বলাই দের ছড়া
বেচু চাচা বলাই দে বাটপারি তে টেক্কা দেন আমার বেচু চাচা, কথা বলায় মুন্সীয়ানা শব্দ বাছা বাছা! এইতো হাসেন এইতো কাঁদেন দেখার মতো দৃশ্য, কী আছে তাঁর কীইবা আছে ফকির, বড় নিঃস্ব। পা রাখেন এই মাটিতে মন যে উচাটন, বেরিয়ে পড়েন মর্জিমাফিক আজব দৃশ্যায়ন! যেথায় যেমন সেথায় তেমন ফেলেন জলে জাল, আবির্ভাব এই ভুবনে তিনি, দীন আর কাঙাল। বাঁচেন তিনি, বেঁচে থাকেন শুধুই নিজের শর্তে, ভোগের রাজা, সম্ভোগেরও আছেন বেঁচে বর্তে! ‘দেখো আমায়,আমায় দেখো দেখো বিশ্বরূপ’, মঞ্চে তিনি দাপিয়ে…





