শুভেশ চৌধুরীর কবিতা
আমার ইদানীং শুভেশ চৌধুরী ১ খাবার পরে যে তৃপ্তি আসে তাহা অবাক ভালো খারাপ কিছু বলতে হয় না তৃপ্তি মানে জীবন নয় আর কুড়ি কুড়ি বছরের পার দেখা দিল বর্তমান জেনো কত মালা গলায় জড়িয়ে দিয়েছে এই গৃহ জননী ২ পিতামাতা আমার বুকে আলো দেন যেন দেভিস ল্যাম্প এই আলো নিয়ে চলা অন্ধকারেও আলো দেখিয়ে চলেন ৩ দুঃখ পেলে কাঁদি নীরবে প্রায় কান্নার মতো জল বেরিয়ে আসে মনে হয় পাথরগুলোকে মাথার উপর নিয়ে বহন করি









