প্রিয় পাঠক

# এটা NOV-DEC 2026 সংখ্যা # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী Jan-Feb 2027 সংখ্যা প্রকাশিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ।

সহকারী গোয়েন্দা – সদানন্দ সিংহ
সহকারী গোয়েন্দা – সদানন্দ সিংহ

সহকারী গোয়েন্দা                   (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প পড়তে পড়তে নিজেকেই আমি দীপক চ্যাটার্জি বলে ভাবতাম। শুধু দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল কে হবে তা খুঁজে পাচ্ছিলুম না। আমি জগা, গোবরা, ফটকে আর সুদেব — সবাইকে জিজ্ঞেস করেছিলাম রতনলাল হতে রাজি কিনা। কিন্তু কেউই রাজি নয়। উলটে ওরা বলেছে যে ওরা নাকি দীপক চ্যাটার্জি হতে রাজি যদি আমি রতনলাল হই। মাথামুণ্ড সব কথা ! আমাকে ওরা সব ভেবেছে কী !…

Read More

অচেনা মুখ – সদানন্দ সিংহ
অচেনা মুখ – সদানন্দ সিংহ

অচেনা মুখ        (অনুগল্প) সদানন্দ সিংহ বিকেলবেলা। আমার অর্ধাঙ্গিনী ঘর থেকে বেরিয়ে যেতে যেতে চেঁচাল, বাজারে যাচ্ছি, ঘরে শাকসবজি কিছুই নেই। দরজাটা টেনে যাচ্ছি, তুমি ছিটকিনি মেরে দিও। আমিও ভেতর থেকে চেঁচালাম, ঠিক আছে। দিচ্ছি। দিচ্ছি বললাম বটে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। একটু ঘুমও পাচ্ছে। তাছাড়া উঠে, লিভিং রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম পেরিয়ে দরজার ছিটকিনি লাগাতে আমার এখন একটু কসরত করতে হবে। তিন সপ্তাহ আগে আমার ডান পা এক দুর্ঘটনায় ফ্র্যাকচার হয়ে গেছিল।…

Read More

ইনফ্রারেড আলো – গুলশন ঘোষ
ইনফ্রারেড আলো – গুলশন ঘোষ

ইনফ্রারেড আলো         (অনুগল্প) গুলশন ঘোষ ভাদ্রের সকালে বৃষ্টি মাথায় নিঃসঙ্গ এক বৃদ্ধা এলেন ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। প্রথম আসা লোকমুখে শুনে। বারান্দায় তিনি প্রতীক্ষরত। তাকাচ্ছেন এদিকে-ওদিকে। চোখ জুড়েছে এক অজানা আলোয়। দেখছেন শরীরের নানা স্থান থেকে আভরণ সরিয়ে সেই আলোর সামনে মানুষ বসছে এক এক করে। সকাল-বিকাল অনেকেই নানান ধরণের যন্ত্রণার জন্য এখানে আসে ফিজিওথেরাপি করাতে। এখন ফিজিওথেরাপির যা ব্যয়ভার, তা বহন করা নিম্ন ও মধ্যবিত্ত সাধ্যের বাইরে। সেই তুলনায় এখানে ন্যূনতম ব্যয়ে উচ্চমানের নানা ধরনের…

Read More

সেদিন দেখা হয়েছিল – প্রসেনজিৎ রায়
সেদিন দেখা হয়েছিল – প্রসেনজিৎ রায়

সেদিন দেখা হয়েছিল         (অনুগল্প) প্রসেনজিৎ রায় ভীষণ ব্যস্ত আজ রেলস্টেশন। কানায় কানায় যাত্রীতে ভর্তি পুরো প্ল্যাটফর্ম। উজান বাড়িতে সাপ্তাহিক বন্ধ কাটিয়ে আজ সোমবার আবার কর্মস্থলের উদ্দেশ্যে। স্টেশনে ঢুকেই টিকিট কাউন্টারের ভিড় দেখে ভাবছে ভাগ্যিস কাল রাতে অনলাইনে টিকিট করে রেখেছিলো নাহলে আজ….। আকাশের মুখটা আজ সকাল থেকেই বেশ ভার। সূর্যদেবতার দেখা পাওয়া আজ দুষ্কর বলেই মনে হচ্ছে। হালকা হালকা একটা বাতাস বইছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে খুব জোরে। ট্রেন আজকে লেট, তাই হেডফোন কানে গুঁজে ওভারব্রিজটায়…

Read More

ইনকাম কেমন – অভিজিৎ চক্রবর্তী
ইনকাম কেমন – অভিজিৎ চক্রবর্তী

ইনকাম কেমন         (অনুগল্প) অভিজিৎ চক্রবর্তী একদিন আমাকে একজন জিজ্ঞেস করল, ‘আপনে তো লেখেন’।  কাঁচুমাচু হয়ে বললাম, ‘হ চেষ্টা করি আর কি।’ বলল, কেমন ইনকাম হয়?’ বললাম, ‘মোটামুটি চইল্যা যায়।’ বলল, ভাবতাছি কিছু একটা করি।’ বললাম, ‘হুম। দারুণ ডিসিশন।’ কিছুক্ষণ চুপ থেকে ফের বলল, ‘এই লাইনে ঢুকতে হইলে কিতা করতে লাগব?’ বললাম, ‘কিচ্ছু না খালি লেখতে লাগব।’ ‘আরে ধুর। আপনে লুকাইতাছেন। খালি লেখলে কেমনে হইব। সবে জানব কেমনে?’ বললাম, ‘ফুল ফুটলে গন্ধ এমনেই বাইরোইবো।’ তার মনে ধরলো…

