চিংড়িমামার টুপি – সদানন্দ সিংহ
চিংড়িমামার টুপি (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ চিংড়িমামাকে দেখলাম, কী এক দারোগা টাইপের সাদা টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ এই টুপি পরার ব্যাপারটা বুঝলাম না। সুদেব, পিন্টু, ফটকে, গদা, জগা, গোবরা — কেউই ব্যাপারটা সম্বন্ধে বলতে পারল না। সুদেব বলল, মনে হয় কোনো সিনেমা হলে ইংরেজি সিনেমা দেখে এসেছে টিকিট না কেটেই। হতে পারে, আমরা সবাই একমত। চিংড়িমামার মতো লোক নিজের পয়সা খরচ করে সিনেমা দেখবে ভাবা যায় না, হয়তো কারুর মাথায় বাড়ি দিয়ে দেখেছে। আর এখন…









