প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

মহর্ষি বন্দ্যোপাধ্যায়ের কবিতা
মহর্ষি বন্দ্যোপাধ্যায়ের কবিতা

অপেক্ষা মহর্ষি বন্দ্যোপাধ্যায় আমি সেই বসন্তের অপেক্ষা করব, যদি বলে দাও কোন বসন্তে তুমি আসবে, আমি কালবৈশাখীতে ভেসে যাব, যদি বল সে বৈশাখে তুমি ভালবাসবে। যদি তুমি বল তবে একলা বসে গুনব তোমার আসার প্রহর, বর্ষার যে দিনে ভিজবে গোটা শহর, শরতের কোনও এক দুপুরে অপেক্ষা করতে পারি তোমার কাশফুল হাতে, যদি তুমি তরি ভিড়াও একসাথে। শীতের নির্জন কোনও রাতে ঘুম যদি না আসে এ দু’পলকে, তবে তুমি এসে ধরা দিও চাঁদের আলোকে।

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

হাতছানি সনজিৎ বণিক তোমার দিকে তাকাতেই আকাশের নীরব দৃশ্য চোখ জুড়িয়ে বলে ওঠে পেয়ে গেছি আজ নীরব স্পর্শ, অনেক দিন দেখা নেই সূর্যস্নাত শালিকের চোখ গোলগাল হলুদ রঙের প্রলেপের পর বৃষ্টির পরশ মন জুড়িয়ে বড়ো কাব্যময়। শালিক তো আজ তুমিই, রোদ্‌দুরের রং মেখেছো ছিমছাম শরীরের পদাবলী চোখ ছুঁয়ে এঁকে যাচ্ছে একের পর আরেক ছবি, ভালোবাসার হাতছানি বারবার জাগিয়ে রাখে তোমার আঁখির রহস্য, হাসিমুখে বাতাসের পরশ মেখে জাগিয়ে রাখো ভালোবাসার স্বপ্ন। তোমার দিকে তাকালেই দেখি জ্বলজ্বলে মৌখিক আদল হাজার হাসির…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

ডাকাতিয়া নদী রহিত ঘোষাল স্থির হয়ে আছে বাস্তবতারা নিকষ আঁধারে,     উচ্ছল ডাকবক্সে বৃষ্টিস্নাত গহীন ঘুম,     হাতছানি কারশেডের শেষ ট্রেনে, অজানা ওড়াওড়ি কুয়াশা কামিনী,     মড় মড় শব্দ নিষ্পাপ বাতাসে     ভাল্লাগেনা ছটফটানি নির্বাচনে।     জেলেজীবন আঁকে ডাকাতিয়া নদী     গন্তব্য থাক কার্বনমুক্ত। সময় ও সাধনা রহিত ঘোষাল প্রত্যেকটা প্রসঙ্গ কষ্ট লাঘব করার নয়, যে বৃদ্ধ শীতের মধ্যে একটি কম্বল জড়িয়ে বসে আছে, যে এখন চায় ঈশ্বর তাকে তুলে নিক, তাকে কিছু…

Read More

অজিতা চৌধুরীর কবিতা
অজিতা চৌধুরীর কবিতা

ঢিল অজিতা চৌধুরী তুমি ঢিল ছুড়বে। দেখবো জলে আলোড়ন কতক্ষণ থাকে। একসময় জল স্থির হবে। অথচ আমি ঢিল ছুঁড়বো না। অপলকে স্থির জল দেখবো, সময়টা পরিমাপ করবো। নিশ্চয় কোন গভীর উদ্দেশ্য, যার জন্য কাউকে প্রেরিত করতে হয়। উদ্দেশ্য সাধনের জন্য এই পন্থা সঠিক না বেঠিক সময়ই বলে দেবে

Read More

আবদুল হকের কবিতা
আবদুল হকের কবিতা

দ্রোহ আবদুল হক অনবরত ছুটতে থাকা দ্রোহের নামতা পড়া রাস্তায় মুখ থুবড়ে পড়ে চেতনা। অহর্নিশ রাত্রি জাগা ভোর সভ্যতার শেষ পারদ ভুলে চেপে ধরে কণ্ঠনালী। ওখানে শকুনের দল অপেক্ষায় বিরাট ভোজসভার। চেতনার উনুনে জ্বলতে থাকে মানবতার দেহাবশেষ। শুদ্ধ প্রেম আজ পরিণত পাশবিকতা আর পাপাচারের ঘনঘটায়। অবিরল অভিসম্পাত করতে থাকা আত্মা চিৎকার করে ওঠে শেষ বিদায়ের। আপশোশ নরকের দরজাগুলো সব হাট করে খুলে রাখা । দিবাস্বপ্ন আবদুল হক দূর পৃথিবীর কোন এক অন্ধকারে আমাদের মানবিক প্রেম হোঁচট খায় সময়ের আস্তাকুড়ে।…

