প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

উপলব্ধি – সুদীপ ঘোষাল
উপলব্ধি – সুদীপ ঘোষাল

উপলব্ধি সুদীপ ঘোষাল অতি সূক্ষ্ম তরঙ্গের স্পন্দন শোনার অপেক্ষায় মৌন হয়ে অপরূপ প্রকৃতির, কোলে আশ্রয় নিতে চাই। চাওয়া, পাওয়ার উর্ধ্ব জগতে ভাসতে ভাসতে ছাই হোক নশ্বর দেহের অহংকার। স্থূল পদার্থ নিয়ে পরমাণু বিজ্ঞানীরা অপেক্ষায় থাকেন না। অণু পরমাণু নিয়েই তাঁরা ব্যস্ত। তা না হলে হিমালয়ের চূড়া কিংবা জমি জায়গা নিয়েই তারা টানাটানি করতেন বেশি। আকাশকে আমরা পৃথিবীর মানুষ, স্বার্থপরের মত খণ্ড খণ্ড করেছি। এটা কাটোয়ার আকাশ, ওটা দিল্লির, ওটা রাশিয়ার আকাশ। অখণ্ডতার বাণী আমরা ভুলে যাই। আকাশ চিরদিন অখণ্ডই…

Read More

গরিব – শুভেশ চৌধুরী
গরিব – শুভেশ চৌধুরী

গরিব শুভেশ চৌধুরী গরিব থাকতে চাই না। ধনী হতে চাই। মনে ধনী। ধনে ধনী। নিশ্চয় সবাই চায়। আপনিও চান। মনে ধনী হলে মনের জগৎ বিস্তৃত হয় — জ্ঞান অর্জন ও হয়, অর্থ ও আসে। ধনে ধনী হলে চিকিৎসা শিক্ষা বেড়ানো ভ্রমণ বা বিনোদন এর সুযোগ তৈরি করে দেয় ও জীবন এর নিরাপত্তা ও দেয়। যাহা হউক মন ও ধন দুটোকেই প্রাধান্য দিতে হয়। মনকে বিস্তৃত করুন ধনকে বাড়ান। গরিব থাকতে ভালো লাগে না রাস্তার ধারে অনন্ত ক্ষেতের ভেতর কেবল…

Read More

শাব্দিক বইমেলা সংখ্যা ২০২৫ – স্বাতী ধর
শাব্দিক বইমেলা সংখ্যা ২০২৫ – স্বাতী ধর

শাব্দিক বইমেলা সংখ্যা ২০২৫ স্বাতী ধর শাব্দিক, কবিতা ও কবিতা শিল্পের কাগজ, আগরতলা বইমেলা সংখ্যা ২০২৫। শাব্দিক মূলত কবিতার কাগজ, তিন দশকের ওপর হল ত্রিপুরা থেকে প্রকাশিত হয়ে চলেছে কখনো লিফলেট আকারে কখনো বইয়ের আকারে কবি সনজিৎ বণিকের সম্পাদনায়। এখন হয়তো অনিয়মিত ভাবে বেরুচ্ছে, কিন্তু কোথাও কখনো আন্তরিকতার ঘাটতি পড়েনি। এবারের সংখ্যাতেও তার প্রমাণ। এবারের সংখ্যাতে মোট বারো জনের কবিতা আছে। তারা হলেন সনজিৎ বণিক, দিন্সি দে, আশিষ ভট্টাচার্য, অনিল কুমার নাথ, জীবন কুমার সরকার, অঞ্জন কুমার বণিক, ভবানী…

