প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

গোবর্ধনের হাইকিং প্ল্যান – সদানন্দ সিংহ
গোবর্ধনের হাইকিং প্ল্যান – সদানন্দ সিংহ

গোবর্ধনের হাইকিং প্ল্যান       (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ সাতসকালে আমার বাড়িতে উপস্থিত গোবর্ধনদা। আমি আর অবাক হই না। গোবর্ধনদার মাথায় নানা কথা খেলা করে। তাই বুঝে গেছি, রাতে-বিরেতে দিনে-দুপুরে গোবর্ধনদা যে-কোনো সময় এসে উপস্থিত হতে পারেন। এসেই গোবর্ধনদা বললেন, তোমাদের বাড়িতে একটা মই দেখেছিলাম। ওটা আছে তো ? বললাম, আছে তো। কেন ? গোবর্ধনদা জানালেন, আমাকে কিছুদিনের জন্য দাও তো ওটা। আমার খুব দরকার। তারপর আবার জানালেন, জম্পুই পাহাড়ে গিয়ে মজা করে কমলা খাব। আসলে দাদা আর আমি…

Read More

ড্যামো – সদানন্দ সিংহ
ড্যামো – সদানন্দ সিংহ

ড্যামো                   (ছোটোগল্প) সদানন্দ সিংহ (আখ্যানের বিকেল আয়োজিত গল্প উৎসব ২০২৫-এ পঠিত) সুখীলালের নাকি ড্যামো হয়েছে। সরস্বতী বলেছে অনেকবার। সে বলেছে, “তোমার কোন ব্যামো হয়নি; তোমার হয়েছে ড্যামো।” সুখীলাল সেকথা মানে না। তার তো মনে হয়, তার বুঝি কোনো ব্যামোই হয়েছে, যে ব্যামোর হদিস হয়তো কোনো ডাক্তারের কাছে নেই। তবে সুখীলাল জানে তার সারা আকাশ জুড়ে ইদানীং সচেতন, অচেতন এবং অবচেতন মনের এক খেলা চলে। অচেতন এবং অবচেতন মন হঠাৎ সচেতন হয়ে বেরিয়ে আসে সবার সামনে, সচেতন মন চলে যায়…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

মাইলস্টোন সদানন্দ সিংহ সূর্য এখন অস্তাচলে। পাটকাঠি দাঁড়িয়ে আছে, প্রান্তরে কয়েকটা জোনাকি। প্রবল হাওয়ার মাঝে দোলে যাবতীয় বন দূরের ছমছম অন্ধকারে কে যেন বলে ওঠে, কে কোথায় আছো গো, টর্চ জ্বালাও আমি কি তবে হেঁটে গেছিলাম ওই রাস্তা ধরে ? আমি কি তবে দৌড়ে গেছিলাম বন-প্রান্তর জুড়ে ? এখনো বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচির মাঝে আমরা এগিয়ে চলি, নাক বরাবর অস্তিত্বের মাঝে এক মাইলস্টোন, ক্রমাগত বেড়েই চলে রহস্য সদানন্দ সিংহ সাত্যকির চালে কোনো এক রহস্য লুকিয়ে ছিল। বনবিবি…

Read More

স্বাতী ধরের কবিতা
স্বাতী ধরের কবিতা

মণিকোঠা স্বাতী ধর রাতজাগা পাখি ডেকে যায় ইদানীং আমার ঘরে সে ডাক শুনি কেবল, পাখি খুঁজে পাই না। মা’র কথা শুনি কেবল, রাত জেগো না শরীর খারাপ করবে। মাকে খুঁজে পাই না। জানালার ওপার থেকে স্নেহদৃষ্টি নিয়ে চেয়ে থাকেন বাবা। বাবাকে খুঁজে পাই না। সব হারিয়ে যায়, এসব হারায় না মণিকোঠা তৈরি হয় অন্তরে

Read More

জগাম্মা এবং তার ভূতপ্রেত – সদানন্দ সিংহ
জগাম্মা এবং তার ভূতপ্রেত – সদানন্দ সিংহ

জগাম্মা এবং তার ভূতপ্রেত     (অনুগল্প) সদানন্দ সিংহ জগার আম্মা অর্থাৎ জগাম্মার জগত জুড়ে ভূত-প্রেতের রাজত্ব। তিনকুলে তার কেউ নেই বললেই চলে। বিধবা জগাম্মার একমাত্র পুত্র কুড়ি বছরের জগা কুড়ি বছর আগে গ্রামের এক বামুন মেয়েকে নিয়ে সেই যে গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল, তারপর থেকে তার আর কোনো খবর এখনো নেই। জগাম্মার নিজের একটুকু জমির মধ্যেই সে পানচাষ করে। নিজের জমি থেকে পানপাতা তুলে সে গ্রামের বাজারে বাজারে বিক্রি করে। এতে তার দিন মোটামুটি চলে যায়। ঘরের কাছেই তার…

