বলাই দে’র ছড়া
কাঁচ ফেলে বলাই দে নিলাম হীরা, কাঁচ ফেলে জীবনযাপন হেসেখেলে, নিমেষে দূর জটিলতা- উড়ছি নিত্যই ডানা মেলে। আর হবে না হয়রানি মিলবে সদাই দানাপানি, এই দেখোনা এই দেখোনা- আলাদীনের প্রদীপ খানি! যখন যাহা ইচ্ছে হবে পেয়েই যাবো চাইবো যবে, উৎবাহুতে নেচে বেড়াই- বারোমাসি এই উৎসবে। স্বপ্নের কুঁড়ির হয় না ফুল ছিল সে এক মস্ত ভুল, ভুলের স্রোতে ভেসেই চলি- নাই পারাপার তাই ব্যাকুল! হাসিটুকু যায় মিলিয়ে সময় কাটে অতীত নিয়ে, দুখের সময় সুখের স্মৃতি- হাহাকারে বুক ভরিয়ে। লেজটা এখন…









