প্রসেনজিৎ রায়ের কবিতা
আমার একটা নীল সাগর চাই প্রসেনজিৎ রায় মন ভালো করার জন্যআমার একটা নীল সাগর চাই।যেখানে নীলের সঙ্গে মিশে যাবেআমার সমস্ত না-বলা দুঃখ।যেখানে ঢেউ উঠলেই মনে হবে- আমার বুকের ভেতর তুমি এখনও বেঁচে আছো। সাগরের নীল আর আমার আনন্দ,হোক একে অপরের সমার্থক—উপরে আকাশ যতটা নীল,সাগরের উদাসীনতাও তত গভীর;যেন বিষণ্ণতার সমস্ত কালো মেঘএকদিন ঢেউ হয়েতীরে এসে ঝরে পড়ে। যখন নিজেকে খুব একা লাগে,আমি সমুদ্রের কথা ভাবি। তারও তো চরম একাকীত্বের হাহাকার ,তবু সকলকে বুকের কাছে টেনে নিতে চায় !কত পা তার…




