প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

বিজয়া দেবের কবিতা
বিজয়া দেবের কবিতা

ও মশাই বিজয়া দেব আপনাকে রোজই দেখি মশাই। বাজারের থলে হাতে গুটি গুটি পায়ে আমার বাড়ির পাশ দিয়ে যান। চোখেমুখে একটা চাপা মধ্যবিত্তসুলভ উড়ো হাওয়ার ঝাপট লেগে থাকা চাদরের মত। হ্যাঁ, আমি আপনাকেই দেখি রোজ, যদিও আপনি আমাকে দেখতে পান না। উড়ো খইয়ের মত জীবন যাদের, তাদের মধ্যে শুধু আপনি কেন, আমিও পড়ি। বাজারে গিয়ে দরদাম করে যা পছন্দ হয় না, এর একটা আলতো কলঙ্কের ছাপ সারা দেহে সারাদিন জুড়ে জড়িয়ে থাকে। ও মশাই, আপনাকে যা বলছি তা আসলে…

Read More

কোটিপতি ভ্রমণ – সদানন্দ সিংহ
কোটিপতি ভ্রমণ – সদানন্দ সিংহ

কোটিপতি ভ্রমণ     (প্রবন্ধ-নিবন্ধ) সদানন্দ সিংহ আমাদের দেশের মধ্যবিত্ত লোকেরা দুমধারাক্কা অর্থাৎ অল্পসময়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন সারাজীবন। এর মধ্যে হয়তো কেউ কেউ কোটিপতি হয়েও যান বিভিন্ন ভাবে। তবে আইনিভাবে মধ্যবিত্তদের পক্ষে কোটিপতি হওয়া সাধারণত একটু সময়সাপেক্ষ ব্যাপার এবং তা সবার পক্ষেও সম্ভব নয়। তবে ভ্রমণের মাধ্যমে আপনি ইচ্ছে করলে দুমধারাক্কা কোটিপতি হয়ে যেতে পারেন এবং নিজেকে একজন কোটিপতি ভেবে বুক ফুলিয়ে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন। সেইরকম একটি দেশ হল ভিয়েতনাম। খরচের দিক দিয়ে ভ্রমণ সাধারাণত তিন রকমের…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

আনাড়ি সদানন্দ সিংহ ডালিম গাছেই ডালিম পোকা, পোকার খবর রাখি না। ভেজাল খেয়েই বেঁচে আছি, শরীর নিয়ে ভাবি না। গায়েব রেস্ত সমজদার, ট্রাঙ্কে ড্রয়ারে কাড়ি কাড়ি। মোর যে কিছু বলার নাই, মুই যে এক বাল আনাড়ি। ডাইনে বাঁয়ে সামলে চলি, অধিকার নিয়ে লড়ি কম। তিনিই দেখবেন আশা করি, দেখি না যে কোনোই ভ্রম। লাভক্ষতির দোহাই গেয়ে, মাঝে মাঝে ফেলি ছিপ। পাপপুণ্যের চোরাস্রোতে, দিশাহারা দিগ্‌বিদিগ।

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

জুয়াড়ি সদানন্দ সিংহ কোনো কিছু রসাতলে গেলে, ধরণীতলে যাওয়া সহজ হয় তখন বিম্ব থেকে প্রতিবিম্বে, কোষ থেকে প্রকোষ্ঠে আমি থেকে আমিত্বে, তুমি থেকে তুমিত্বে কিংবা আমি-তুমির এক বেড়াজালে সব নীতিহীনের এক অনৈতিক আড়ালে রসহীন হয়েও রসের খোঁজ ? কী বলবো একে ? জুয়াড়ির সংসার ? বা জুয়াড়ির কারবার ? মিনিয়েচার-১ সদানন্দ সিংহ ফুল আছে, কাঁটাও আছে, তা বলে কি – গোলাপকে ছুঁবো না ? চাঁদ আছে, কলঙ্কও আছে, তা বলে কি – চাঁদকে দেখবো না ? রাস্তা আছে, ফুটপাতও…

Read More

মধ্যবিত্ত – অজিতা চৌধুরী
মধ্যবিত্ত – অজিতা চৌধুরী

মধ্যবিত্ত অজিতা চৌধুরী একটি দেশের কথা লিখবো। স্বপ্নের দেশ নয়। এই যেমন আমরা আছি। নিম্ন মধ্যবিত্ত। শখ আহ্লাদ কিছু মিটাই আবার ভয়ে ভয়ে থাকি, দেনা না হয়ে যায়।‌ তখন টাকা শোধ করার চিন্তা। মধ্যবিত্তের সমস্যা কোন চ্যালেঞ্জ নিতে পারে না। মূল কারণ কি, বিত্ত সামান্য বলে সব সময় হিসেব করা চলা। এই বোধ স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে। আবার কেউ কেউ গণ্ডি ছেড়ে বেরিয়ে পড়ে। তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়না। শীর্ষ পৌছে তারা। কেউ বাণিজ্যে, কেউ শিল্পচর্চায় কেউ সাহিত্য কর্মে।…

