সদানন্দ সিংহের ছড়া
তিনি মোগাম্বো সদানন্দ সিংহ কেউকেটা বাপ কা বেটা স্বয়ম্ভু।। ঠগবাজির বাটপারির প্রভু।। হবু রাজার মতিগতি এক ঘুঘু।। মারামারি দাদাগিরির মোগাম্বো।।
তিনি মোগাম্বো সদানন্দ সিংহ কেউকেটা বাপ কা বেটা স্বয়ম্ভু।। ঠগবাজির বাটপারির প্রভু।। হবু রাজার মতিগতি এক ঘুঘু।। মারামারি দাদাগিরির মোগাম্বো।।
সহকারী গোয়েন্দা (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প পড়তে পড়তে নিজেকেই আমি দীপক চ্যাটার্জি বলে ভাবতাম। শুধু দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল কে হবে তা খুঁজে পাচ্ছিলুম না। আমি জগা, গোবরা, ফটকে আর সুদেব — সবাইকে জিজ্ঞেস করেছিলাম রতনলাল হতে রাজি কিনা। কিন্তু কেউই রাজি নয়। উলটে ওরা বলেছে যে ওরা নাকি দীপক চ্যাটার্জি হতে রাজি যদি আমি রতনলাল হই। মাথামুণ্ড সব কথা ! আমাকে ওরা সব ভেবেছে কী !…
আমার ইদানীং সদানন্দ সিংহ ইদানীং হয়তো প্রতিটি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় না আমার রক্তচাপ প্রতিটি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় না আমার ইনসুলিন আমার ঘিলু থেকে ক্ষণে ক্ষণে নামে না কোনো পারদ হয়তো হৃৎপিণ্ডের তারে পৌঁছোয় না কোনো বিদ্যুতিন সংকেত হুজুর, এজন্য কিন্তু আমি দায়ী নই তাহলে কে দায়ী ? দশ রকম লোক দশ কথা বলে, বিশ রকম লোকের বিশ কথা পায়ের ওপর দিয়ে দৈত্য চলে গেলে দু টুকরো হয়ে যায় আমার পায়ের হাড় তখন বিশ বাঁও জলে চলে মৎস্যশিকার…
সুধাময়ের টয়লেট (ছোটোগল্প) সদানন্দ সিংহ দু হাজার সতের সালে সুধাময় অক্ষয় কুমারের অভিনীত হিন্দি সিনেমা “টয়লেট এক প্রেমকথা” দেখে ভেবেছিল, বাব্বা টয়লেট নিয়েও একটা সিনেমা হয়! কিন্তু সেটা ছিল তার চিন্তাভাবনার একটা সূত্র। আর সেই সূত্রটা তাকে ক্রমাগত প্যাঁচিয়ে ধরেছিল। শুধু তাকে নয়, তার বৌ এবং ছেলেমেয়েদেরও প্যাঁচিয়ে ধরেছিল। তার বাড়িতে যে টয়লেট ছিল না তা নয়। অনেকদিন আগে মনে হয় বছর বিশেক আগে মিউনিসিপালিটি অফিস তাকে পাঁচশ টাকা ঋণ দিয়ে একটা সুলভ পায়খানা তৈরি করে…
উৎস (অনুগল্প) সদানন্দ সিংহ এখন সকালবেলা। অনেকদিন পর অম্লান বিছানা থেকে উঠে বারান্দায় নেমে এক চেয়ারে বসে আছে। দশ দিন ধরে একটানা জ্বর-কাশির পর গতকাল থেকে সে ভালোই। আজ তাই দুর্বল শরীরে বারান্দায় চেয়ারে বসে আকাশের দিকে চেয়ে আছে। বাড়িতে এখন কেউ নেই। কিছুক্ষণ আগে অম্লানের স্ত্রী সরলা শাক-সবজি-মাছ কেনার জন্য বাজারের দিকে গেছে। ঠিক এইসময় অম্লান টের পায় বারান্দার লোহার গ্রিলের দরজা ক্যাঁচ করে খুলে কে যেন বারান্দায় ঢুকে পড়েছে। সে দেখে, লাল শালু…
