
প্রণাম প্রণাম
সমর চক্রবর্তী
যেতে যেতে পথে
মৃতের উদ্দেশ্যে প্রণাম
কার কাছে যায় ?
থমকে যাওয়া দণ্ডে
এই অস্তিত্বে বুঝি
কোন উত্তর মেলে না !
কারণ বারি আকণ্ঠ গিলে
চণ্ডাল তাঁর চিতাভস্ম ওড়ায়
আর গান গায়
‘মালা জলে পাপী-তাপী
সাধু ভাঙে তালা
ইহ সা-রা-রা-…’