Read More

লক্ষ্য – শুভেশ চৌধুরী
লক্ষ্য – শুভেশ চৌধুরী

লক্ষ্য শুভেশ চৌধুরী আমার লক্ষ্য ছোটবেলা থেকেই নেই। যা আছে ভালো চাওয়া। লোক বলেন সাহস থাকতে হয় ভালো চাওয়ায়। দাবা খেলার সফল খেলোয়াড় হওয়ার মতো প্রত্যেকটি ঘুঁটির চাল জানা। না, এতটা সম্ভব নয় সব কিছু থিয়োরিটি প্রমাণ, প্রয়োগ অন্যের হাতে দিন দিন শরীরের কলকব্জা ঢিলা হয় স্নায়ু কমজোর হয়। মনে হয় গ্রেট মোগলস এ চেঙ্গিস খানের প্রায় ভিক্ষা চাওয়ার ইচ্ছা প্রকাশ পলিশ এম্বাসেডর এর কাছে। সীমা রেখা আছে লক্ষণ রেখা একদিকে লক্ষ্য অন্যদিকে ক্ষয় ক্ষয় কেটে যায় কীর্তির কাছে।…

Read More

এলন মাস্কের এক্স টিভি অ্যাপ – অনিমেষ শর্মা
এলন মাস্কের এক্স টিভি অ্যাপ – অনিমেষ শর্মা

এলন মাস্কের এক্স টিভি অ্যাপ  (প্রবন্ধ-নিবন্ধ) অনিমেষ শর্মা ইলন মাস্ক সম্প্রতি তার নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন, যেখানে তিনি একটি টিভি অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছেন। এই পদক্ষেপ সম্পর্কে ইলন মাস্কের বড় দাবি হল এটি ‘ইউটিউব’-এর সাথে প্রতিযোগিতা করার প্রস্তুতি। এই নিবন্ধে, আমরা এই নতুন প্রকল্পের বিশদ বিবরণ এবং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব। টুইটারের ‘এক্স’ টিভি অ্যাপ ইলন মাস্ক তার নতুন প্রজেক্ট ‘টুইটার এক্স’ নিয়ে অনেক কথা বলছেন কিছুদিন ধরে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল লোকেরা তাদের স্মার্টফোন বা ট্যাবলেটের…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

জীবন শুভেশ চৌধুরী জীবন জয়ের জীবন সাফল্যের মৃত মানুষের জন্য জীবন নয় জীবন জীবিত মানুষের জন্য একবার হারলে হারা নয় সারা জীবন কেউ হারে না জীবন জীবন চক্র ঘুরছে এই ঘাট থেকে অন্য ঘাটে মানুষ শুভেশ চৌধুরী মানুষকে আমি বিশ্বাস করি যদি বিশ্বাস করতে না পারি আমি অমানুষ

Read More

গোবর্ধনের মহাদেব – সদানন্দ সিংহ
গোবর্ধনের মহাদেব – সদানন্দ সিংহ

গোবর্ধনের মহাদেব     (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ আমাদের পাড়ায় একটা হিন্দি হাইয়ার সেকেণ্ডারি স্কুল আছে। তবে আমি পড়ি বাংলা স্কুলে। আমার বাবা আমাকে এবং আমার ভাইকে আমাদের পাড়ায় এক বাংলা প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। প্রাইমারি স্কুলের পর আমি ভর্তি হয়েছিলাম আরেক বাংলা হাইয়ার সেকেণ্ডারি স্কুলে। সে স্কুলটা আমাদের পাড়া থেকে দুই কিলোমিটার দূরে। আমরা হেঁটেই সেই স্কুলে যেতাম। সময় পেলেই আমরা পাড়ার হিন্দি স্কুলের ইটের প্রাচীর বেয়ে ওপরে উঠে যেতাম এবং প্রাচীরের মাথায় বসে স্কুলের ছাত্রছাত্রীদের খেলা ছোটাছুটি…

Read More

নিরুত্তরের যন্ত্রণা – গুলশন ঘোষ
নিরুত্তরের যন্ত্রণা – গুলশন ঘোষ

নিরুত্তরের যন্ত্রণা   (অনুগল্প) গুলশন ঘোষ দাঁড়িয়ে মীনু। হাতে বরফ। প্রচণ্ড গরমে তা দ্রুত গলে গড়িয়ে পড়ছে। ১৩, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। দাঁড়িয়ে থাকা ভ্যান-রিকশায় দু’জন মুটে ধপাস ধপাস শব্দে বইয়ের বান্ডিলগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। উদাসীন ভাবে। নিত্য বাধ্যতার বিরক্তি নিয়ে। লাফিয়ে ওঠে ভ্যানে। দাঁড়ায় বইয়ের গাদায়। অসংলগ্ন বান্ডিলগুলো সাজায়। এভাবেই প্রতিদিন পায়ে দলা বই প্রেস হয়ে চলে যায় দোকানে। পাঠকের কাছে। কোন পাঠক বই রাখে যত্নে। কেউ বা অযত্নে। কেউ বুকে। বিছানায় অথবা শেল্ফে। ধর্মীয় বই থাকে নমস্য হয়ে। নবীন…

Read More