Read More

পুজোয় প্রেম – সুদীপ ঘোষাল
পুজোয় প্রেম – সুদীপ ঘোষাল

পুজোয় প্রেম         (অনুগল্প) সুদীপ ঘোষাল গতকাল পুজোর শেষে ধুনুচি নাচ চলছিলো দুর্গামণ্ডপে। রিতা নাচের ফাঁকে দেখে নিলো তপুর নিস্পলক দৃষ্টি, গিলছিলো রিতার নাচের ভঙ্গিমার মাধুর্য। তারপর তপু গিয়ে একটা ঢাক বাজাতে শুরু করলো। কখন যে রিতার নাচ শেষ হলো তপু জানতেই পারলো না। তখন নাচ শুরু করেছে পাড়ার ক্যাবা মস্তান। হ্যান্ডসাম চেহারার তরুণ ক্যাবা নাচ দেখিয়ে মাতিয়ে দিল আসর। ঢাকের তাল কাটতেই তপুর কপালে জুটলো তিরস্কার। রিতার তখন দারুণ হাসি। তার বান্ধবীরাও হাসছে। তপু ঢাক বাজানো…

Read More

সৃজনশীলতা নিয়ে ভাবনা – সদানন্দ সিংহ
সৃজনশীলতা নিয়ে ভাবনা – সদানন্দ সিংহ

সৃজনশীলতা নিয়ে ভাবনা      (প্রবন্ধ) সদানন্দ সিংহ প্রথমেই আমাদের জানা দরকার সৃজনশীলতা কী ? এটিকে এক বাক্যে বলা যায়ঃ- বাস্তব বস্তু বা কাল্পনিক কিছুর ওপর ভিত্তি করে বুদ্ধি, মননশীলতা, দক্ষতার সাহায্যে কোনো নতুন ধারণা, সমাধান অথবা মৌলিক কিছু উদ্ভাবন করার উদ্দেশ্যে যে অভিনব কার্যক্ষমতা প্রকাশিত হয় তাকেই সৃজনশীলতা বলা যায়। সৃজনশীলতা মূলত একটা শক্তি এবং মানুষের সৃজনশীলতা হচ্ছে আমাদের ভেতরের শক্তির উন্মোচন। সৃজনশীলতা মানুষের জীবনের একটি গোপন অনুঘটকের মতো। এটি সাধারণকে অসাধারণে পরিণত করে। সৃজনশীলতা কথাটায় যে শব্দগুলির…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

তিনি মোগাম্বো সদানন্দ সিংহ কেউকেটা বাপ কা বেটা স্বয়ম্ভু।। ঠগবাজির বাটপারির প্রভু।। হবু রাজার মতিগতি এক ঘুঘু।। মারামারি দাদাগিরির মোগাম্বো।।

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

ঠোকেন তাল বলাই দে নিজেকে মাপতে জানেন মেপে মেপে পদক্ষেপ, যুক্তিটাও খুবই মানেন আঁকেন বেশ চলার ম্যাপ। কোথায় কেমন চলতে হবে বলতে হবে মন খুলে, মাততে হবে উৎসবে হাসতে হবে সব ভুলে। নিজের ভাবনাই সেরা নয় আরও আছে সেরা ওই, সংকটেও করবে জয় সেই আশাতেই জেগে রই! ইনিয়ে বিনিয়ে কথার প্যাঁচ প্যাঁচিয়ে বেশ তৃপ্ত হন, জীবনব্যাপী করেন সেচ সেচেই চলেন আজীবন! ঠকিয়ে খুশী ঠকবাজে টগবগিয়ে ছোটান ঘোড়া, নানান ফিকির নানা কাজে অন্যে ভাবেন কপাল পোড়া। হেরেই যান সকাল বিকাল…

Read More

রাজনীতি এবং জ্যোতিষশাস্ত্র – সন্তোষ উৎসুক
রাজনীতি এবং জ্যোতিষশাস্ত্র – সন্তোষ উৎসুক

রাজনীতি এবং জ্যোতিষশাস্ত্র সন্তোষ উৎসুক নির্বাচন হলে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা ও ব্যয় বাড়তে বাধ্য। জ্যোতিষীরা খুব বুদ্ধিমত্তার সাথে গণনা বিশ্লেষণ করে এবং অভিজ্ঞতা, পরিচিতি, বিশ্বাস এবং সমসাময়িক পরিবেশের রসায়নের সাথে মিশিয়ে ভবিষ্যদ্বাণী করে। রাজনীতিবিদদের সাথে বন্ধুত্বপূর্ণ জ্যোতিষীরা সরাসরি বা তাদের পক্ষে ভবিষ্যদ্বাণী করে। জ্যোতিষী আছেন যারা ভয় পান না। তারা জানে কিভাবে তাদের কাজ সঠিকভাবে করতে হয়। তারা স্টিং ইনজুরির উপর ভিত্তি করে ভবিষ্যত বলে। তার কথা কিছু মানুষকে গাধা মনে করে। এটি ঘটে যে সমস্ত ভবিষ্যদ্বাণী এবং প্রত্যেকের…

Read More

Posted in মুক্তগদ্য Comments Off on রাজনীতি এবং জ্যোতিষশাস্ত্র – সন্তোষ উৎসুক