প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

স্বপন রায়ের কবিতা
স্বপন রায়ের কবিতা

সুর স্বপন রায় নদীর পাশে শহর শহরের পাশে নদী হয় না কী কেন কোথায় ছাদে ছাদে মেলা গান ভাবলে গান চোখের কোণ দিয়ে দেখা ভাবলে বিদ্যুৎ চমকিয়া যায় উলেন-চাঁদ ওঠে বা বোনা-চাঁদ ছাদে ছাদে পামীর মালভূমি মৃত মা জ্যান্ত মেয়ে নদী চায় নদী খায় ব্যস্ত একটা দিনে গৌতম চ্যাটার্জি সুর বানাল রডোড্রেনডন চাপিয়ে

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

সহজ পাঠ কিশলয় গুপ্ত জীবন থেকে পাঠ নিয়েছি ব্যবহারিক তারপরেই চিনতে পারি চাঁদের বাড়ী তারপরেই ঘিরে ধরে অষ্ট সখী পিছনপানে তাকিয়ে দেখি স্পষ্ট ঠকি                               পথের মাঝে পথের থেকেই উঠিয়ে নিলাম চলার গতি কে যায় সেটা দেখতে গিয়ে বেজায় ক্ষতি নেশায় মাতাল দমকা হাওয়া বুকের ভিতর দোলা দিত। ভোলা মনের নিয়ম ভীত                          …

Read More

শ্যাম্পেন – চেখভ
শ্যাম্পেন – চেখভ

শ্যাম্পেন     (ছোটোগল্প) চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব)  যে সময় থেকে আমি গল্পটা শুরু করেছি, সেই সময়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ছোট রেলস্টেশনে আমার চাকরি ছিল। আমি সেখানে উল্লসিত ছিলাম না কি নিস্তেজ ছিলাম তা পাঠকবৃন্দ ধারণা করে নিতে পারবেন সেই বর্ণনা থেকে যে ঐ ছোট রেলস্টেশনের পনেরো মাইল পর্যন্ত কোনও লোকবসতি ছিল না, একটি মহিলাও ছিল না, একটা ভদ্রস্থ সরাইখানাও ছিল না, আর সেই সময়ে আমি ছিলাম শক্তিশালী, উষ্ণ মস্তিষ্কের, চঞ্চল এবং কিছুটা বোকা টাইপের। ওই…

Read More

প্রসেনজিৎ রায়ের ছড়া
প্রসেনজিৎ রায়ের ছড়া

ষষ্ঠী প্রসেনজিৎ রায় ষষ্ঠীর ভোরে মৃদু হাওয়ায়, সোনার কাশফুল দোলে, শরতের নীল সরিয়ে মেঘ ঝরে ইলশেগুঁড়ি চালে। বনবাদাড়ে যত পশুপাখি, মাতোয়ারা আপন খেলায়, দূরের গাঙে করিম মাঝি.. সুর ছেড়েছে ভেলায়। প্রজাপতি সব উড়ে চলে, নব্য প্রেমিকের খোঁজে, বহুরাত জেগে কুমোরটুলি, ঘুমের মর্ম বোঝে। পাড়ার ইস্কুল বড্ড একা, ঝুলছে ভারী তালা বৃষ্টি পূজো পণ্ড করলে, আড্ডাখোরের ভীষণ জ্বালা। হাবলুর বাবা ফিরছে বাড়ি, দূরের শহর থেকে বাবা এলেই বায়না ধরবে, হাবলু লিস্টি লেখে। হাবলু পূজোয় খেলনা নেবে, যদি পোষায় দরদামে, আকাশ…

Read More

প্রসেনজিৎ রায়ের কবিতা
প্রসেনজিৎ রায়ের কবিতা

অবাধ্য সময় প্রসেনজিৎ রায় অবাধ্য সময় জুড়ে জানালার ফাঁকে দূর দিগন্তজুড়ে দুচোখে আঁকতে থাকি অভেদ্য অক্ষরেখা ঘোর ঘনঘটা হঠাৎ অলক্ষ্যে ভিড় করে ফেলে আসা পথের বুকে রেখে আসা স্মৃতির নিষ্ঠুর পদচিহ্নে, ভেতর ভেতর কোনো এক অভিশপ্ত অপরাধবোধে কুঁকড়ে থাকি, রাত যায়, আবার দিন আসে নিয়ে নতুন পালকি তাগিদ, দুহাতে পথ হাতড়াই খুঁজে নিতে একবুক উদ্দাম মুক্তির পথ, লকডাউন জুড়ে প্রহর কাটে অভিশপ্ত লাল বেলাভূমিতে, তবু খেদ নেই, দুঃখ নেই – এ কি নিছক অবহেলা নাকি আঘাতে আঘাতে জর্জরিত বুকের…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