Read More

গোবর্ধনের বাঁদরামি – সদানন্দ সিংহ
গোবর্ধনের বাঁদরামি – সদানন্দ সিংহ

গোবর্ধনের বাঁদরামি       (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ বহুদূর থেকে আমি একটা ডুগডুগির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সেই ডুগডুগির একটা তাল আছে। আমি এই ডুগডুগির তালটাকে চিনি। এই তালে ভালুক বা বানর নাচে। আমি তাই সেই আওয়াজ লক্ষ্য করে ছুটে যাচ্ছিলাম। গিয়ে দেখি সত্যিই একটা লোক রাস্তার ধারে বানর নাচ দেখাচ্ছে। গোল হয়ে দাঁড়িয়ে সেই নাচ দেখছে বেশ কিছু লোক। কয়েকজন আবার সামনের সারিতে বসে বানরের খেলা দেখছে। আমি দেখলাম গোবর্ধনদা সামনের সারিতে বসে বানরের নাচ দেখছেন। আমিও গোবর্ধনদার কাছে…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

খিচুড়ি সদানন্দ সিংহ যায় যে দিন যায় যে ক্ষণ সামলে কানাই। হায় রে মন যখের ধন আগলে বেড়াই। কুলপতি ডন পা-চাটা হন ভাইরে ভাই। সুতোর পণ পলাশ বন খিচুড়িই বানাই।

Read More

পাঁচগনি হিল স্টেশন – স্বাতী ধর
পাঁচগনি হিল স্টেশন – স্বাতী ধর

পাঁচগনি হিল স্টেশন স্বাতী ধর পঞ্চগনি বা পাঁচগনি মহারাষ্ট্রের একটি মনোরম পাহাড়ি এলাকা যা তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, মনোরম আবহাওয়া এবং সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৩৩৪ মিটার উচ্চতায় অবস্থিত, এই মনোরম শহরটি প্রশান্তি, অ্যাডভেঞ্চার এবং ঔপনিবেশিক অতীতের এক ঝলক খোঁজা ভ্রমণকারীদের জন্য একটি নিখুঁত বিশ্রামস্থল। পাঁচগনি নামটির অর্থ “পাঁচ পাহাড়ের দেশ”, যা এই গন্তব্যটিকে অনন্য এবং মনোমুগ্ধকর করে তোলে এমন ভূ-প্রকৃতির যথাযথ বর্ণনা দেয়। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সবুজ বন, ঢালু তৃণভূমি এবং…

Read More

কালিবাউস – সদানন্দ সিংহ
কালিবাউস – সদানন্দ সিংহ

কালিবাউস     (ছোটোগল্প) সদানন্দ সিংহ সকালবেলায় বর্ষার গুরু গুরু মেঘ ডেকে উঠলে বজেনের শরীরেও ভেতরেও গুরু গুরু করে কে যেন ডেকে ওঠে। তারপর বৃষ্টি নেমে এসে তা হাওয়ার তালে তালে নাচতে শুরু করলে বজেনের আর ঘরে থাকতে মন চায় না। চা-রুটির এক প্রাতরাশ সেরে এক ছাতি নিয়ে কোমরে বাঁশের তৈরি এক খালুই ঝুলিয়ে সে জাল কাঁধে বেরিয়ে পড়ে, হাওড়া নদীর বাঁকে। যাবার আগে চানমালাকে শুধু বলে যায়, যাইতাছি গো। চানমালা সাধারণত উত্তর দেয়, আইছা, সন্ধের আগেই ফিইরা আইসো। তবে…

Read More

জেরা – সদানন্দ সিংহ
জেরা – সদানন্দ সিংহ

জেরা             (অনুগল্প) সদানন্দ সিংহ মনীষা বলল, জানো, আজ ধীরেনবাবুর মেজো ছেলেটাকে রাস্তায় দেখলাম কোট-বুট-টাই পরে গটগট করে হেঁটে যাচ্ছে। অফিস থেকে ফেরার পর রঞ্জন আর মনীষা চা নিয়ে বসেছিল নিত্যদিনের মত। মনীষা হাউস ওয়াইফ। রঞ্জন অফিস থেকে ফিরে এলেই মনীষার বিভিন্ন সংবাদ বর্ষণ শুরু হয়। আজও তাই হচ্ছিল। রঞ্জন চায়ে এক চুমুক দিতে দিতে বলল, তো ? — শুনলাম, ছেলেটা নাকি মহারাষ্ট্রে এক বড় কোম্পানিতে মোটা বেতনের চাকরি পেয়েছে। রঞ্জন উত্তর দেয়, ভালোই। মহারাষ্ট্রের…

Read More