প্রিয় পাঠক

# এটা NOV-DEC 2026 সংখ্যা # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ।

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

আমিনা সনজিৎ বণিক বাসনা কামনা জুড়ে স্বপ্নের বাহার এক চেহারায় ফুটে ওঠে, করবীফুলের দৃঢ়তা শরীরে যখন ছন্দের নমুনায় ভেসে ওঠে, তখন কে আর বাকি থাকে এ জগতে, প্রাণ ভরে ডেকে ওঠে ….অ আমিনা ঘরে আয়, দেখি তোকে মন ভরে, তোর চোখ ধাঁধানো রূপের ঝাঁপি মেলে ধরেছিস, এবার দেখি একবার, মনও হেসে ওঠে আকাশের ডাকে আপন খেয়ালে বারবার, আয় একবার আয়, দেখে যা ঘরের ভেতর এতো আলো রশ্মিছটা, আয় ঘটা করে স্বপ্ন আঁকি, আকাশ থেকে ঘর অবধি, আয় একবার আমিনা,…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

ছেলেখেলা সমর চক্রবর্তী যে খেলার ছলে সেদিন মরিচ খেয়ে ফেলেছিলো, সে সেটা ভুলেনি ! কথায় ভুলিয়ে যারা সেই ঝাল খাইয়েছিলো তারা বেমালুম ভুলে গেছে। মেয়েদের সাথে আলাপ করতে গিয়ে, সে পকেটভর্তি করে নিয়ে যায় পাকনা বড়ই।

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

যদিও শুভেশ চৌধুরী যদিও অসম্ভব সম্ভব হয় তার পিছনে আছে হাত ভগবান বা তোমার জানি ইহা আমার তোমার অনুভবে আছে কিছু না এই সব সম্ভব হবে তাহা বিপুলা প্রকৃতির দান পুরুষও তো মাথা নত করে সৃষ্টি শুভেশ চৌধুরী সৃষ্টি হচ্ছে তার পিছনে ছিল বৃষ্টি আশীর্বাদ এমন যে পলিমাটি সিক্ত হয়ে গড়ে দিল ধান এবং হরপার্বতী অথচ পুতুল খেলতে গিয়ে দেখি না বাজিগর কে পুতুল নাচের ইতিকথা কার লেখা রচয়িতা কে জানি না বা ভুলে গেছি এমনই হয়

Read More

শ্যাম্পেন – চেখভ
শ্যাম্পেন – চেখভ

শ্যাম্পেন     (ছোটোগল্প) চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব)  যে সময় থেকে আমি গল্পটা শুরু করেছি, সেই সময়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ছোট রেলস্টেশনে আমার চাকরি ছিল। আমি সেখানে উল্লসিত ছিলাম না কি নিস্তেজ ছিলাম তা পাঠকবৃন্দ ধারণা করে নিতে পারবেন সেই বর্ণনা থেকে যে ঐ ছোট রেলস্টেশনের পনেরো মাইল পর্যন্ত কোনও লোকবসতি ছিল না, একটি মহিলাও ছিল না, একটা ভদ্রস্থ সরাইখানাও ছিল না, আর সেই সময়ে আমি ছিলাম শক্তিশালী, উষ্ণ মস্তিষ্কের, চঞ্চল এবং কিছুটা বোকা টাইপের। ওই…

Read More

পাকা ধানের ঘ্রাণ – ডঃ নিতাই ভট্টাচার্য্য
পাকা ধানের ঘ্রাণ – ডঃ নিতাই ভট্টাচার্য্য

পাকা ধানের ঘ্রাণ      (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য “গান টান চলবে না হে, হাত চালাও। আগে কাজ, তারপর সারারাত গান গাইবে।” জমির আলে দাঁড়িয়ে চিৎকার করে নিধু সর্দার। সুখীর কাণ্ড দেখে রেগে ওঠে ভীষণ। সুখী হেসে বলে, “গান গাইছি বলে কি হাত থেমে আছে নাকি নিধুবাবু?” বলে গুনগুন করে সুর তোলে আবার। সুখীর সুর বর্ষার ছন্দে গা মেলায়। নিধু রেগে বলে, “আবার! বলেছি গান হবে না, তো হবে না। ব্যাস।” সুখী বলে, “দেখি নিধু সর্দার কি করতে পারো…

Read More

সুধাময়ের টয়লেট – সদানন্দ সিংহ
সুধাময়ের  টয়লেট – সদানন্দ সিংহ

সুধাময়ের টয়লেট        (ছোটোগল্প) সদানন্দ সিংহ দু হাজার সতের সালে সুধাময় অক্ষয় কুমারের অভিনীত হিন্দি সিনেমা “টয়লেট এক প্রেমকথা” দেখে ভেবেছিল, বাব্বা টয়লেট নিয়েও একটা সিনেমা হয়! কিন্তু সেটা ছিল তার চিন্তাভাবনার একটা সূত্র। আর সেই সূত্রটা তাকে ক্রমাগত প্যাঁচিয়ে ধরেছিল। শুধু তাকে নয়, তার বৌ এবং ছেলেমেয়েদেরও প্যাঁচিয়ে ধরেছিল। তার বাড়িতে যে টয়লেট ছিল না তা নয়। অনেকদিন আগে মনে হয় বছর বিশেক আগে মিউনিসিপালিটি অফিস তাকে পাঁচশ টাকা ঋণ দিয়ে একটা সুলভ পায়খানা তৈরি করে…

