প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

আসুন বোকা হই – ডঃ সুরেশ কুমার মিশ্র
আসুন বোকা হই – ডঃ সুরেশ কুমার মিশ্র

আসুন বোকা হই ডঃ সুরেশ কুমার মিশ্র অনেকদিন পণ্ডিতটাই করছিলাম। পেডানট্রি বিষয়ে আমার তেমন জ্ঞান নেই, কিন্তু মানুষ যদি নিজেরাই বোকা হওয়ার জন্য প্রস্তুত থাকে, তাহলে আমি তাদের বোকামিকে আমার জ্ঞান বলে নিই, এটা কী? খাঁটি জিনিস যেমন অপবিত্র ভক্ষণকারীর দ্বারা হজম হয় না, ঠিক তেমনি বোকাও জ্ঞানের কথা বোঝে না। তাই চারটি কাকের মধ্যে কোকিলও নিজেকে কাক মনে করে। যাই হোক, ‘রিল’ হোল্ডাররা বোকামি করে লাখ লাখ টাকা উপার্জন করে যেখানে তথাকথিত বুদ্ধিমান ডিগ্রিধারীরা ঋণ নিয়ে জীবন কাটায়।…

Read More

আমি মতিলাল – ডঃ নিতাই ভট্টাচার্য্য
আমি মতিলাল – ডঃ নিতাই ভট্টাচার্য্য

আমি মতিলাল     (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য একটু শুনবেন, আমি মতিলাল বলছি। মতিলাল রায়। এইমাত্র আমি একটা খুন করলাম জানেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা ভীরু পরমুখাপেক্ষী পরাশ্রয়ী লোককে গুলি করে মেরে দিলাম। আমার দু’নলা বন্দুকটা, ওই যে পড়ে রয়েছে লাশটার পাশে, ওটা দিয়েই খতম করলাম। নিশানা নিখুঁত ছিলো আজও। শুধু বন্দুকের ট্রিগার চাপার সময় আমার ডান পা-টা কেঁপেছিলো সামান্য। কারণ আছে, সে কথা বলবো ঠিক সময়ে। আজ সাত আট মাস আর সহ্য করতে পারছিলাম না আমি ওই লোকটাকে। মানে…

Read More

রণজিৎ রায়ের কবিতা
রণজিৎ রায়ের কবিতা

স্বপ্নের সিঁড়ি রণজিৎ রায় কবে আসবে তুমি ? তোমার আগমনের প্রত্যাশায় কপাট খোলা রেখে খোলা জানলায় পথ চেয়ে আছি বাতাসে বৃক্ষের পাতা কেঁপে উঠতেই হৃদয় খুলে প্রহর গুনি প্রহরের পর প্রহর অভিমান বরফের মতো জমে পাথরের মতো নিরেট হতে থাকে। বিজ্ঞানীরা বলছে পৃথিবীর আয়ু ফুরিয়ে আসছে তোমার আমার কী হবে অন্য একটি জগৎ বিজ্ঞান মানে না তুমি কি বিশ্বাস করো আমি বিজ্ঞান পড়েও দিব্যি মেনে নিই প্রত্যাশায় উড়বো ত্রিভুবন অনন্তকাল ধরে। শরীরের সান্নিধ্য কি সব সুখের উৎস মনে দুঃখ…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

টেলিপ্যাথি সদানন্দ সিংহ এই তোর সুসময়, বিস্তারিত অবগাহন আর ধান ভানতে শিবের গান আর আমি এই চরাচরেই আটকে আছি। চিনচিন বেদনার সংকটময় সময় এক হাত দান কবে মেরে বসে আছি সুশীতল স্থান — কোথায় কেন কবে আর ভাবি না ভাবি না আর কোনো গুপ্ত অসম্পৃক্ত কথা কিংবা সাজানো মরূদ্যান জাগতিক চিন্তায় কাটানো জীবন, রক্তমাংসে গড়া পথ চলে গেছে বহুদূর, এক অজানায় বন্ধু, আমার এই টেলিপ্যাথি কি শুনতে পাচ্ছো ?

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

অসীমে ঝাঁপ দেবে একাকী নদী রহিত ঘোষাল তুমি আমার বাড়ির ছাদে কাপড় মেলে আমার মিথ্যে গায়ে পরে একা একা চলে গেছ মহাসমুদ্রের কাছে ওখানে আমাদের সদ্যোজাতকে ভাসিয়েছ যেই দেখলে সেখানে তখন নদী এসেছে অসীমে ঝাঁপ দিতে সে তোমাকে দেখে আর কিছু বলতে পারেনি তার সমস্ত কথার মতো পলিমাটি সে ডুবিয়ে দিতে ভুলে গেছে তোমার হাতে স্যালাইন ফোটানোর ক্ষত থেকে বহুমূল্য মুক্তো ঝরে পড়ছে এসবের কিছুই তুমি আমাকে বলে যাওনি সব আমি জেনেছি বালিয়াড়ির থেকে শীতের রাতে শেষ বাসে তারপর…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

