প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

জয়িতা চট্টোপাধ্যায়ের কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়ের কবিতা

আমি ও সে জয়িতা চট্টোপাধ্যায় দুঃখের জলে পায়ের পাতা ডুবিয়ে বসে আছি, আলো অদৃশ্য হলেই জল থেকে উঠে আসবে সে তারপর পাশাপাশি বসে… কথা হবে, গান হবে, ভরা কোটালে স্নান হবে; দুঃখ কি আর তোমার মতো একবার চলে গেলে, আর ফিরবে না! বারবার ফিরে আসবে স্রোতের মতো…

Read More

সুদীপ ঘোষালের কবিতা
সুদীপ ঘোষালের কবিতা

বন্ধু সুদীপ ঘোষাল ভোলার চেষ্টা করি তবু রয়ে যায় নিঃশব্দ এক আলোড়িত বিকেল নিয়ে এলো একরাশ আলো হৃদয়ে অবাক হয়ে শুনি সংগীত পরমান্ন তৈরি হলে তোমাকেও হিসেবের খাতায় রাখি শীতের ঠোঁট জুড়ে আকাশী বিকেল ধার করা জীবন নিয়ে নানা কৌতূহল আসলে মৃত্যুই একমাত্র সত্য শীতজীবন কুয়াশার চাদর মুড়ে

Read More

জয় মহাকাল – প্রসেনজিৎ রায়
জয় মহাকাল – প্রসেনজিৎ রায়

জয় মহাকাল প্রসেনজিৎ রায় আজ আমি মধ্যপ্রদেশের আমার ভ্রমণের অভিজ্ঞতার কথা লিখব। ২০২২ সালের একটি এক মাসের ট্রেনিংয়ে আমি মধ্যপ্রদেশের ভোপাল গিয়েছিলাম। ত্রিপুরা থেকে ভোপাল গিয়েছিলাম তিনবার ফ্লাইট চেঞ্জ করে, প্রথমে আগরতলা থেকে কলকাতা এয়ারপোর্ট, তারপর কলকাতা থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট এবং সর্বশেষে হায়দ্রাবাদ থেকে ভোপাল এয়ারপোর্ট। এয়ারপোর্টে নামার সাথে সাথেই দেখলাম ট্রেনিং সেন্টার থেকে আমাদের নিয়ে যাবার জন্য বাস এসেছে। আমরা ছিলাম মোট ১০ জন, আমরা দশজনেই সেই বাসে হাসতে হাসতে উঠে গেলাম – এরপর সোজা গিয়ে ট্রেনিং সেন্টারে…

Read More

মণিপুরি নৃত্য প্রসারে রবীন্দ্রনাথ এবং ত্রিপুরার অবদান – সদানন্দ সিংহ
মণিপুরি নৃত্য প্রসারে রবীন্দ্রনাথ এবং ত্রিপুরার অবদান – সদানন্দ সিংহ

মণিপুরি নৃত্য প্রসারে রবীন্দ্রনাথ এবং ত্রিপুরার অবদান সদানন্দ সিংহ আমরা জানি, শিল্পকলা মূলত মানুষের সৃজনশীল ক্ষমতার বহিপ্রকাশ, যা প্রধানত সাত রকম ধারায় প্রকাশিত হয় — চিত্রকলা বা পেইন্টিং, ভাস্কর্য, স্থাপত্য, সঙ্গীত, সাহিত্য, নৃত্য এবং সিনেমা বা চলচ্চিত্র-র মাধ্যমে। তবে বিনোদনের উদ্দেশ্যে যে সিনেমা হয় তা মোটেই শিল্পকলা নয়, আর ঋত্ত্বিক ঘটকের সিনেমা বা সত্যজিৎ রায়ের পথের পাঁচালির মতো সিনেমার মধ্যে যে শিল্পকলা দেখতে পাই, তা এখন আর দেখি না। এছাড়াও এখন আরো কিছু কিছু কাজের অপূর্ব সৃষ্টিকে শিল্প বলে…

Read More

অবমূল্যায়ন – শুভেশ চৌধুরী
অবমূল্যায়ন – শুভেশ চৌধুরী

অবমূল্যায়ন শুভেশ চৌধুরী ফাইলবন্দি করা কাজগুলোকে খুলুন, মুক্ত করুন ও জেনে নিন কী আছে ওই পৃষ্ঠাগুলোর মধ্যে। তার কাজটি একটি পুষ্কর উড়ান হতে পারে। হতে পারে হাল বলরাম স্কন্ধে। ফাইলবন্দি করা কাজগুলোকে ডাউন লোড করুন। একটি নতুন করে বলা কত দিন মূল্যায়ন না করার জন্য চোখের আড়াল মনের আড়াল থেকে গেল। হ্যাঁ, তিনি অবশ্যই সিদ্ধ পুরুষ বা সিদ্ধা মহিলা। কোনো একদিন তার এই যে প্রকাশ, তাহা ছিল, আজ উন্মুক্ত করা হয়েছে আবার। মনে করি নতুন বোতলে সেই পুরনো মদ…

Read More

নেতার বক্তৃতা এবং জনগণ – ডঃ সুরেশ কুমার মিশ্র
নেতার বক্তৃতা এবং জনগণ – ডঃ সুরেশ কুমার মিশ্র