জন্ম নষ্ট রহিত ঘোষাল স্বর্গীয় সরগম অস্তমিত স্মৃতির গুপ্ত ত্রিভুজ জাগিয়ে তোলে এই ধ্রুপদ রাত্রে এক চাঁদের বাসরে আফ্রোদিতির স্রোত আত্মঘাতী এক প্রেমগুল্ম বহুগামী মাছির রূপ ধারণ করে অলীক এক নাচ দেখে ঘনীভূত মেঘ আষাঢ়কে প্রলুব্ধ করে মানচিত্রে নাকি গোলকধাঁধায় আমাদের জলতরঙ্গ নষ্ট মেয়ে হয়ে জন্মায়

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

সময়ের দাঁড় গুলশন ঘোষ রূপকথা হয়ে উড়ন্ত কল্পনার নীড় বুনছিল তোমার কথার পাখনা হয়তো এখন আগের মত আর কোন কথা বিশ্বাস করতে পারি না কারো কিন্তু, থর থর বাক্‌প্রতিমায় সেদিন অবিশ্বাসের ভরসা পাইনি—পারদের মতোই তা ছিল ভারি আর নিরেট জীবনসংগ্রাম, লেখাপড়া, কণ্ঠ-আরতি, প্রতিষ্ঠা, দায়িত্ববোধ সবই যেন মনে হয়েছিল একই ছাদের আধারে হাজার গুণের কুঠুরি – কপালে ত্ৰিপুণ্ড্ৰ টানা। খুব ইচ্ছে হতো তোমার গাওয়া রবীন্দ্র-সংগীতের আওয়াজে ঘুম ভাঙাতে। কিন্তু, কয়েক দিনেই ক্ষীণ থেকে ক্ষীণতর হল ভৈরবী নিনাদ। ধীরে ধীরে –…

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

নিরন্তর প্রভঞ্জন ঘোষ যে যাই দিক অন্যকিছু কে যেন যায় বলে – নিত্য আমার আলো-হাওয়া দিয়ে যাবো চলে। হাঁটার জন্য দিয়ে যাবো বৃহৎ পরিসর মাঠ-ঘাট-ছাদ-বেলাভূমি রাস্তা নিরন্তর। অন্যেরা দিক উপচে অনেক উষ্ণ-শীতল ছায়া – আকাশ জুড়ে মেঘ, বৃষ্টি বিশেষ আমার দেওয়া। যে যাই দিক অন্যকিছু বর্ণ ঢেলে বরং, রোজ ওখানে আমার আঁকা দিগন্তে লাল রং!

Read More

চিঠি – সুদীপ ঘোষাল
চিঠি – সুদীপ ঘোষাল

চিঠি       (অনুগল্প) সুদীপ ঘোষাল সুমন যে গ্রামে বাস করত, সেই গ্রামের মেয়ে জয়ন্তী। তখন মাঠে হাঁটতে গেলে জয়ন্তী, সুমনের জন্য দাঁড়িয়ে থাকত চিঠি হাতে। তখন মোবাইল ছিল না। ছিল না হোয়্যাটস আ্যাপ, চ্যাটের দাপট। সুমন বলত, তোমার চিঠির আনন্দে আমি সারাদিন আনন্দে থাকি। জয়ন্তী বলত, উত্তর না দিলে কিন্তু খুব রাগ করব। তারপর সুমনও চিঠি লিখত। সারদিন চেয়ে চেয়ে চমকে যেত বিকেল। সকালে মেঘের চালফুঁড়ে জয়ন্তীর চিঠি সুমনকে বাঁচিয়ে রাখত, তরতাজা রাখত। কোনো কারণে পত্রালাপ না হলেই…

Read More

এ আই এবং আজকের সাহিত্য – অভিজিৎ চক্রবর্তী
এ আই এবং আজকের সাহিত্য – অভিজিৎ চক্রবর্তী

এ আই এবং আজকের সাহিত্য অভিজিৎ চক্রবর্তী সকলেই কবি নয়, কেউ কেউ কবি – এই ভাবকল্পটির সারবত্তা কবি ও কবিতার অতি গণতন্ত্রীকরণের যুগের সূচিমুখে দাঁড়িয়ে জীবনানন্দ ঠিক বুঝেছিলেন। তিনি কবি শব্দটির ব্যাখ্যা কী হবে আধুনিক যুগের প্রেক্ষিতে, তা নির্মাণ করতে চেষ্টা করেছিলেন। কবি শব্দটি প্রাচীন ভারতে ঋষিতুল্য মর্যাদা পেয়েছে। স্রষ্টার মূল্য পেয়েছে। প্রগতিবাদের যুগে, তাকে শ্রমিকশ্রেণি, যোদ্ধা, প্রতিবাদী, বাম বা লড়াকুদের সঙ্গে এক করে ভাবা হয়েছে। প্রলেতারিয়েতদের বা বিশেষ কোনো শ্রেণির প্রতিনিধি করে ভাবা হয়েছে। কবিকে সাধারণ করে তোলা…

Read More