সন্তোষ রায়ের কবিতা
জন্মকথা সন্তোষ রায় আমি ও আমার গল্প, আমি ও আমার কবিতা— একই মায়ের সন্তান। আমার জন্ম আগে, গল্প পরে আমি আগে, কবিতা আমার পরে। গল্প ও আমাকে যমজ বলেই জানে সবাই যেমন কবিতা ও আমাকে। মা বলেন, চেহারাতে কিছুটা তারতম্য আছে— একদম আমি যেমন নয় গল্প ও কবিতা। গল্পের পিঠে দেশভাগের দাগ, কবিতায় তারও আগের বর্ণবিদ্বেষ। আমি ছিলাম নিখুঁত। জন্মদাগ বলতে কিছু ছিল না শরীরে। স্বভাবেও ছিল না বংশের অমিল কিছু। আমার ঠাকুরদাদা নাকি না লিখে গল্প শোনাতেন। তাঁর…









