প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

মেয়েটি সনজিৎ বণিক সে কি ক্লান্ত অবসন্ন! দুঃখ কি তার বুক থেকে ঝরছে পারুলের মতো, সুখ কি তার চোখ থেকে ঝরাপাতা! দুঃখ সুখের ডানা দু’দিকে মেলে দিয়ে দিগন্তে দেবে কি পাড়ি? সমুদ্রের ‘পর দিয়ে পাখা ঝাপটাতে ঝাপটাতে অন্য কোনো জগতের দিকে কি বাড়িয়েছে হাত? কেউ কি দেখেছো তাকে খালি চোখে, তার শরীর জুড়ে কি জ্বলছে আগুন এই ফাগুনের মায়াবী সুরে! সে মোটেই অবসন্ন নয়, সে মোটেই ক্লান্ত নয়, সে এ সময়ের এক ধূরজটি বাতাস, দুনিয়া বদলের ইতিহাস শেখাবে আমাদের।…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

পিঁপড়ে ও আমি সনজিৎ বণিক পিঁপড়ে ও আমার মধ্যে বেশ মিল খুঁজে পাই, আমরা দুজনেই চঞ্চল, কেবল দৌড়োতে ভালোবাসি চারদিকের মাঠঘাট ও জগৎ; ভালো করে পরখ না করেই কেবল হন্তদন্ত ঘুরতে থাকি, দেখলেই মনে হয় বেশ ব্যস্ত কোনো জরুরি কাজের চাপে এদিক সেদিক দৌড়োতে দৌড়োতে কারো কথাই মনে পড়ে না! পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পুব থেকে পশ্চিম দিশা আমাদের দু’জনের রাডারে বেশ পরিষ্কার এবং আমরা ছুটতে থাকি এই মায়াবী দুনিয়ায়, ছুটতে ছুটতে পরিচিত মানুষের দেখা পেলেই দু-চার কথা বলা,…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

সীমানা সনজিৎ বণিক কথা বলারও সীমানা মেনে চলা জরুরি, যাদের নিয়ে জগৎ সংসার ভালোমন্দের বেড়াজালে জড়িয়ে থাকে সকলেরই নিজস্ব সীমানায় বিচরণ জরুরি। বার বার নিজেকে চিনে নিলে ধাতস্থ হয়ে পড়ে সকলেই; আর নিজস্ব চরকাতে ব্যস্ত রয়ে গেলে কোনো সমস্যাই আমাদের ক্লান্ত করে না, ভেসে যায় সময় সমুদ্র ও সুশাসন, আহার বিহার ও জীবনযাপন। ভালো কথা বলি, আসুন। মানুষের মঙ্গলময় বিষয়ে ধ্যানজ্ঞান ঢেলে দিই একবার, সান্নিধ্যের ছবি বেশ জরুরি, ভালোবাসার নতুন মুখ সকলেই দেখতে ভালোবাসে। ফুলের স্পর্শ নিয়ে এগিয়ে যাই,…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

দৌড়ঝাঁপ সনজিৎ বণিক সবুজ ঘাসের মতোই জীবন কালো মেঘে ঢাকা চাঁদের মতোই জীবন, তপ্ত বালিরাশির ভেতর সূর্যের মুখ গুঁজে পড়ে থাকার মতোই জীবন। ধুলোয় বালিতে বাতাসে গড়াগড়ি যাওয়ার মতোই জীবন। প্রতিটি মুহূর্তের বুকে মাথা পেতে চলতে শেখার নামই জীবন । তোমার নরম তপ্ত বুকে মাথা গুঁজে পৃথিবী খুঁজে ফেরার নামই জীবন। জলবায়ু ও উত্তাপের ঝর্নাধারায় গা ভাসিয়ে শহর পরিক্রমার নামই জীবন। কর্মের ভেতর ধর্ম মেনে সময় যাপনের নামই জীবন। সুখদুঃখ কান্নাহাসির গভীরে ডুবে যেতে যেতে ভেসে ওঠার নামই জীবন।…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

জানালা সনজিৎ বণিক জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলে আকাশ এক বিস্তৃত জানালা, শেষহীন প্রান্তর লক্ষ কোটি দৃষ্টির পরিধি কোথায় হারায় জানে না কেউ। শুধু জানি আমি ও আমার মন; তোমার মনও মন্দ কী ! খোলা আকাশ-ই এক একটি জানালা, যেখানে দাঁড়িয়ে খুঁজে ফিরি আমাদের ঐ হারানো সংসার, যেখানে তুমি, তোমার মন ও পৃথিবী, পাশাপাশি আমার ছায়া তোমার পাশ ঘেঁষে হেঁটে যায় রোজ। কীর্তন সনজিৎ বণিক খোল করতাল সহযোগে যে প্রাণময় শব্দধ্বনি দূর থেকে ভেসে আসে কানে সে শব্দের ভেতর প্রাণ…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