দেবীর মুখ শুভেশ চৌধুরী দেবীর মুখ থেকে সত্য বেরুচ্ছে অসুর তাকে নিশ্চিহ্ন করতে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে দেবী আমাদের গাঁয়ের মলিনা জানেন ঝাটা হাতে তিনি এই সব যুদ্ধের আবর্জনা দূর করতে পারেন অপূর্ব শুভেশ চৌধুরী অপূর্ব ক লিখলেও অপূর্ব। খ লিখলেও। অপূর্ব জানেন নামে মানুষে একই পরিণত হতে চাই সারাজীবন। রোজকার পরিশ্রম তার এই অপূর্ব হওয়ার

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

খয়ের খাঁ সদানন্দ সিংহ লোকটি হলেন খয়ের খাঁ। হুজুর হুজুর বললেই যিনি হাসিমুখী হয়ে তিনি পিঠে দেন খুশির ঘা। কেউ যদি বলে, মামা। বা হুজুর হুজুর না বলে দেখেও না দেখার ভান করলে রাগে তিনি অগ্নিশর্মা। হিসেব চলে, কে শত্রু কে মিত্র কাকে জমাবে, কাকে দমাবে মালার ভাগী কে হবে আঁকেন তিনি চিত্র-বিচিত্র। উঠোন ধ্বংসে মত্ত তিনি তোয়াক্কা করেন না কাউকে দুর্গন্ধ খুঁজেন শুঁকে বাঞ্ছারামেরও আপদ ইনি।

Read More

উন্মোচন – গুলশন ঘোষ
উন্মোচন – গুলশন ঘোষ

উন্মোচন     (অনুগল্প) গুলশন ঘোষ বি.এ পাস করার আগেই বিয়ে গিয়েছিল সঙ্গীতার। শ্বশুর বাড়ি গ্রাম থেকে অনেক দূরে। মা-বাবার একমাত্র সন্তান সে। চেয়েছিল কাছাকাছি কোন গ্রামে বিয়ে হোক। কিন্তু চাইলে-ই যে সব সাধ পূরণ হয় – এমনটা ক’জনের ভাগ্যেই বা ঘটে। বিয়ের প্রথম তারা কয়েক বছর ঘনঘন আসা-যাওয়া করছিল। এখন তা কমে গেছে। বাবার শরীর খারাপ শুনে সঙ্গীতা অনেক দিন পর বাবাকে দেখতে এসেছে। ঘরে মুদিখানার মালমশলা সব শেষ হয়ে গেছে। সঙ্গীতা গ্রামের দোকানে গেলো মুদিখানার ঝালমশলা আনার জন্য।…

Read More

সময় – শুভেশ চৌধুরী
সময় – শুভেশ চৌধুরী

সময় শুভেশ চৌধুরী হাইড্রোজেন চাই ও অক্সিজেনও চাই। দুটোই চাই। কেনোনা জল ছাড়া জীবন অচল। আমি প্রায়ই যৌগ গঠন করি। আমার সাথে অমলের। আমার সাথে বিমলের। এই ভাবে আমি নিজে ভিন্ন ভিন্ন হয়ে পড়ি। পাই সঙ্গ সুখ। আড্ডা জমে চায়ের আসরে। আমার সাথে তোমার যৌগ গঠনটি অন্যরকম। তুমি আমি দুজনেই মৌলিক। ভিন্ন ভিন্ন মৌলিক। কিন্তু পারমাণবিক ভর আমাদের দুজনের এক। সারাজীবনের একটি বন্ধন। তুমি যত দূরে যাও আমি তত দূরে যাই। তুমি যত কাছে আসো আমিও তত কাছে আসি।…

Read More

ফ্রেণ্ডস – সদানন্দ সিংহ
ফ্রেণ্ডস – সদানন্দ সিংহ

ফ্রেণ্ডস     (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ রবিবার বিকেলে হঠাৎ দেখলাম আমাদের বাড়ির ঠিক পেছনে কাঁঠাল গাছের নিচে একটা শিশু কাঠবিড়ালী মাটিতে পড়ে আছে। ভাল করে লক্ষ করে দেখি ওটা নড়ছে এবং আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। আমাদের কাঁঠাল গাছটা বিরাট বড়। অনেক কসরৎ করে আমি মাঝে মাঝে এই গাছে চড়ি। তারপর অনেক ওপরে উঠে বসে থাকি। ওপরে উঠে বসে থাকলে আমাকে আর কেউ খুঁজেও পায় না। এই গাছে অনেক কাঠবিড়ালী দৌড়াদৌড়ি করে প্রায়সময়েই। হয়তো এই গাছের কোন কোটরে ওদের…

Read More