অফবিট হিল স্টেশান (ভ্রমণ) সদানন্দ সিংহ গরমের সময় প্রচুর মানুষ উত্তরাখণ্ডের হিল স্টেশনের দিকে চলে যায়। এই সময়ে মুসৌরি, ঋষিকেশ এবং নৈনিতাল এর মতো বিখ্যাত হিল স্টেশনগুলিতে ভারী ট্র্যাফিক এবং ভিড়ে রাস্তাঘাট জ্যাম হয়ে যায়। এই অবস্থা সপ্তাহান্তে আরও খারাপ হয়ে যায়। যারা নিরিবিলি পছন্দ করেন এমন পরিস্থিতিতে, আপনি পাহাড়ে গেলেও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এমন পরিস্থিতিতে, আজ আপনাকে দুটি অফবিট গন্তব্য সম্পর্কে বলতে যাচ্ছি, যা মনোরম, কিন্তু এখানে আপনি ভিড় পাবেন না। চৌকোরি…
মহান গোবর্ধন (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ হর্ষবর্ধনের শরীরটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে। নিজের শরীরটাকে ইদানীং ভারী ভারী মনে হচ্ছে। তাই তিনি সকালবেলা ছাদের পর একটু শরীরচর্চা শুরু করেছেন কয়েকদিন হয়েছে। কিন্তু শরীরচর্চা তিনি একদমই করতেই পারছেন না। ডনবৈঠক করতে গেলে তিনি বসতে পারছেন বটে, কিন্তু উঠে দাঁড়াতে গিয়ে তাঁর ভীষণ কষ্ট হচ্ছে। উপায় না দেখে তিনি গোবর্ধনকে ডাকলেন, গোবরা এদিকে আয়। দাদার ডাক শুনে গোবর্ধন দৌড়ে চলে আসে। বলে,…
চাবাণ (ছোটোগল্প) সদানন্দ সিংহ ভোরের শীতল হাওয়ায় পাখিরা কিচিড় কিচিড় হাসে। আর কমলাদের টিনের চালে ডানা ঝাপটায়। এ গ্রামের গাছগাছালি এবং ছোট ছোট বাঁশ কিংবা মাটির তৈরি বাড়িগুলির ওপর এখনো ভোরের রঙিন আকাশ দেখা যায়। খুব ভোরে ঘুম থেকে ওঠা কমলার অভ্যেস। নিতিদিনের মত সে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতেই তার চোখ ছানাবড়া হয়ে যায়। সে দেখে উঠোনের মাঝ বরাবর কিছু জবাফুল এবং আরো কীসব ছড়িয়ে ছিটিয়ে আছে। তাড়াতাড়ি কাছে গিয়ে সে দেখে সিঁদুর দিয়ে…
টাইট (অণুগল্প) সদানন্দ সিংহ আজ রবিবার। ছুটির দিন। সন্ধ্যেবেলায় নিমন্ত্রণ রক্ষায় সতীনাথের বাড়িতে লোকনাথ সস্ত্রীক উপস্থিত। চায়ের প্রথম নিমন্ত্রণ। লোকনাথদের সাথে পাঁচ-ছ বছরের ছেলে অনল। এসেই অনল তার কাজকর্ম শুরু করে দিল। প্রথমেই সে টেবিলের ওপর রাখা ফুলদানিটা মেঝেতে নামিয়ে ফুলদানিতে রাখা প্লাস্টিকের ফুলগুলি মেঝের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিল। তারপর ফুলগুলিকে এদিক ওদিক ছুঁড়ে মারতে লাগল। লোকনাথ ছেলের দিকে চেয়ে বলল, দেখেছেন সতীনাথবাবু, ছেলেটা কী দুষ্টু হয়েছে। লোকনাথের স্ত্রী ছেলের দিকে চেয়ে বলল, অনলবাবা, এভাবে করে…
উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড সদানন্দ সিংহ একশজন লোককে যদি জিজ্ঞেস করা হয়, সুইজারল্যান্ড বলতে আপনি কী বুঝেন ? সত্তর ভাগ লোকই হয়তো বলবেন, সুইজারল্যান্ড চিরবসন্তের দেশ। রোমান্টিকতায় ভরা মনের কাছে এটা কোনো মিথ্যে উত্তর নয়। অনেকে সুইজারল্যান্ডকে চিরশান্তির জায়গা হিসেবেও দেখেন। কিন্তু আপনি কি জানেন যে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সুইজারল্যান্ডের মত কিছু জায়গা আছে যেখানে আপনি হয়তো সুইজারল্যান্ডের মত অনুভূতি পেতে পারেন এবং শান্তিতে অবকাশ যাপন করতে পারেন। এইরকম কিছু জায়গার কথা এখানে বলা হচ্ছে। ১) আউলি আউলি “ভারতের স্কিইং রাজধানী”…