প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

একবছরে বলাই দে একবছরে হাসছে সবাই থেমে গেছে কান্না, হেসে বলছে, অনেক হলো আর না, আর না। ‌হাসতে হাসতে ধরেছে খিল চামেতে খুব ব‍্যথা, মরেই যাবো, মরেই যাবো থামাও এবার কথা। দিনগুলো, রাতগুলোও রঙিন কি যে রঙিন, নাই রে জ্বালা, যন্ত্রনাও তবুও আজকে সঙিন। মনটি খুলে বলতে কথা শিখেছি এই প্রথম, চিন্তায় চেতনায় আ-হা লাগছে মনোরম। নিরাশা দূর, শুধুই আলো ভিড় করেছে আশা, জীবন যেন কাব্য গাঁথা খাসা ভীষণ খাসা, পুরোনো দিন, পুরোনো স্মৃতি হারিয়ে গেছে ভিড়ে, গুনগুনিয়ে গাইছে…

Read More

দুঃস্বপ্ন – দেবাশ্রিতা চৌধুরী
দুঃস্বপ্ন – দেবাশ্রিতা চৌধুরী

দুঃস্বপ্ন      (ছোটোগল্প)      দেবাশ্রিতা চৌধুরী কাগজ কলম নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সকাল থেকে একটা আঁচড় কাটতে পারেনি সোমদত্তা। সোমদত্তা রায়। বাংলা গল্প, কবিতা লেখায় মোটামুটি একটা জায়গা হয়তো করে নিয়েছে। কিন্তু সে নিজেই তা বিশ্বাস করে না। হা করে জানালা দিয়ে বাইরে যতটুকু দেখা যায়, সারাদিন তাকিয়ে বসে থাকে সে। সোমদত্তা একসময় লিখেছিল:- বন্ধ দরজার এপাশের নিস্তব্ধ দিনরাত তীব্র আতঙ্ক আর অবিশ্বাসের বিষাদে ভরপুর। গ্রিলঘেরা বারান্দার ওপাশে মাধবীলতার ঝাড়ে অকৃপণ বসন্ত এ বছর আর…

Read More

আতঙ্কের রাত – সোমা গঙ্গোপাধ্যায়
আতঙ্কের রাত – সোমা গঙ্গোপাধ্যায়

আতঙ্কের রাত      (ছোটোগল্প) সোমা গঙ্গোপাধ্যায় একই মাটি, শুধু মাঝখানে কাঁটাতারের বেড়া, আলাদা করে রেখেছে মানুষকে। সীমা মাঝেমধ্যে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, সবই কপাল। কি ছিল আর হঠাৎ করে কি হয়ে গেল। ধর্ম নিয়ে ইদানীং মানুষের মধ্যে তীব্র ভেদাভেদ! আগে তো এমন ছিল না। সবাই মিলেমিশে বাস করছিল। হঠাৎ করে সব কিছু এক নিমেষে কী করে যেন পাল্টে গেল! কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ, বাড়িঘরে আগুন, লুটপাট এসব শুরু হল। কিছু অমানুষ রাতারাতি শান্তির আবহাওয়াকে এক তীব্র আক্রোশে তছনছ করে…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

ভালো লাগা শুভেশ চৌধুরী সব কিছু ভালো হয় না কিছু কিছু ভালো হয় ওই সময়গুলি ভালো লাগার কারণ জানে না যেমন আমি যেদিন চার্লি চ্যাপলিন-এর সিটি লাইট দেখি ওই অনুজ সবুজ মনটি হেসে হেসে লুটিয়ে পড়ে সেদিনও সেদিনও আমি লুটিয়ে পড়েছি মাটিতে যেদিন আমি কীর্তনের শেষে ধুলিতে লুটিয়ে গড়াগড়ি খেয়ে খেয়ে সবার নীচে এসেছি ঐ ভক্তি সারাৎসারে

Read More

হৃদয় – শুভেশ চৌধুরী
হৃদয় – শুভেশ চৌধুরী

হৃদয় শুভেশ চৌধুরী হৃদয় আমার হারায় শুধু মনে হয় যুদ্ধ কখন থামবে, আমরা খাবো সহজ মূল্যে যুদ্ধ ভালো নয় বুঝি। একজন এই প্যাঁচ দিলে অন্যজন কিছু করে। হৃদয়ে চাপ পড়ে কিছু দিন হলো ভগ্ন হৃদয় কেউ কারুর কথা বুঝতে পারছি না মনে হয় কিসের রণনীতি যদি ভাড়ার খালি হয়। কিছু কর্ম ব্যবসা ও খাবার সবার প্রয়োজন, কিছু বাজনা হাতে নিলে মনে হয় রোম পুড়ছে মনে হয় হাতে হাত মিলিয়ে এই আগুনকে নিভিয়ে দিই

