প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

গোবর্ধনের মুক্তি – সদানন্দ সিংহ
গোবর্ধনের মুক্তি – সদানন্দ সিংহ

গোবর্ধনের মুক্তি      (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ আমাদের পাড়াতে এক নতুন খাবারের দোকান খোলা হয়েছে। ভাবলাম, খাই বা না খাই, সেই দোকানটার সামনে একটু ঘুরে আসি। গিয়েই দেখলাম চিংড়িমামাকে, গপগপ করে সেই দোকানের সিঙাড়া খাচ্ছে। আমাকে দেখেই চিংড়িমামা বলে উঠল, এই যে গোয়েন্দা হাবু। এদিকে কী মনে করে! বললাম, এই নতুন দোকানটাকে একটু দেখতে এলাম। — অঃ, তাই ? তা এটা তো খাবারের দোকান, কিছু কিনে-টিনে খা। দশ টাকায় তিনটে সিঙাড়া দিচ্ছে। পকেটে টাকা আছে ? জানি, তোদের…

Read More

গোয়েন্দার নেমপ্লেট – সদানন্দ সিংহ
গোয়েন্দার নেমপ্লেট – সদানন্দ সিংহ

গোয়েন্দার নেমপ্লেট     (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ একটা নেমপ্লেট বানাব ভাবছিলাম, যেখানে দু লাইনে লেখা থাকবে — “শখের গোয়েন্দাঃ হাবু / সহকারীঃ গোবর্ধন” এবং এই নেমপ্লেটটা টাঙানো থাকবে আমাদের গেইটে। কিন্তু আমার কথা শুনে মা খুব হাসলেন, পরে বললেন, যা, তোর বাবাকে জিজ্ঞেস কর। আমি গিয়ে বাবাকে বলতেই বাবা তো যেন অবাক হয়ে বললেন, সে কি, তুই গোয়েন্দা হলি কবে ? সহকারী আবার গোবর ধন। আমি বললাম, বাবা, গোবর ধন নয়, ওটা হবে গোবর্ধন। — গোবর ধন আর গোবর্ধন,…

Read More

ফাঁকা ফ্রেম – প্রসেনজিৎ রায়
ফাঁকা ফ্রেম – প্রসেনজিৎ রায়

ফাঁকা ফ্রেম        (ছোটোগল্প) প্রসেনজিৎ রায় বর্ষার বিকেল। সকলের অলক্ষ্যে চরম কর্মব্যস্ত মেঘের রাশি আকাশের বুকে অল্প অল্প করে নিজের সিংহাসনে আসন দখল করে নিচ্ছিল। যেমনটা প্রিয়তমের বুকে প্রিয়তমার স্থান এক চিরন্তন সৌন্দর্যের জন্ম দেয়, ঠিক তেমনই বর্ষাকালে নীল আকাশের বুকে বিবিধ আকৃতির মেঘের ঘনঘটা রোমান্টিক কবির লেখনীতে এসে রোমাঞ্চ সঞ্চার করে প্রাকৃতিক নিয়মেই। চারিদিকে এর মাঝেই জীবনের কর্মযজ্ঞে মানুষের স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণ চলছে। আকাশের বুকের সেই নৈসর্গিক সৌন্দর্য তাই অধরা রয়ে গেছে কতিপয় আঁখিযুগলের। একটু পরপরই রাজপথে…

Read More

সহকারী গোয়েন্দা – সদানন্দ সিংহ
সহকারী গোয়েন্দা – সদানন্দ সিংহ

সহকারী গোয়েন্দা                   (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প পড়তে পড়তে নিজেকেই আমি দীপক চ্যাটার্জি বলে ভাবতাম। শুধু দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল কে হবে তা খুঁজে পাচ্ছিলুম না। আমি জগা, গোবরা, ফটকে আর সুদেব — সবাইকে জিজ্ঞেস করেছিলাম রতনলাল হতে রাজি কিনা। কিন্তু কেউই রাজি নয়। উলটে ওরা বলেছে যে ওরা নাকি দীপক চ্যাটার্জি হতে রাজি যদি আমি রতনলাল হই। মাথামুণ্ড সব কথা ! আমাকে ওরা সব ভেবেছে কী !…

Read More

মহান গোবর্ধন – সদানন্দ সিংহ
মহান গোবর্ধন – সদানন্দ সিংহ

মহান গোবর্ধন                    (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ হর্ষবর্ধনের শরীরটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে। নিজের শরীরটাকে ইদানীং ভারী ভারী মনে হচ্ছে। তাই তিনি সকালবেলা ছাদের পর একটু শরীরচর্চা শুরু করেছেন কয়েকদিন হয়েছে। কিন্তু শরীরচর্চা তিনি একদমই করতেই পারছেন না। ডনবৈঠক করতে গেলে তিনি বসতে পারছেন বটে, কিন্তু উঠে দাঁড়াতে গিয়ে তাঁর ভীষণ কষ্ট হচ্ছে। উপায় না দেখে তিনি গোবর্ধনকে ডাকলেন, গোবরা এদিকে আয়। দাদার ডাক শুনে গোবর্ধন দৌড়ে চলে আসে। বলে,…