Read More

মুক্ত – শুভেশ চৌধুরী
মুক্ত – শুভেশ চৌধুরী

মুক্ত শুভেশ চৌধুরী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় গেছে। ভয়েস রেকর্ডিং নয়, মন রেকর্ড করে নিল সুপার কম্পিউটার, এমনকি ক্ষুদে স্মার্ট ফোনটিও। যতই বলি ইহা চুরি, চুরি বিদ্যা মহা পাপ, হাসেন জাদুকর। তার কাছে বৌদ্ধিক নিরাপত্তা বলিতে কিছু নাই। সব খোলা মেলা, খোলা চিঠি। স্বীকার করে লইলাম আমি অরক্ষিত। দিনগুলো হেসে খেলে যায় না। চাপ পড়ে বৈজ্ঞানিক সত্যের। এতো সহজ সত্যি বমি না করলেও উপায় নেই, বদহজম হয়। তাই কে কি মনে করেন ভাবার কোনো দরকার নাই, ভাবনারই যখন কোনো…

Read More

ওয়াইনের বিস্ময়কর সৌন্দর্য – সন্তোষ উৎসুক
ওয়াইনের বিস্ময়কর সৌন্দর্য – সন্তোষ উৎসুক

ওয়াইনের বিস্ময়কর সৌন্দর্য সন্তোষ উৎসুক মদের নিজস্ব আকর্ষণ আছে। আমাদের দেশে খুব সুশৃঙ্খল এবং সাংস্কৃতিক পদ্ধতিতে মদ সেবন করা হয়, যার মধ্যে অবশিষ্ট লজ্জা এবং শালীনতাও রয়েছে। এখন উন্মুক্ততা এবং চরম নির্লজ্জতা আমাদের পিইউ সমাজকে দখল করতে শুরু করেছে, কিন্তু বাইরের দেশে মদ্যপানের সম্পূর্ণ বিকশিত সংস্কৃতি দীর্ঘকাল ধরে রয়েছে। এটি সকালের নাস্তা থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত পরিবারে উপভোগ করা হয়। শত শত বৈচিত্র্য এবং স্বাদের ওয়াইন তৈরি করা হয়, যা তাদের স্বাদ বিকাশের জন্য সমুদ্রে রাখা হয়। বিদেশীরা…

Read More

Posted in মুক্তগদ্য Comments Off on ওয়াইনের বিস্ময়কর সৌন্দর্য – সন্তোষ উৎসুক
সময় – শুভেশ চৌধুরী
সময় – শুভেশ চৌধুরী

সময় শুভেশ চৌধুরী হাইড্রোজেন চাই ও অক্সিজেনও চাই। দুটোই চাই। কেনোনা জল ছাড়া জীবন অচল। আমি প্রায়ই যৌগ গঠন করি। আমার সাথে অমলের। আমার সাথে বিমলের। এই ভাবে আমি নিজে ভিন্ন ভিন্ন হয়ে পড়ি। পাই সঙ্গ সুখ। আড্ডা জমে চায়ের আসরে। আমার সাথে তোমার যৌগ গঠনটি অন্যরকম। তুমি আমি দুজনেই মৌলিক। ভিন্ন ভিন্ন মৌলিক। কিন্তু পারমাণবিক ভর আমাদের দুজনের এক। সারাজীবনের একটি বন্ধন। তুমি যত দূরে যাও আমি তত দূরে যাই। তুমি যত কাছে আসো আমিও তত কাছে আসি।…

Read More

কোথায় পাবো তাঁরে – বিজয়া দেব
কোথায় পাবো তাঁরে – বিজয়া দেব

কোথায় পাবো তাঁরে বিজয়া দেব পুরনো এলবামে ছবিগুলো দেখছি। সেই ছোটবেলা, দুরন্ত সময়, অফুরান প্রকৃতি, মা বাবা ভাইবোনদের নিয়ে সাদাকালো ছবি। স্মৃতি জাগানিয়া ছবিগুলো অত:পর বন্ধ করে আলমারিতে সযত্নে ঢুকিয়ে রাখলাম। বাইরে সন্ধ্যা নামছে। এদিকে ওদিকে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে একদল কিশোর ও যুবকের দল। অজস্র ঘুড়ি উড়ছে। আগামীকাল বিশ্বকর্মা পুজো। আকাশে পুঞ্জ পুঞ্জ নানা আকৃতির মেঘ, পাখিরা নীড়ে ফিরছে। আমার ছাদবাগানে ফুল ফুটেছে বেশ। বিশেষ করে গুচ্ছ গুচ্ছ রঙ্গন ফুলের সমারোহ। সবকিছু মন ভালো করে দেওয়া। প্রকৃতি মানুষকে ঢেলে…