Read More

প্রসেনজিৎ রায়ের ছড়া
প্রসেনজিৎ রায়ের ছড়া

ষষ্ঠী প্রসেনজিৎ রায় ষষ্ঠীর ভোরে মৃদু হাওয়ায়, সোনার কাশফুল দোলে, শরতের নীল সরিয়ে মেঘ ঝরে ইলশেগুঁড়ি চালে। বনবাদাড়ে যত পশুপাখি, মাতোয়ারা আপন খেলায়, দূরের গাঙে করিম মাঝি.. সুর ছেড়েছে ভেলায়। প্রজাপতি সব উড়ে চলে, নব্য প্রেমিকের খোঁজে, বহুরাত জেগে কুমোরটুলি, ঘুমের মর্ম বোঝে। পাড়ার ইস্কুল বড্ড একা, ঝুলছে ভারী তালা বৃষ্টি পূজো পণ্ড করলে, আড্ডাখোরের ভীষণ জ্বালা। হাবলুর বাবা ফিরছে বাড়ি, দূরের শহর থেকে বাবা এলেই বায়না ধরবে, হাবলু লিস্টি লেখে। হাবলু পূজোয় খেলনা নেবে, যদি পোষায় দরদামে, আকাশ…

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

খেয়াল খুশি বলাই দে সবলের খেয়াল খুশি দুর্বল সদাই দোষী, এই নিয়মেই চলছে জগৎ যেমন চলে রবি শশী। পাড়ার কুকুর পাড়ায় তেজী অহি’র তো গুরু বেজি, বেপাড়ায় পথ হারিয়ে তাড়া জোটে প্রতিরোজই। পায়ে পায়ে নজরদারি সবল করে হুকুম জারি, চাপিয়ে রেখে দাবিয়ে রেখে মজা লোটে মজা ভারী। দুর্বল যদি গড়ায় নীচে তারে আরও ঠেলে পিছে, ভেঙে দিয়ে গুঁড়িয়ে দিয়ে সবল ভাবে এগিয়েছে। অন্যের ভারী কালো মুখ দেখে হৃদে দাপায় সুখ, এই যেন এক পরম পাওয়া প্রসারিত হয় যে বুক।…

Read More

চিঠি – সুদীপ ঘোষাল
চিঠি – সুদীপ ঘোষাল

চিঠি       (অনুগল্প) সুদীপ ঘোষাল সুমন যে গ্রামে বাস করত, সেই গ্রামের মেয়ে জয়ন্তী। তখন মাঠে হাঁটতে গেলে জয়ন্তী, সুমনের জন্য দাঁড়িয়ে থাকত চিঠি হাতে। তখন মোবাইল ছিল না। ছিল না হোয়্যাটস আ্যাপ, চ্যাটের দাপট। সুমন বলত, তোমার চিঠির আনন্দে আমি সারাদিন আনন্দে থাকি। জয়ন্তী বলত, উত্তর না দিলে কিন্তু খুব রাগ করব। তারপর সুমনও চিঠি লিখত। সারদিন চেয়ে চেয়ে চমকে যেত বিকেল। সকালে মেঘের চালফুঁড়ে জয়ন্তীর চিঠি সুমনকে বাঁচিয়ে রাখত, তরতাজা রাখত। কোনো কারণে পত্রালাপ না হলেই…

Read More

রাখে হরি তো মারে কে – গুলশন ঘোষ
রাখে হরি তো মারে কে – গুলশন ঘোষ

রাখে হরি তো মারে কে     (অনুগল্প) গুলশন ঘোষ তন্ময় প্রভুর সঙ্গে রুম শেয়ার করতে হবে অধ্যাপক অজিত গোস্বামীকে। এই কথা ভাবার পর থেকেই প্রভু বেশ দুশ্চিন্তায় রয়েছেন। রাতে যে কী কাণ্ডটাই না বাঁধবে সে কথাই তাঁর মাথায় ঘড়ির কাঁটার মতো ঘুরপাক খাচ্ছে।পাহাড়ে এখন কনকনে ঠাণ্ডা। বৌদ্ধ সংস্কৃতি সংক্রান্ত গবেষণার কাজে এসেছেন অজিতবাবু। অনেক ঘুরেও মঠের কাছাকাছি কোন গেস্ট রুমের সন্ধান পেলেন না প্রভু। অগত্যা একটা রাত প্রভু তাঁর সঙ্গে একই ঘরে থাকার সিদ্ধান্ত নিলেন। খাওয়া দাওয়া মিটিয়ে যখন…

Read More