সুদীপ ঘোষালের কবিতা

সুদীপ ঘোষালের কবিতা

মাথুর

সুদীপ ঘোষাল

কেমন আছি জানতে চাইলে না
তাহলে আমি কী করে ভালো থাকি।

চাঁদ উঠলেই আকাশে তোমাকে দেখি
কোনো কবিতা তখন আসে না মনে।

তুমি নীরব থেকেও কত কথা কও
আমি বসে বসে শুনি একমনে।

দেখা হলেও পিছন ফিরে তাকাওনি একবার
মনখারাপের জালে বদ্ধ মীন আমি।

আর কত দিন রইবে স্মৃতি ভুলে
যত কথা মনে জ্বলে বিরহ অনলে।