প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

ব্যর্থ পরিহাস – অজিতা চৌধুরী
ব্যর্থ পরিহাস – অজিতা চৌধুরী

ব্যর্থ পরিহাস অজিতা চৌধুরী যুদ্ধ কি চিরকাল থাকবে। পৃথিবীতে অগণিত যুদ্ধ চলছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। সিরিয়ায়, আফ্রিকায় উদ্বাস্তুর ঢল। ইজরায়েল হামাসের (প্যালেস্তাইন) এ গাজা উপত্যকায় যুদ্ধ। পৃথিবীতে আগুন জ্বলছে যুদ্ধের। পিকাসো সাদা পায়রা এঁকেছিলেন (দ্বিতীয় বিশ্ব যুদ্ধ প্রেক্ষিতে — শান্তির দূত) যুদ্ধের বিরূদ্ধে। আজ যুদ্ধ বিধ্বস্ত ঘর বাড়ির ফাঁকে মৃতদের লাশ। প্রিয়জন অবনত মস্তকে দাঁড়িয়ে চোখে অশ্রু বেদনার্ত — অসহায়। মাঝখানে উড়ছে সাদা পায়রা (ব্যর্থ?) যুদ্ধের ব্যর্থ পরিহাস ?

Read More

রাহুল শীলের কবিতা
রাহুল শীলের কবিতা

সংস্রব রাহুল শীল কয়েক পা ফেলার পর নদীর কাছে যাওয়া যায়, তীরে বসা যায় মায়ের পাশের মতো। নদীর পা নেই তাই আমাদেরই যেতে হয় কিন্তু পা থেকেও যারা ভুলে গেছে মায়ের সংস্রব, তারা কি জানে নদীই মা, নদীই মূলস্বীকৃতি ! দাগ রাহুল শীল সামনে ঘন অন্ধকার শ্মশানের কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে ! তুমি হারিয়ে যাচ্ছো, আমিও হারিয়ে যাচ্ছি অথচ কেউ জানিনি এই হারিয়ে যাওয়ার পর কী হবে। এভাবে অনেকেই অদৃশ্য হতে হতে হঠাৎ একদিন ফিরে আসে, সেদিন চেহারায়…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

খেলা সদানন্দ সিংহ রাজায় রাজায় কি আর সত্যি যুদ্ধ হয় ? এখন হয় না জননী জানেন সেটা, লঙ্কাকাণ্ডের বহুগামিতা আর কালনেমির লঙ্কাভাগ সময়ও এখন সুদূরপ্রসারী শুধু ঘুঘুটা ব্যস্ত, ডেকে ডেকে ক্লান্ত গাধা রোগে ঘোড়াক্রান্ত মেঘে ঢাকা তারার মাঝে এক লুকোচুরির খেলা খেলে সবাই ইদানীং আমিও খেলি তাই

Read More

সাবির হাকারের কবিতা – শংকর ব্রহ্ম
সাবির হাকারের কবিতা – শংকর ব্রহ্ম

সাবির হাকারের কবিতা     (প্রবন্ধ-নিবন্ধ) শংকর ব্রহ্ম ১৯৮৬ সালে ইরানের পশ্চিম প্রান্তে কার্মানশা প্রভিন্সে তাঁর জন্ম হয়। সাবির হাকার। এখন তিনি থাকেন ইরানের তেহরানে। নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে কর্মরত। যে নির্মান সংস্থার হয়ে কাজ করেন, সেখানে তাদের প্রয়োজনে তাকে মাথায় করে ইঁট বালি সিমেন্ট বইতে হয়। নির্মাণ শ্রমিক হলেও তিনি কবিতা লেখেন মনের তাগিদে। তাঁর কবিতা আমাদের বিবেককে ঝাঁকুনি দেয়। হৃদয়ে আলোড়ন তোলে। অন্য এক ধূসর জগতের ছবি ফুটে ওঠে সাবিরের কবিতায়। দেশের শোষিত নিপীড়িত শ্রমিক জীবনের ব্যথা-বেদনা অন্য…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

কবিতাটায় ব্রতীন বসু কবিতাটার মধ্যে সদ্যোজাত গোলাপ আছে বাগানের সবুজ আলোছায়া আছে কবিতাটার মধ্যে তোমার সাথে আমার কলেজের ক্লাসরুম আছে কবিটার মধ্যে পাশবালিশে রাখা স্বপ্ন আছে পছন্দের কিছু গান আছে বেশ খানিকটা কি করবে বুঝতে না পারা মানুষটা আছে না কিছু নেই না কিছুই নেই কবিতাটায় শুধু স্টেপেল করা মনের কটা হলুদ পাতা আছে আর কিছুই নেই কবিতাটায়। আর কিছুই নেই কবিতাটায়।