Read More

গোবর্ধনের হাইকিং প্ল্যান – সদানন্দ সিংহ
গোবর্ধনের হাইকিং প্ল্যান – সদানন্দ সিংহ

গোবর্ধনের হাইকিং প্ল্যান       (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ সাতসকালে আমার বাড়িতে উপস্থিত গোবর্ধনদা। আমি আর অবাক হই না। গোবর্ধনদার মাথায় নানা কথা খেলা করে। তাই বুঝে গেছি, রাতে-বিরেতে দিনে-দুপুরে গোবর্ধনদা যে-কোনো সময় এসে উপস্থিত হতে পারেন। এসেই গোবর্ধনদা বললেন, তোমাদের বাড়িতে একটা মই দেখেছিলাম। ওটা আছে তো ? বললাম, আছে তো। কেন ? গোবর্ধনদা জানালেন, আমাকে কিছুদিনের জন্য দাও তো ওটা। আমার খুব দরকার। তারপর আবার জানালেন, জম্পুই পাহাড়ে গিয়ে মজা করে কমলা খাব। আসলে দাদা আর আমি…

Read More

গোবর্ধনের বাঁদরামি – সদানন্দ সিংহ
গোবর্ধনের বাঁদরামি – সদানন্দ সিংহ

গোবর্ধনের বাঁদরামি       (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ বহুদূর থেকে আমি একটা ডুগডুগির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সেই ডুগডুগির একটা তাল আছে। আমি এই ডুগডুগির তালটাকে চিনি। এই তালে ভালুক বা বানর নাচে। আমি তাই সেই আওয়াজ লক্ষ্য করে ছুটে যাচ্ছিলাম। গিয়ে দেখি সত্যিই একটা লোক রাস্তার ধারে বানর নাচ দেখাচ্ছে। গোল হয়ে দাঁড়িয়ে সেই নাচ দেখছে বেশ কিছু লোক। কয়েকজন আবার সামনের সারিতে বসে বানরের খেলা দেখছে। আমি দেখলাম গোবর্ধনদা সামনের সারিতে বসে বানরের নাচ দেখছেন। আমিও গোবর্ধনদার কাছে…

Read More

অচেনা সহযাত্রী – প্রসেনজিৎ রায়
অচেনা সহযাত্রী – প্রসেনজিৎ রায়

অচেনা সহযাত্রী        (ছোটোদের গল্প) প্রসেনজিৎ রায় রাত ৩.৫০ মিনিটে ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস কুমারঘাট রেলস্টেশনে থামলো। নেমে দেখি চারদিক খুব অন্ধকার। গুয়াহাটি থেকে তিন মাসের প্রশিক্ষণ সেরে বাড়ি ফিরছি। মা বাবাকে কতদিন পর দেখবো….. ভেবে দেরি না করে টমটম খুঁজতে স্টেশনের বাইরে গেলাম, গিয়ে দেখি হাতে গোনা ৪টি টমটম ছাড়া কোনো গাড়িই নেই। আমার বাড়িটা যে জায়গায় আমাকে একা নিয়ে যেতে কেউ রাজি নয়, বাকি যে ১৪-১৫ জন নেমেছে কুমারঘাটে তাদেরকে নিয়েই সবাই রওনা দিল। মেন রোড করে…

Read More

গোবর্ধনের উদ্ধার – সদানন্দ সিংহ
গোবর্ধনের উদ্ধার – সদানন্দ সিংহ

গোবর্ধনের উদ্ধার             (ছোটদের গল্প) সদানন্দ সিংহ “যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।” বলেই গোবর্ধনদা হাসলেন। আবার বললেন, কথাগুলি আমার দাদার, উনি এটা আমাকে প্রায়ই বলেন। এর মর্ম বুঝলেই নাকি আমার ভবিষ্যৎ আলোয় ভরে যাবে। শুনে আমি হাসলাম। বললাম, এটা তো আপনার দাদার মানে হর্ষবর্ধনদার কথা নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এটা আ্মাদের স্কুলের পাঠ্য বইয়ের একটা ভাবসম্প্রসারণ। — তাই নাকি ! আশ্চর্য তো ! বুঝতে পারলাম, আমার কথাগুলি গোবর্ধনদা…

Read More

গোবর্ধনের দাওয়াই – সদানন্দ সিংহ
গোবর্ধনের দাওয়াই – সদানন্দ সিংহ

গোবর্ধনের দাওয়াই      (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ সাতসকালে গোবর্ধনদা আমার বাড়িতে এসে উপস্থিত। না, বাড়ির ভেতরে প্রবেশ করেননি, রাস্তা থেকেই আমার নাম ধরে ডাকাডাকি করছেন। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম গোবর্ধনদা দাঁড়িয়ে রয়েছেন। আমি তখন স্কুলের পড়া তৈরি করছি। বুঝলাম আমাকে খুব দরকার, নইলে কে আবার সাতসকালে ডাকাডাকি করে ? আমাকে জানালায় দেখে গোবর্ধনদা আমাকে নিচে রাস্তায় নেমে আসতে বললেন। রাস্তায় নেমে আসার পর গোবর্ধনদা আমাকে বললেন, বড্ড মুশকিলে পড়েছি। তোমার মতামত জানতে চাই। শুনে আমি খুশি হলাম,…

Read More