প্রভঞ্জন ঘোষের কবিতা

প্রভঞ্জন ঘোষের কবিতা

সদয়

প্রভঞ্জন ঘোষ

আর কি দেবে দাও-
ফুল দিয়েছো সত্য কথা
পাঁপড়ি-পরাগ-বৃন্ত,
সুবাসটুকু দাওনি
সে ফুল ধাতুর আদ্যোপান্ত।

খাবার দিলে সকাল-সন্ধ্যে
নিত্য অনর্গল-
সত্য দিলে খাদ্য, বাহ!
অধিকাংশ জল।

ঘুম দিয়েছো ভালো কথা
যা চেয়েছি ততো-
সঙ্গে স্বপ্ন সব দিয়েছো
আঁৎকে ওঠার মত।

সুর দিয়েছো, তাল দিয়েছো
সঠিক মাত্রা ঢেলে,
গলাও দিলে, কিন্তু
সে গান গুনগুনানোর দলে।

আর কি দেবে দাও সুমধুর
চোস্ত, চমৎকার-
পূর্ণ করি হস্তে-প্রাণে
বক্ষে বারংবার।