জগাই মাধাই – সদানন্দ সিংহ
জগাই মাধাই (অনুগল্প) সদানন্দ সিংহ জগাই-মাধাই সাব্রুমে এক আত্মীয়ের বিয়েতে এসে খুব মুশকিলে পড়ে গেল। আমিও এসেছি এই বিয়ে উপলক্ষ্যে। তবে এখানে এসে মনে হল আমার, না এলেই বরং ভালো হত। কারণ এই জগাই-মাধাই। বারবার আমাকে বিরক্ত করছে এই জগাই-মাধাই। এই জগাই-মাধাই দুজনের মধ্যেও নাকি ভাই-ভাই সম্পর্ক। তবে খুব দূর সম্পর্কের, যার তলটা ওরা নিজেরাও ঠিক খুঁজে পায়নি। প্রথমে ওরা এসে আমাকে বলেছিল, দাদা আপনাকে আমরা সঠিকভাবেই খুঁজে বের করেছি। আমি একটু অবাক, আমাকে খুঁজে বের করার কী…









