প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

রক্তে জ্বালা প্রদীপ রহিত ঘোষাল অনেক আগে এখানে যারা থাকত তারা লোহার গেট বন্ধ করে চলে গেছে বসিরহাট জংশন থেকে ট্রেন ছেড়ে গেছে শিকারে নেমেছে বনবিড়াল মাথায় বালি নিয়ে চলেছে শ্রমিকের দল মাছের কানকো থেকে লাল রঙ এসে পড়েছে ঘুরপথে ভেসলিন লাগা চকচকে গালে ঘুম দানা বাঁধে যখন তখন চুম্বনের সময় মনে মনে প্রাপ্তবয়স্ক ছোঁয়া উঁচু দেওয়াল দেওয়া বাড়ি গুঁড়িয়ে যাবে একদিন সেই তুমি এসো এই গলির শেষে আমার শান্ত নীড়ে গৃহস্থালির খুঁটিনাটি তোমার হাতে দিয়ে আমি গরম ভাতের…

Read More

সুদীপ্ত বিশ্বাসের কবিতা
সুদীপ্ত বিশ্বাসের কবিতা

বাক্যহারা সুদীপ্ত বিশ্বাস রাতদুপুরে আসছে উড়ে একটা দুটো স্বপ্ন পাখি হারানো সেই সোনালি দিন, এখন একে কোথায় রাখি! আবছা আলোয় চমকে দেখি সেই যে তুমি মেঘের মেয়ে কলসি নিয়ে দুপুরবেলা একটু দুলে ফিরছ নেয়ে হাল্কারঙা কল্কাশাড়ি, দুলছে বেণী ইচ্ছেমতো স্তব্ধ চোখে থমকে থাকি, আরে এটাই সেই ছবি তো! সেই যে যেটা হারিয়ে গেছে একটুখানি অসাবধানে আজ পুরোটা রাখব ধরে, আজকে লিখে রাখব প্রাণে। গভীর রাতে আবছা আলো, হতেও পারে চোখের ভুল বলো না তুমি সত্যি করে, তুমি কি সেই…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

২৫ এর প্রথম লেখা কিশলয় গুপ্ত শব্দগুলো পাশের বাড়ি পাঠাই নিঃশর্ত পড়শী তখন সীমানায় ব্যস্ত তার ব্যস্ততার মাঝে একটা চালাক চড়ুই ধান খেয়ে যায় উঠান থেকে। ওদিকে জ্বলন্ত উনানে জল ফোটে আর হাঁড়ির তলা কালো হয়, অবলা শুকনো কাঠের নিঃশব্দ প্রতিবাদ এই আদালতে ধোপে টেকে না। এই তো আমাদের পরিবেশ পরিচিতি গোটা দেশ জুড়ে হল্লা পাশের বাড়ির পরকীয়া এসে পড়ে আমার একান্ত নিজস্ব বেচারা উঠানে। আমি রামায়ণ রাখি কোরানের উপরে বাইবেল রাখি মহাভারত মুড়ে তারপর অজু করে প্রসাদ খেতে…

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

অন্দরে প্রভঞ্জন ঘোষ চোখের দেখাই দেখি যা বোঝার তা বুঝি চন্দ্র দেখি, সূর্য দেখি দেখি নীহারিকা, তার‌ও নীচে নীল আকাশের কোন্ অজানা কোণে কি যে গ্রহ, কি যে তারা বিরাজে সেখানে কেউ কি তাহা জানে? ঢেউও দেখি, জলও দেখি দেখি অযুত ফেনা, হাঙর দেখি, কাছিম দেখি কাঁকড়া, মৎস্য নানা তার‌ও নীচে, আরও নীচে মহাসাগর তলা কি থাকে, কি নাই বা থাকে কেউ কি জানে মেলা! হাসি দেখি, ঠাট্টা দেখি দেখি রসিকতা মনখোলা, প্রাণখোলা দেখি গল্প, কত কথা! তার‌ও নীচে,…

Read More

প্রসেনজিৎ রায়ের কবিতা
প্রসেনজিৎ রায়ের কবিতা

শব্দ প্রসেনজিৎ রায় অনেক কথা জমে আছে, মনের মাঝে অভিমানী ডাকবাক্সে… একটা আস্ত গ্রহ কিনেছিলাম … দুজনের ভবিষ্যতের কথা ভেবে… সেটাও আজ নিলামের দরে উঠেছে, সাময়িক দুঃখলোপী অ্যালকোহলের অ্যাডিকশনে, কান পাতলে শুধু শুনতে পাই… স্বপ্নভঙ্গের হৃদয়বিদারক শব্দ।

