প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ অভিজিৎ চক্রবর্তী অভিজিৎ নামে অজস্র লোক আছে পৃথিবীতে তারা ঘুষ খায়, গান গায়, চুরি করে কবিতা লেখে,  বীমা কোম্পানির দালালি থেকে পার্টি অফিস বেশ্যাঘর থেকে মুদি দোকান সব সামলায় এমন একজন লোক পাওয়া বিরল যার সঙ্গে কোনো না কোনো অভিজিতের পরিচয় নেই পরীক্ষা করে দেখা গেছে যার সঙ্গে যে অভিজিত পরিচিত তার কিছু প্রভাব তার উপরে পড়ে যেমন মুক্তধারা নাটকে বাধ্য হয়ে রবীন্দ্রনাথ অভিজিৎকে ডেকেছিলেন। কৃষ্ণদ্বৈপায়নও যদুবংশের এক রাজার নাম রেখেছিলেন অভিজিত শেক্সপীয়র বলেছিলেন নামে কি আসে যায়…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

সবকিছু জ্বলে যা কিশলয় গুপ্ত আমরণ দিব্যি আগমন চাই না আচমন শেষ হোক তার আগে চলে যা হাতে হাত চিতা কাঠ ধূপ দ্বীপ ফুলহার সবকিছু জ্বলে যা একেবারে জ্বলে যা। সুর থাক লুকিয়ে দূর থাক বহুদূর কাছাকাছি কানাকানি ও পড়শি হাওয়ারা ঝিলমিল নীল দিল কিলবিল চলাতে জন্মেই বেওয়ারিশ, জন্মেই আওয়ারা। আজীবন দিব্যি আগমন চাই না নেচে মন বেঁচে থাক সুরদাস, বিন্দাস বুকে বুক থিতু হোক রোদ্দুর, জ্যোৎস্না একলাই হাসবে মুসাফির, দীন দাস। হাসিমুখ বাসি সুখ আর পেতে চাই না…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

নাম্বার শুভেশ চৌধুরী রাস্তার নাম্বার বাড়ির নাম্বার ফোন নাম্বার পরিবর্তিত হয় না যাহার তিনি সাচ্চা আদমি কারু কারু ঐ ঠিকানা বদলের কোন সম্ভাবনা নেই আমৃত্যু তিনি পিঠে বহন করেন নং ও তার পরিচয়টি লুকানোর চেষ্টা তিনি করেন না দাপট শুভেশ চৌধুরী ব্রিটিশের খুব দাপট ছিল ক্ষুদিরাম প্রতিস্পর্ধী ছিলেন দাপট মিথ্যে ঘাস সত্য বুট দিয়ে পিষে ফেলা যায় না। ওই শিকড় হৃদয়ে প্রোথিত

Read More

রওশন রুবীর কবিতা
রওশন রুবীর কবিতা

তবু তুমি থেকে যাও ঘাম ও ঘুমে রওশন রুবী আমি প্রচণ্ড উত্তেজনা চেপে বাতাসের কানে কানে বলি— স্বীকার কোরো না, যেটুকু তুমি জেনেছো; দেখেছো যতটুকু, দেখোনি কত কিছু নীরবে সয়ে নেয় দৃষ্টির প্রখরতা। প্রত্যেকে বলবে, “তুমি শোনো” আর তুমি শুনলেই একশো বিশ মাইল বেগে ছাই থেকে জেগে উঠবে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। দেখো না, যে হারায় সে-ই খোঁজে ক্ষয়িত পাথরে আগের পায়ের ছাপ। আমি তোমাকে থামতে বলবো না— জামার বোতাম লাগিয়ে নাও, যে মিথ্যে গ্রহণ করেছো তা ছুঁড়ে ফেলে দাও।…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

স্বপ্ন শিকার সমর চক্রবর্তী চৈত্রের খরার দুপুরে জনকের কাঁধে চেপে আদিম কিশোর জল কাটবে বলে, দাও হাতে নেমে যায় সোনাইছড়ির জলে। হাওয়ায় নিকানো সারা বুনোপথ ধরে নারীদের উলুধ্বনি উড়ে স্বপ্নকে মুঠো ভরে হাঁড়িতে ভরে ফেলার মতো নিষ্কলুষ কিশোর ডুবুস্নানে দৃঢ় মুষ্টিবদ্ধ অজানা আহ্লাদে শিহরিত হয়! যেনো সমস্ত না পাওয়া আজ যাবে তার ইচ্ছের এক্তিয়ারে।