Read More

আন্দামানের দিগলিপুর – সদানন্দ সিংহ
আন্দামানের দিগলিপুর – সদানন্দ সিংহ

আন্দামানের দিগলিপুর সদানন্দ সিংহ উত্তর আন্দামানের দিগলিপুর একটি অফবিট গন্তব্যস্থান। খুব কম পর্যটক এখানে যান। এই আকর্ষণীয় শহরটি উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের বৃহত্তম শহর। হয়তো দূরত্বের কারণেই প্রায়শই বেশির ভাগ পর্যটক এখানে যান না। তবে সম্ভবত এই দূরত্বই দিগলিপুরকে এমন একটি ভিন্ন এবং দুঃসাহসিক জায়গা করে তুলেছে। আন্দামানের দিগলিপুর একটি বিশাল অ্যাডভেঞ্চার অ্যামিউজমেন্ট পার্কের মতো, যা প্রকৃতি প্রেমিককে একটি ভিন্ন জগতে থাকার অনুভূতি দেয়। এখানে ট্র্যাকিং, স্কুবা ডাইভিং, সাঁতার থেকে স্নরকেলিং এবং ডাইভিং পর্যন্ত সবকিছু উপভোগ করা যায়। এছাড়া আছে…

Read More

শ্যামসুন্দরের দুটি ফোন – ডঃ নিতাই ভট্টাচার্য্য
শ্যামসুন্দরের দুটি ফোন – ডঃ নিতাই ভট্টাচার্য্য

শ্যামসুন্দরের দুটি ফোন  (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য — তার মানে আপনি রোগী আর রোগীর বাড়ির লোকের মুস্কিল আসান। দু হাতের দুটো ফোন নাচাতে নাচাতে শ্যামসুন্দর বলে, সে আপনে বুলতে পারেন দাদা। কতাটা খানিকটা ঠিকই। আমার সঙ্গে এলে পেসেনট পাটির কুনো চিন্তা নাই। সব দায় আমার। আপনে আমার অ্যাকাউন্টে টাকা ঢেলে দিয়ে নিচচিন্তে বসে থাকুন। থোক টাকাও হাতে দিতে পারেন। সে আপনের ইচ্চে। রোগী আপনের বাড়ি থেকে তুলবো আবার ঠিক সময়ে ফিরিয়ে দেবো। সমস্ত খরচের খাঁটি হিসেব পেয়ে যাবেন। দুনম্বরীর…

Read More

হর্ষবর্ধনের কারবার – সদানন্দ সিংহ
হর্ষবর্ধনের কারবার – সদানন্দ সিংহ

হর্ষবর্ধনের কারবার    (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ গোবর্ধনের মাথায় এখন অনেক চিন্তা। অনেক প্রশ্ন। অনেক কাজ। কিন্তু কোন কিছুই হচ্ছে না। হর্ষবর্ধন তাকে নির্দেশ দিয়েছিলেন একজন কাঠের কারবারিকে নিয়ে আনতে। কারণ হর্ষবর্ধন আগরতলায় কাঠের কারবার শুরু করতে চেয়েছিলেন এবং সেই উদ্দেশ্যে আগরতলায় বাড়ি বানিয়েছিলেন। এই পরিকল্পনার কথা শুনে গোবর্ধন আগে মন্তব্য করেছিল, কোন চিন্তা নেই দাদা, আমি আছি। কথাটা তখন বলেছিল বটে, কিন্তু এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে কত ধানে কত চাল। দাদার নির্দেশ শুনে গোবর্ধন জিজ্ঞেস করেছিল,…

Read More

সেতু – দেবাশ্রিতা চৌধুরী
সেতু – দেবাশ্রিতা চৌধুরী

সেতু       (ছোটোগল্প) দেবাশ্রিতা চৌধুরী ছোট্টবেলায় মেয়ে বললো — মা তুমি কবে মরে যাবে! মরো না কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন রে? আমি মরে গেলে তোর কী লাভ! উত্তর এলো — তোমার আলমারিতে কী আছে দেখবো। হাসতে হাসতে আমার চোখে জল এল। নে, চাবি দিয়ে খুলে দেখ। অপার আগ্রহে আলমারি খুলে পাঁচ মিনিটের মাথায় ঠোঁট বেঁকিয়ে চাবি ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে বসলো। কি রে কী হলো! বললো — এই ক’টা শাড়ি, চুড়ি! আমি ভাবলাম কী জানি আছে!…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ চক্রবর্তী চাঁদ বিষয়ক ১ জীবনে চাঁদের আভা নিয়ে দুঘণ্টা লেকচার দিয়ে গেল দুধওলা চাঁদের শরীরে সোনা না লোহা এ নিয়ে উত্তেজিত পাড়ার ক্রিকেট ল্যান্ডার বিক্রম নিয়ে কথা বলতে বলতে আবর্জনা নিয়ে ফিরে গেল যে মহিলাটি তারও চোখে মুখে টুকরো টুকরো চাঁদের কণা আমি নামতে পারছি না কোথাও ক্রমশ ওজন কমে যাচ্ছে হাল্কা বায়বীয় হয়ে উপরে উঠে যাচ্ছি তুমুল চিৎকার ওঠে মাঝে মাঝে কোথা থেকে ঠিক বুঝতে পারছি না মাথার উপর কালো আকাশ নিচে এবড়ো খেবড়ো জমি পৃথিবীকে চাঁদ…

Read More