Read More

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

কোথাও না কোথাও দেবাশিস মুখোপাধ্যায় ১. জানালা রোদ্দুর বেশ দূরে পানকৌড়ি মাখে আর ঘরে একটি টেবিল এক কাপ চা বিস্কুট আর চুমুক অপেক্ষায় এইসব মাখামাখি দূরত্ব অপেক্ষা নিয়ে একটা আস্ত আমি ২. খোলা খবরের কাগজ নারীর মৃতদেহ সাদা কালো ঘুরন্ত ফ্যান পরের পাতায় উৎসবের ছবি রঙিন নৃত্য ভারতনাট্যম ৩. অন্ধকার ঘর গোটানো কম্বল তবুও শীত দেয়ালে দেয়ালে সূর্য ছবি অসম্ভব বৈপরীত্য নিয়ে হাসন্ত অনুপস্থিত আমি

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

একটা আমিষ লেখা কিশলয় গুপ্ত দিনেই বলো – দিনের কথা শুনি এবং দেখি। আমি যে রাতকানা পক্ষ জানে হাজার লক্ষ খুনি যক্ষ হয়ে জ্যান্ত হয় বিছানা। ঠিক যেখানে কোমরটা নেয় বাঁক দিক মেনেই হঠাৎ নামে সাঁঝ বাকি কথা তখন তোলা থাক কথার পাল্লা হালকা – শুধু কাজ। মৌন থেকেই যৌন জীবন হাসে বালিশ যত নালিশ রাখে – তুলো হাওয়ায় হাওয়ায় আনন্দময় ভাসে এবং বলে – “রাতেই কাপড় খুলো” ফ্লাইওভারে আটকে থাকা চোখ মাদকতার গন্ধ রেখে যায় রাত হেসে কয়…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

জন্মদিন ব্রতীন বসু যে জন্মদিন আজ আমার সেদিন ওরা হয়ত জন্মায়নি যারা আমাকে চেনে ঘিরে থাকে আমাকে যখন খুব আলোতে আমি অন্ধকার চাই। আমার বালিশে, আমার যাতায়াতের বিকেলে মোবাইলের কোণায়, জন্মায় তারা। যে জন্মদিন আজ আমার তোমাদের কাছে আজ আমার জন্মদিন। খুব গোপনে, আমি রোজ জন্মাই।

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

দৈনন্দিন শুভেশ চৌধুরী দৈনন্দিন জীবনে যখন আমরা এক সাথে কয়েকজন হই আমরা আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের রাজনীতি ও অর্থনীতি এইসব নিয়ে কথা বলি। অনেকে নিমন্ত্রণ পাওয়া ও দেওয়ার উল্লেখ করেন বর কনে সংবাদও আদান প্রদান হয় আর বিশেষ করে সুস্থতা অসুস্থতার খবরও দেয়ানেয়া হয় বিনয় শুভেশ চৌধুরী বিনয় থাকা ভালো না খারাপ এই নিয়ে বিবাদ বাঁধলে আমি বিনয়-এর পক্ষে যাই ও অহংকার ত্যাগ করে পাগল পর্যন্ত হই এতোটুকু বিনয় প্রদর্শন করার পরও দেখি ফিরে আসে চাকা আমার জীবনে

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

আকাশের নীল সনজিৎ বণিক পৃথিবীর খোলা জানালার সামনে দাঁড়িয়ে দেখো, মনোযোগ সহকারে দেখো আকাশকে, কেমন নীলে আচ্ছন্ন। নীচে সমুদ্রেও সব নীল, আকাশের ছায়া ছেলেবেলায় গায়ের জামাটার মতো। কবে কে আমাকে কিনে দিয়েছিল সে জামা এখনো ধরে রেখেছি চোখের মায়ায়। মা প্রায়ই বলতো, তোর গায়ের জামাটা দিন দিন দেখি আরো নীল হয়ে যাচ্ছে…. নীল জলে গুলে ধুয়েছিস কিনা ! আমি বলতাম পৃথিবীর এই সব রং কখনোই মুছে যায় না। যতো দিন যায় সে রূপ মেলে ধরে, যৌবনে গিয়েই সে সব…

Read More