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

রিফু রহিত ঘোষাল দুটো ঘড়ি কখনোই এক সময় বলে না— এখন তাদের মুখ দেখাদেখি বন্ধ, বালিয়াড়ির কাছে পড়ে আছে ভাঙা কাচ, নিদ্রার মতো অস্থির আঘাত দিয়ে নীল শাড়ি প্রথম ফাল্গুনে খাঁড়িমোহনায় রজনী ছিঁড়েছে, চালকবিহীন কোথায় চলেছে চিরন্তন নক্ষত্র প্রহরীরা? ধ্বংসস্তূপের কাছে উৎসারিত দীর্ঘ সূর্যাস্ত, নিষ্প্রদীপ ক্লেদ ও লতার আড়াল, প্রাঙ্গণে ফুটে আছে অকল্পিত অশ্রুফুল, জলপ্লাবী খেত পিপাসা বিজড়িত, অলৌকিক ধ্বনিরোল শত-শতাব্দী কণ্ঠে নিয়ে আমাদের আবরণ খুলে যায়, অগ্নিদগ্ধ অপবাদ এগিয়ে আসতে দেখি আমরা, ব্যবহৃত গ্লাস ভ্রাম্যমাণ ঠোঁটের কাছে বিলিতি…

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

ভ্রমণ প্রভঞ্জন ঘোষ দেহের গরম ভাব কাটাতে স্নায়ুর জটিলতা মধ্যে-মধ্যে যাওয়া ভালো মাঠ-প্রান্তর যেথা। তিরিক্ষে মন-মেজাজ যত কাটিয়ে তুলতে ধীরে মধ্যে-মধ্যে যাওয়া ভালো সেথায়, সাগরতীরে। কুটকচালি, চাতুরালি চোখের কলুষতা কাটিয়ে উঠতে যাওয়া ভালো পাহাড় ঝর্না যেথা। কর্ম-কথার অস্থিরতা ভাঙতে মাঝে-মাঝে অরণ্যে দিনযাপন ভালো সময় সুযোগ বুঝে। সবার উপর ঠিক আছে তো বনভোজনের খুশি- গোমড়া মুখের কাণায়-কাণায় ভরিয়ে দিতে হাসি।

Read More

আবদুল হকের কবিতা
আবদুল হকের কবিতা

তোমার নামে অলক্ষ্যে লেখা আবদুল হক রাত্রির ভেজা জানালায় ছায়া পড়ে চুপচাপ, তুমি কি জানো, আমি কতকাল অপেক্ষায়? চোখের পাতায় নামছো—একটা নরম গোলাপ, ভাষাহীন স্পর্শে জেগে ওঠে পুরনো ব্যথায়। হাঁসফাঁস করে জোছনায় শুয়ে থাকে ব্যথা, তোমার হাসি জ্বলজ্বলে, অথচ দূরের তারা। কোনোদিন বলা হয়নি—চেয়েছিলাম চিঠিতে লেখা “তুমি”—এই একটি শব্দই আমার সারাজীবনের হারা। পদ্মফুল ফোটে ভোরে, তবু রাতের গন্ধ ফেলে যায়, তুমি যে স্পর্শ করোনি—সেই চুম্বনেই আলো ছড়ায়। তোমার নামে অলক্ষ্যে প্রতিটি দিন লেখা থাকে, ভালোবাসা, না হয় অভিমান—সবই আমার…

Read More

নিবেদিতা মুখোপাধ্যায়ের কবিতা
নিবেদিতা মুখোপাধ্যায়ের কবিতা

রীলস বনাম রিয়েল নিবেদিতা মুখোপাধ্যায় রীলস যদি হয় পরিপাটি, রিয়েল এ তবে কান্নাকাটি। রীলস যদি রান্না দেখায়, রিয়েল তবে রান্না করায়। রীলস সুখের আবেশে, রিয়েল সহজ কঠিন পরিবেশে। রীলস বানায় গল্প বাস্তব ঘটনায়, রিয়েল প্রতিদিনের জীবনযাত্রায়। রীলস তুমি ডিজিটাল রিয়েল নর্মাল, রীলস তুমি সব কালের রিয়েল বর্তমান। রীলস তুমি চলমান ঊর্ধ-নিম্নমুখী, রিয়েল তুমি আমাদের হৃদপিণ্ডের শক্তি। রীলস বিপদ সংকেত দেয় রিয়েল এর সাহায্যে, রিয়েল অগ্রসর হয় রীলস-এর কার্যে। রীলস তুমি বিনোদন রীলস তুমি কৌতুক, রীলস তুমি আমাদের রিফ্রেশমেন্ট লুক।…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

সমস্যা শুভেশ চৌধুরী শারীরিক কিছু সমস্যা আছে মানুষের রেশন দোকান থেকে হাসপাতালে ভিড় বেশি ঔষধের দোকান-এ ভিড় বেশি হ্যাঁ, সুস্থ থাকি চাই ভালো খাওয়া দাওয়া খেল কুদ তাহাও চাই। রেশন দোকান থেকে কিনে না এনে সবাই যেন ভালো সাবান ও দুধ মাখন মাছ মাংস ডিম খেতে পারেন দেশকাল কে বলি ফুল দিয়ে যা হয় শুভেশ চৌধুরী বলতে হয় না। মন ভালো হয়ে যায়। ফুলের তোড়া পেয়ে পীড়িত সুস্থ হয়ে ওঠেন মনে প্রাণে দেশে ফুল চাষ হোক মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন…

Read More