Read More

স্বপ্ন সহচর – শুভেশ চৌধুরী
স্বপ্ন সহচর – শুভেশ চৌধুরী

স্বপ্ন সহচর          (মুক্ত গদ্য) শুভেশ চৌধুরী স্বপ্ন ও বাস্তব একটি রেখায় চলে এসেছে। যাহা স্বপ্ন তাহাই বাস্তব আজকাল। আজকাল কিছু বিশৃঙ্খলা আছে। সুশৃঙ্খল অনেক কিছুই নেই। তবুও এর মধ্যে ভাত খাওয়া আছে। ভাত খাওয়ার মধ্যে স্বর্গীয় আনন্দ অনুভব করা যায়। সমীকরণ গুলো আজও অঙ্ক করেই প্রকাশ করতে হয়, সেই পুরনো নিয়ম একটুকুও পালটায়নি। যে-কোন বোতলেই একই রকম মদ। কিছু লোক আছেন সন্ন্যাসী। কাউকে মন্ত্র দেন না। মন্ত্রগুপ্তিরও ধার ধারেন না এমনকি কাউকে দীক্ষাও দেন না…

Read More

ভীমভেটকা – অজিতা চৌধুরী
ভীমভেটকা – অজিতা চৌধুরী

ভীমভেটকা অজিতা চৌধুরী 2014 সালে মধ্যপ্রদেশ ভ্রমণে যাই। অনেক মন্দির, তীর্থস্থান, শহর, নগর দেখেছি। কিন্তু ভীমভেটকা আশ্চর্য করেছে আমাকে। প্রাগৈতিহাসিক যুগের গুহামানবের আঁকা গুহাচিত্র। স্পেনের আলতামিরা গুহায় যে চিত্র আবিস্কৃত হয়েছিল পৃথিবীর লোক এতদিন জানতো সেটাই প্রাচীন। এখন এই গুহা এবং গুহাচিত্র ভারতকে অন্য জায়গায় নিয়ে গেল। গাইড নিলাম। প্রায় আটটা গুহায় নিয়ে গেল। গুহা গুলো বিশাল এবং অত্যন্ত মসৃণ। অনেক লোক থাকতে পারবে। গুহার দেয়ালে, ছাদে ছবি আঁকা। বেশিরভাগ চিত্র বাইসন, হরিণ শিকার, ঘোড়ার ছবি ও আছে। চিত্রকলার…

Read More

ডেটা পুডিংয়ের শক্তি – সন্তোষ উৎসুক
ডেটা পুডিংয়ের শক্তি – সন্তোষ উৎসুক

ডেটা পুডিংয়ের শক্তি সন্তোষ উৎসুক ডাটার পুডিং ফ্যাশনের সুন্দর জাঁকজমকের মতো। বাবা-মায়েরা তাদের বড় হয়ে ওঠা কিন্তু ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে সে কাকে বেশি ভালোবাসে, মা নাকি বাবা। শিশুটি কয়েক মুহূর্ত চুপ করে থাকে বলে উভয়কে। তার নীরবতা একটি কূটনৈতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে যেখানে তিনি শৈশব থেকে শিখেছেন যে তাকে এমন কিছু বলা উচিত নয় যাতে কারও খারাপ লাগে এবং তার সমস্ত কাজ করা উচিত। মাঝে মাঝে মন থেকে প্রকাশ করতে চাইলে সে এটাও বলে যে সে তার…

Read More

Posted in মুক্তগদ্য Comments Off on ডেটা পুডিংয়ের শক্তি – সন্তোষ উৎসুক