রহিত ঘোষালের কবিতা
ভাসমান মানুষ রহিত ঘোষাল যদিও বা তার স্বপ্নগুলো তীক্ষ্ণ ফলার মতো, তবুও তার পৃথিবী সম্পূর্ণ নগ্ন। হাহাকার ছড়িয়ে আছে শিশু-মৃত্যুতে শোকাহত গৃহে, তবু প্রাত্যহিক জীবন চলেছে– বেড়ালের উষ্ণ ছায়া– হতভাগা বস্তির হাড়-মাংস গলিয়ে ক্লান্তির পথে; শুধু আমাদেরই এই সব রাতে মাথা পেতে শোয়ার জায়গা নেই। টানাপোড়েন রহিত ঘোষাল এই অযাচিত নক্ষত্র, এই গাছতলা এখন স্বাধীন— বলাকার অস্থিরতা আমরা পিছনে ফেলে এসেছি, আর কেউ আমাদের ধরতে পারবে না, যা কিছু অযাচিত সব মন থেকে সরিয়ে ফেলি, আমাদের দায়িত্ব বেড়ে যায়,…









