
হৃদয়
শুভেশ চৌধুরী
হৃদয় আমার হারায়
শুধু মনে হয় যুদ্ধ কখন থামবে,
আমরা খাবো সহজ মূল্যে
যুদ্ধ ভালো নয় বুঝি। একজন এই প্যাঁচ দিলে অন্যজন কিছু করে।
হৃদয়ে চাপ পড়ে
কিছু দিন হলো ভগ্ন হৃদয়
কেউ কারুর কথা বুঝতে পারছি না মনে হয় কিসের রণনীতি যদি ভাড়ার খালি হয়।
কিছু কর্ম ব্যবসা ও খাবার সবার প্রয়োজন,
কিছু বাজনা হাতে নিলে মনে হয় রোম পুড়ছে
মনে হয় হাতে হাত মিলিয়ে এই আগুনকে নিভিয়ে দিই