নেতার বক্তৃতা এবং জনগণ ডঃ সুরেশ কুমার মিশ্র নেতাজি মঞ্চে উঠে ভিড়ের দিকে তাকালেন। আজ ভিড় বেশি ছিল কারণ বক্তৃতার পর সমোসা বিতরণ করা হবে। নেতাজি মাইক সোজা করে বললেন, “ভাই ও বোনেরা, দেশ এই সময়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।” একথা শুনে একজন বৃদ্ধ কাশি দিয়ে বললেন, আমরা অনেক দিন ধরেই কঠিন সময়ে ছিলাম, এখন জানতে পারলেন? নেতা পাত্তা দেননি। বক্তৃতা অব্যাহত ছিল, “আমরা আপনার কল্যাণে অনেক পরিকল্পনা চালু করেছি। রাস্তা তৈরি হচ্ছে, হাসপাতাল খুলছে, নতুন কর্মসংস্থানের সুযোগ…

Read More

Posted in অন্যান্য Comments Off on নেতার বক্তৃতা এবং জনগণ – ডঃ সুরেশ কুমার মিশ্র
সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

জন্মকথা সন্তোষ রায় আমি ও আমার গল্প, আমি ও আমার কবিতা— একই মায়ের সন্তান। আমার জন্ম আগে, গল্প পরে আমি আগে, কবিতা আমার পরে। গল্প ও আমাকে যমজ বলেই জানে সবাই যেমন কবিতা ও আমাকে। মা বলেন, চেহারাতে কিছুটা তারতম্য আছে— একদম আমি যেমন নয় গল্প ও কবিতা। গল্পের পিঠে দেশভাগের দাগ, কবিতায় তারও আগের বর্ণবিদ্বেষ। আমি ছিলাম নিখুঁত। জন্মদাগ বলতে কিছু ছিল না শরীরে। স্বভাবেও ছিল না বংশের অমিল কিছু। আমার ঠাকুরদাদা নাকি না লিখে গল্প শোনাতেন। তাঁর…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

তোমাকেই অভিজিৎ চক্রবর্তী ১ জন্মদিনের পরে আসে মৃত্যুদিন মৃত্যুদিনের পরে জন্মদিন  শুধু সে আসে না ২ তোমাকে বিশ্বাস করে ঘরে আসি অবিশ্বাস করে ফিরে যাই দু’দিকেই তোমাকে পাই ৩ আলো নেভালে ঝকঝক করে চাঁদ চাঁদ ডুবে গেলে তুমি যতদূর পেতে চাই, খা খা মরুভূমি ৪ জোছনারও সীমা আছে, পথেরও আছে শেষ আয়নার কাছে এসে দেখো এরপরেও থাকে রেশ ৫ যে মেঘ তোমার কথা জানে তাকে বিরহ নামে ডাকি যে অশ্রু একা, তাকে প্রেম ৬ তোমাকে ভালোবেসে বুঝেছি তুমি বহুমুখী…

Read More

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

বৃষ্টিদিনের লেখা দেবাশিস মুখোপাধ্যায় মনের শরীরে জড়ো বৃষ্টির দানা আর কল্পনার মুখ কে কখন শুকিয়ে যায় জানা নেই বসন্ত বিলাপ নামে সিনেমার কথা সিঁড়ি ভাঙতে ভাঙতে প্ল্যাটফর্মে বুড়ো ছাতিম গাছের তলায় স্মৃতি ভাঙে বিলাস বিপণি জুড়ে ছড়িয়ে আছে রঙিন স্টিকারের রোমান্স অলৌকিক হাত ঘেঁটে দিলে হাপিশ পানা সরিয়ে ঠিক বেরিয়ে আসে হারানো আমি দুপুরে দেবাশিস মুখোপাধ্যায় একটা কালো কড়াই ফুটিয়ে গলিয়ে তুলছে আমার বেরোবার ইচ্ছেকে হাওয়া এসে জানালায় শব্দ করে ছিটকিনি তুলে দিলে একটা আস্ত ঘর বিশাল মুখে পুরে…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

সীমানা সনজিৎ বণিক কথা বলারও সীমানা মেনে চলা জরুরি, যাদের নিয়ে জগৎ সংসার ভালোমন্দের বেড়াজালে জড়িয়ে থাকে সকলেরই নিজস্ব সীমানায় বিচরণ জরুরি। বার বার নিজেকে চিনে নিলে ধাতস্থ হয়ে পড়ে সকলেই; আর নিজস্ব চরকাতে ব্যস্ত রয়ে গেলে কোনো সমস্যাই আমাদের ক্লান্ত করে না, ভেসে যায় সময় সমুদ্র ও সুশাসন, আহার বিহার ও জীবনযাপন। ভালো কথা বলি, আসুন। মানুষের মঙ্গলময় বিষয়ে ধ্যানজ্ঞান ঢেলে দিই একবার, সান্নিধ্যের ছবি বেশ জরুরি, ভালোবাসার নতুন মুখ সকলেই দেখতে ভালোবাসে। ফুলের স্পর্শ নিয়ে এগিয়ে যাই,…

Read More