হিমাচল প্রদেশের খাজ্জিয়ার – সদানন্দ সিংহ
হিমাচল প্রদেশের খাজ্জিয়ার সদানন্দ সিংহ বর্তমানে সবার মধ্যে ভ্রমণের প্রবণতা বাড়ছে। আপনি যদি গরম থেকে স্বস্তি পেতে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে ভারতের মিনি সুইজারল্যান্ড খাজ্জিয়ারের সুন্দর উপত্যকায় দ্বিধাহীনভাবে চলে যেতে পারেন। সুইজারল্যান্ডের জন্য লাখ লাখ টাকা খরচ না করে এবং ভিসার ঝামেলা ছাড়াই ভারতের মিনি সুইজারল্যান্ডের মতো সুন্দর এই উপত্যকায় চলে আসতে পারেন। সারা বিশ্বের ১৬০টি “মিনি সুইজারল্যান্ড” স্থানগুলির মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত খাজ্জিয়ার হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ডালহৌসি থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়…







