টি. নিখিলেশ দত্তের কবিতা

টি. নিখিলেশ দত্তের কবিতা

স্বপ্নময় জীবন

টি. নিখিলেশ দত্ত

জীবনে চলার পথে কত স্বপ্ন থাকে
কখনো পূর্ণতায় ভরা, কখনো অপূর্ণতায়।
অবিমিশ্রণ এ জীবন
পূর্ণতা ও অপূর্ণতায় পরিপূর্ণ এ জীবন।

স্বপ্নের সাগরে ভেসে বেড়ায় আশায় আশায় সারাটি জীবন।
অপূর্ণতার ব্যর্থতায় অঘটন ঘটে
হৃদয়ে নীরবে সইতে হয় ব্যর্থতার গ্লানি।

আশার প্রাসাদে সাজাতে চাই সাফল্যের ইতিহাস।
ব্যর্থতার কালিমা মুছতে চাই
       বেদনাময় স্মৃতির যত সব ইতিহাস।
বিধাতার বিধানেই কি অঘটন হানে বারংবার ?

বিভ্রান্তের মানসিকতা থেকে মুক্তি চাই।

স্বজন হারানোর বেদনায় রিক্ত আমি আজ।
কীভাবে পূর্ণ করব আজ রিক্ত শূন্যস্থান?
স্বপ্ন স্বপ্নই থেকে যায়, সপ্নের পূর্ণতা পায় না।