঘোষালের কবিতা

বন্ধু

সুদীপ ঘোষাল

ভোলার চেষ্টা করি তবু রয়ে যায়
নিঃশব্দ এক আলোড়িত বিকেল
নিয়ে এলো একরাশ আলো হৃদয়ে
অবাক হয়ে শুনি সংগীত
পরমান্ন তৈরি হলে
তোমাকেও হিসেবের খাতায় রাখি

শীতের ঠোঁট জুড়ে আকাশী বিকেল
ধার করা জীবন নিয়ে নানা কৌতূহল
আসলে মৃত্যুই একমাত্র সত্য
শীতজীবন কুয়াশার চাদর মুড়ে