Read More

গোবর্ধনের মুক্তি – সদানন্দ সিংহ
গোবর্ধনের মুক্তি – সদানন্দ সিংহ

গোবর্ধনের মুক্তি      (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ আমাদের পাড়াতে এক নতুন খাবারের দোকান খোলা হয়েছে। ভাবলাম, খাই বা না খাই, সেই দোকানটার সামনে একটু ঘুরে আসি। গিয়েই দেখলাম চিংড়িমামাকে, গপগপ করে সেই দোকানের সিঙাড়া খাচ্ছে। আমাকে দেখেই চিংড়িমামা বলে উঠল, এই যে গোয়েন্দা হাবু। এদিকে কী মনে করে! বললাম, এই নতুন দোকানটাকে একটু দেখতে এলাম। — অঃ, তাই ? তা এটা তো খাবারের দোকান, কিছু কিনে-টিনে খা। দশ টাকায় তিনটে সিঙাড়া দিচ্ছে। পকেটে টাকা আছে ? জানি, তোদের…

Read More

চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়
চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়

চিরন্তন ভবিতব্য         (অনুগল্প) প্রসেনজিৎ রায় সোসিওলজি নিয়ে মাস্টার্স করছে অনিকেত। তার প্রজেক্টের বিষয় বৃদ্ধাশ্রম। এখন থেকে বছর পঞ্চাশ ষাটেক আগে নাকি বৃদ্ধাশ্রম ছিল আমাদের দেশে। বুড়ো বয়সে ছেলেমেয়ে ঘরে জায়গা না দিলে এখানেই ঠাঁই মিলত বৃদ্ধ-বৃদ্ধাদের। এমন বৃদ্ধাশ্রম তো এখন আর নেই। এখন ছেলেমেয়ে মা-বাবার সাথে থাকলে না চাইলে তাদেরকেই আলাদা হয়ে যেতে হয়, মা-বাবা বাড়িতেই থাকেন সরকারি নির্দেশনামা অনুযায়ী। তাই বৃদ্ধাশ্রম সম্পর্কে জানতে চাইলে এখন এমন কোনো লোককে খুঁজে বের করতে হবে, যার বয়স একশোর…

Read More

পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি – প্রসেনজিৎ রায়
পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি – প্রসেনজিৎ রায়

পশ্চিমবঙ্গ ভ্রমণ-স্মৃতি প্রসেনজিৎ রায় কাজের চাপে তেমন ঘোরাঘুরি হয়ে ওঠে না আমার। তাই এবার ডিসেম্বরে শীতে কোনোভাবে ছুটি মঞ্জুর করিয়ে আমরা চলে গেছিলাম পশ্চিমবঙ্গ ঘুরতে। আমরা মানে সস্ত্রীক আমি। ওয়েস্ট বেঙ্গল ঘোরার জায়গার পরিকল্পনার লিস্টে ছিল কলকাতা, দিঘা, মায়াপুর, এরপর দার্জিলিং। তো আমরা প্রথম আগরতলা এয়ারপোর্ট থেকে চলে গেলাম ফ্লাইটে করে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে, এরপর ওখান থেকে আমরা একটা হলুদ ট্যাক্সি নিলাম কারণ কলকাতা মানেই হলুদ ট্যাক্সি। যেহেতু প্রথমবার গেছি কলকাতায় ঘুরতে তাই আমার ওয়াইফ বলল সে হলুদ…

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

সহমরণ সন্তোষ রায় কাহিনি জুড়ে গাছের চলাচল—পাতার ছায়া মনের আনাচে-কানাচে।তাই বনকে থাকে মনে আনন্দের ভেতর নড়ে গাছ,মুক্তির ভেতর নড়ে,নড়ে শান্তির ভেতর। তবে আমি গাছের কিছু না কিছু হই,কী হই তবে!জন্মের আগ থেকে মৃত্যুর পর ভেসে যায় এই বিস্ময়— কী হই! কী হই! বাবা বলেন, প্রণাম করোমা জ্বালেন প্রদীপআমরা নতুন কাপড় পরিয়ে গাছের নগ্নতা ঢাকি।আর ভাবি— কিছু হই।কী হই তবে!পাতা হই! ফুল হই! বীজ হই! একদিন বাকল হয়ে জড়াই কান্ডে।পায়ে নামে কুড়োল, বুকে করাতের দাঁত।ফালা ফালা হয়ে যায় জীবন আমার—

Read More

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

একখানা মেঘ দেবাশিস মুখোপাধ্যায় মেঘকে সিঁদুর পরার পর খুব ভালো লাগছে। চোখ ফেরাতে পারছে না আকাশ। বৃষ্টি পর্বের পর মেঘ ফিরে যাবে। ফুলশয্যার পর কালো চুলের ঢল নামা মুখটা যেন হয়ে যাবে ডাকের সাজ আর ঘামতেল দেবার পর প্রতিমা। কিন্তু আবাহনের পর বিসর্জনের জন্য প্রস্তুত ছিল না কেউ। একলা মেঘকে সাজিয়ে কালো চুলের দেশে সবাই ঢেলে দিল সিঁদুর। একটি অসম্পূর্ণ লেখা দেবাশিস মুখোপাধ্যায় একটা জোছনার গায়ে আগুন লাগলে অন্ধকারও গান ছড়াতে পারে না পোড়া চামড়ার অস্তিত্ব না থাকায় ছাই…

Read More