Read More

সুবীর ঘোষের কবিতা
সুবীর ঘোষের কবিতা

যদি ঘাস না জন্মায় সুবীর ঘোষ এত লোকের ভিড়ে কারোর মুখ দেখিনি পাইনি কারোর নিঃশ্বাসের হাওয়ার ঝাপটা। খুঁজে দেখতে গেছি কারোর কী মনখারাপ এই ভিড়ের মধ্যে কেউ কী যা চেয়েছিল তা পেল না বলে উঠে যাবে ভাবছিল! এত হাওয়ার মধ্যেও শ্বাসকষ্ট ছিল হাসি ছিল অনেক তবে সবই সাবেকি। এ-ঘণ্টার হাসি সহকর্মীর সম্পর্কের মতো সিঁড়িপথে জনজটের শিকার। কেউ কী তখন ভেবেছিল একটা মস্ত গ্যাসবেলুনকে চেপে ধরলে সবাই মিলে একটু হালকা হওয়া যাবে? যারা চেনা নয় যারা দূরের অথচ কাছাকাছি আসতে…

Read More

টোকা – ব্রতীন বসু
টোকা – ব্রতীন বসু

টোকা       (অনুগল্প) ব্রতীন বসু বলতে পারেন, একটা দরজায় সারা জীবনে ক’টা টোকা পড়ে ? ক’টা খোলে আর বন্ধ থাকে ক’টা? এটা বলা মুশকিল, নির্ভর করছে কার দরজা এটা প্রয়োজন কার যে টোকা দিচ্ছে না যে ভেতরে আছে। আচ্ছা ধরুন, কেউ টোকা দিয়ে বলল, আমি আপনাকে খুন করতে চাই, দরজাটা খুলবেন প্লিজ, কেউ কি খুলবে? নিশ্চয়, যদি সে আত্মহত্যা করবে মনস্থ করে থাকে কিন্তু বিষ বা দড়ি কোনোটাই হাতের কাছে না থাকে। আর যদি আমি বলি, আপনাকে এক…

Read More

মানতবৃক্ষ – ডঃ নিতাই ভট্টাচার্য্য
মানতবৃক্ষ – ডঃ নিতাই ভট্টাচার্য্য

মানতবৃক্ষ       (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য দেখতে দেখতে আমি একটা মানতবৃক্ষ হয়ে উঠলাম। চারটে কেমো নেবার পর  ডাক্তার বললো আপাতত হসপিটালে না এলেও চলবে। অর্থাৎ ঘুরিয়ে শুনিয়ে দিলো এরপর আমার বাঁচা মরা উপরওয়ালার মর্জি। তারপর থেকে প্রায় রোজই বিভিন্ন দেব বা দেবীর মন্ত্রপূত পুষ্প মাদুলি বন্দী হয়ে আমার দুই হাতে নয়তো কোমড়ে বেঁধে দিতে লাগলো আমার স্ত্রী। মাঝে মধ্যে মেয়েও এসেছে প্রসাদী ফুল বা স্নানজল নিয়ে। গলাতে ঝুলিয়ে দিয়ে গেছে বেশ কয়েকটি মাদুলি। সব চেয়ে বড় যে মাদুলি…

Read More

কাতুপিসির ডাইরি ও ইন্দিরা – বিজয়া দেব
কাতুপিসির ডাইরি ও ইন্দিরা – বিজয়া দেব

কাতুপিসির ডাইরি ও ইন্দিরা   (ছোটোগল্প) বিজয়া দেব খোলা জানালায় চুপ করে দাঁড়িয়ে রইল ইন্দিরা। রাজন ঘুমোচ্ছে। এখন বিকেল। রোববার বিকেল। গত রোববার এমনি বিকেলে ঋতু ফোন করেছিল — মা, এখানে কত জায়গার ছাত্রী। আমার রুমমেট গোয়ানিজ, একটু ফুটানি আছে, কথা বলে কম, আমার সিনিয়র, তাই কথা তেমন এগোয় না। দেখা যাক, ধীরে ধীরে সবই অভ্যেস হয়ে যাবে। তারপর পুরো হপ্তা কেটে গেল ফোন করেনি ঋতু। মুম্বইতে বিবিএ কোর্স করতে গেছে ঋতু বারো ক্লাস উৎরে যাওয়ার পর। এখনও রপ্ত হয়ে…

Read More

নিনোর রবীন্দ্রনাথ – ডঃ নিতাই ভট্টাচার্য্য
নিনোর রবীন্দ্রনাথ – ডঃ নিতাই ভট্টাচার্য্য

নিনোর রবীন্দ্রনাথ     (ছোটোদের গল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য খুব চিন্তায় পড়েছে নিনো। স্কুলে রবীন্দ্রজয়ন্তী পালন হবে। আর কয় দিন মাত্র বাকি। নিনো এখনও তৈরিই হতে পারেনি। কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না কিছুতেই। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু কথা যে কিভাবে বলে! ভাবনায় অধীর হয়েছে নিনো। ক্লাস-টু থেকে বক্তব্য রাখতে হবে নিনোকে। অন্য ক্লাসগুলি থেকেও অনেকে বলবে কবিগুরু সম্পর্কে। কেউ কেউ গান গাইবে। রবীন্দ্রনৃত্য আছে। ছোট ছোট দুটি নাটকও হবে। জমজমাট অনুষ্ঠানের আয়োজন চলছে স্কুলে। রিহার্সাল চলছে রোজ। সমস্যা…

Read More