প্রিয় পাঠক

# এটা NOV-DEC 2026 সংখ্যা # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ।

জীবন ডালের পাতায় পাতায় — সুদীপ ঘোষাল
জীবন ডালের পাতায় পাতায় — সুদীপ ঘোষাল

জীবন ডালের পাতায় পাতায়       (ছোটোগল্প) সুদীপ ঘোষাল অনুপমা ছোটো থেকেই বিভিন্ন ফুল ও ফলের গাছের ভক্ত। তাছাড়া যে কোনো গাছের কাছে গেলেই সেই গাছের প্রতি অনুরক্ত হয়ে পড়ে। গাছটার সঙ্গে কথা বলে, আদর করে, গোড়ায় হাত বুলিয়ে দেয়। সে বলে বাড়ির উঠোনের আমগাছটাকে, কি রে, আমি আগের জন্মে তোর বোন ছিলাম?  বুঝলি আমি আগের জন্মে আবার গাছ হবো। তোর ডালে ডালে আমার সোহাগ উথলে ওঠে। আমি তোর বোন হবোই। সুন্দর সহজ সরল জীবন নিয়ে আমি সুস্থ রাখবো…

Read More

Posted in ছোটোগল্প Comments Off on জীবন ডালের পাতায় পাতায় — সুদীপ ঘোষাল
লোডশেডিং — বিজয়া দেব
লোডশেডিং — বিজয়া দেব

লোডশেডিং     (ছোটোগল্প) বিজয়া দেব অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের ড্রয়ার খুলে মোমবাতিটা বের করলাম। ক’দিন থেকে লোডশেডিং হচ্ছে। দিদিটা ঘুমোচ্ছে। একটা ভ্যাপসা গরম আর চাপা অস্বস্তি। এই সময়ে এক আওয়াজ কানে এলো। গোঙানোর মত আওয়াজ। সতর্ক হয়ে উঠলাম। দিদিকে জাগাতে ইচ্ছে হল না। আমার নার্স দিদি সারাদিন হাসপাতালে অকথ্য খাটুনির পর বিছানায় শুয়ে পড়লেই চটজলদি ঘুমের দেশে। রোজ রাতে তার ঘুমোবার সুযোগ মেলে না। আমি একটা কলেজে পড়ি। কষ্টের রোজগার থেকে দিদি আমার পড়ার খরচ জোগায়। মোমবাতি ও দেশলাই…

Read More

শনিপুজোয় হর্ষবর্ধন-গোবর্ধন – সদানন্দ সিংহ
শনিপুজোয় হর্ষবর্ধন-গোবর্ধন – সদানন্দ সিংহ

শনিপুজোয় হর্ষবর্ধন-গোবর্ধন    (ছোটদের গল্প) সদানন্দ সিংহ স্কুল থেকে ফিরেই দেখলাম, টেবিলের ওপরে আমার চার নম্বরী খাতায় বানানো ‘ভিজিটরস্‌ বুক’ খাতায় বড় বড় হরপে জ্বলজ্বল করছে – “হাবু, আজ আমাদের বাড়িতে সন্ধ্যেয় শনিপূজার উদ্বোধন করিবেন কলিকাতার প্রখ্যাত হর্ষবর্ধন; সঙ্গে থাকিবেন উনার ভাই গোবর্ধন। ইতি – জটুমামা।” জটুমামা মানে আমাদের চিংড়িমামা ওরফে জংলিমামা। আর আমি জানতাম পৃথিবীতে প্রখ্যাত হর্ষবর্ধন-গোবর্ধন জুটি শুধু শিব্রাম চক্কোত্তীর গল্পেই আছে। উনারা কি এখন আগরতলার জংলিমামার বাড়িতেও উপস্থিত হচ্ছেন নাকি ? কথাগুলি আমার একদম বিশ্বাস হচ্ছিল…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

চারুলতা রায় কিশলয় গুপ্ত সমুদ্র তাক করে দৃষ্টি বিলিয়ে দিলে চারুলতা – বলো কি পেলে? আমি তো এখনও একা ঝিনুকে অন্তরালে মুক্তার দেখা পেতে আঁকড়ে আছি পৃথিবীর মাটি চারুলতা রায় – শীতলপাটি জড়িয় স্বজনেরা অনেকদিন অন্ধকার কঠিন নোনতা স্বপ্ন সমাধি মাড়িয়ে চলে গেছে পার্থিব সবকিছু ছাড়িয়ে। আমি শুধু বসে আছি – ভালোবাসায় তুমি তো আসবেই চারুলতা রায়।

Read More

Posted in কবিতা Comments Off on কিশলয় গুপ্তের কবিতা