আমিনা সনজিৎ বণিক বাসনা কামনা জুড়ে স্বপ্নের বাহার এক চেহারায় ফুটে ওঠে, করবীফুলের দৃঢ়তা শরীরে যখন ছন্দের নমুনায় ভেসে ওঠে, তখন কে আর বাকি থাকে এ জগতে, প্রাণ ভরে ডেকে ওঠে ….অ আমিনা ঘরে আয়, দেখি তোকে মন ভরে, তোর চোখ ধাঁধানো রূপের ঝাঁপি মেলে ধরেছিস, এবার দেখি একবার, মনও হেসে ওঠে আকাশের ডাকে আপন খেয়ালে বারবার, আয় একবার আয়, দেখে যা ঘরের ভেতর এতো আলো রশ্মিছটা, আয় ঘটা করে স্বপ্ন আঁকি, আকাশ থেকে ঘর অবধি, আয় একবার আমিনা,…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

ছবি নয় জীবন সনজিৎ বণিক যেমন আকাশ দুর্দান্ত চেহারায় মেঘের সাহচর্য নিয়ে বদলে যায় প্রতি মুহূর্ত তেমন তোমার রূপরেখা টান টান থেকে ধীর লয়ে মেলতে থাকে ডানা পাখির মতো, এ আমার স্বপ্ন নয় মোটেই এই পরিবর্তনের জোয়ার, শুধু বাস্তবের পথ মাড়িয়ে দু দণ্ড রূপটানে থাকে জড়িয়ে, ভাললাগা বেগুনি শাড়ি আগুনের মতো জ্বলে, হলুদ হাত পা, চোখের টানটান দৃষ্টি হাসির মুগ্ধতায় তাড়িত করে আমার যাবতীয় দুঃখ কষ্ট, হৃদয় ভরে পুরে নিই সৌন্দর্য সুধা, মন খারাপের সময় বলে কিছুই থাকে না,…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

গুঞ্জন সনজিৎ বণিক এখানে স্বপ্নের গুঞ্জন নেই, নেই আলোর অধিক কোনো আলো কিংবা ফর্সা সকাল, পাড়ার একজন মাসিমণি রোজ ভোরের সকালে সাদা ধবধবে ইস্ত্রি করা শাড়ি পড়ে বেড়ায় হেঁটে চারদিক, ফুলেরা সব কান পেতে শুনে পায়ের আওয়াজ। স্বপ্নে পাওয়া মানুষেরাও কাঁচাঘুম থেকে জেগে চোখ রগড়ে দ্রুত বেরিয়ে পরে ভোরের রাস্তায়। এখানে ভৌতিক স্বপ্নের গুঞ্জন নেই, আছে শুধু মৌলিক কথাবার্তা রোজ সকালে। কারা যেন হেঁটে হেঁটে চারদিক মাত করে চোখে দেখা যায় না সে সব ছবি, শুধু শব্দের পিঠে কান…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

আকাশের নীল সনজিৎ বণিক পৃথিবীর খোলা জানালার সামনে দাঁড়িয়ে দেখো, মনোযোগ সহকারে দেখো আকাশকে, কেমন নীলে আচ্ছন্ন। নীচে সমুদ্রেও সব নীল, আকাশের ছায়া ছেলেবেলায় গায়ের জামাটার মতো। কবে কে আমাকে কিনে দিয়েছিল সে জামা এখনো ধরে রেখেছি চোখের মায়ায়। মা প্রায়ই বলতো, তোর গায়ের জামাটা দিন দিন দেখি আরো নীল হয়ে যাচ্ছে…. নীল জলে গুলে ধুয়েছিস কিনা ! আমি বলতাম পৃথিবীর এই সব রং কখনোই মুছে যায় না। যতো দিন যায় সে রূপ মেলে ধরে, যৌবনে গিয়েই সে সব…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

দিৎসা সনজিৎ বণিক এতো দিৎসা প্রাণে তার হাত মেলে আছে দেখো প্রাণের মানুষ মেলেছে হাত ফিরিয়ো না তাকে কভু। নিয়ে নাও যতো পারো হৃদয় ভরে রাখো এমন মানুষ জগতে বিরল প্রাণভরে তাকে নিও। এ ভুবন বড়ো দুঃখের, সুখের সন্ধানে সবাই সুখ বলে কিছু থাকে এমন যায় না চোখে দেখা হারানো সুরের মধ্যমণি সে যার প্রাণে আছে দিৎসা। এ জগৎ ভালোই আছে এমন প্রাণের মাঝে, খুঁজে নিতে হয় জ্ঞানের আলোকে রাতের তারার ফাঁকে, ফিরিয়ে দিও না এবার তুমি খুঁজে ফেরো…

Read More