জয়িতা চট্টোপাধ্যায়ের কবিতা
আমি ও সে জয়িতা চট্টোপাধ্যায় দুঃখের জলে পায়ের পাতা ডুবিয়ে বসে আছি, আলো অদৃশ্য হলেই জল থেকে উঠে আসবে সে তারপর পাশাপাশি বসে… কথা হবে, গান হবে, ভরা কোটালে স্নান হবে; দুঃখ কি আর তোমার মতো একবার চলে গেলে, আর ফিরবে না! বারবার ফিরে আসবে স্রোতের মতো…

