কিশলয় গুপ্তের কবিতা

কিশলয় গুপ্তের কবিতা

ঈর্ষাগুলো গলতে থাক

কিশলয় গুপ্ত

রাত পাহারা চলছিল
সুযোগ বুঝে রাতচরা মুখ
       বুকের কথা বলছিল
একটু সুখের গন্ধ পেয়ে
       ঈর্ষায় কেউ জ্বলছিল।

লক্ষ তারা তাক বুঝে
অনাহূত পাতছে থালা
       পংক্তি মেনে ফাঁক বুঝে
শিকারিদল জিভ রেখেছে
       মিষ্টি মধুর চাক খুঁজে।

রাত পাহারা চলতে থাক
রাতের বুকে সৎ দারোয়ান
       জ্ঞানের কথা বলতে থাক।
তেমন সময় ধূপ মাড়িয়ে
       ঈর্ষাগুলো গলতে থাক।

জ্ঞানপাপী সব মহোৎসবে
দুই হাতে কান মলতে থাক।