শুভেশ চৌধুরীর কবিতা

শুভেশ চৌধুরীর কবিতা

অনুমোদন

শুভেশ চৌধুরী

ক্রিয়াবিক্রিয়ায় যা ফলাফল প্রকাশ পায়
তাকে যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করে পাই
তাহা অবশ্যই বিজ্ঞান।
অনেক সময় তার অনুমোদন দেওয়া হলে
ওই বিজ্ঞান অনেক
অনেক ভাবে কাজে লাগায়।

ন্যায়তীর্থ, তর্কতীর্থ বা গণকমিটির সদস্যও
তাদেরকে বিজ্ঞানসিদ্ধ বলেন।
গায়ের জোর দিয়েও অনেক কিছু প্রতিষ্ঠিত হয়।

অনেক সময় দেখা বা প্রমাণটি প্রতিষ্ঠা পায় না


যার যার কাজ

শুভেশ চৌধুরী

যার যা কাজ সেইটি করা উচিত।
অনেক সময় দেখা যায়
ওই কাজটি
বিলুপ্ত হয়ে যায়।

তখন বিকল্পের জন্য প্রস্তুত থাকতে হয়।

ইহাই প্রগতি ইহাই শিক্ষা।

মানুষ যে কোন মূল্যে দাঁড়াতে পারেন
মনের জোরটি যদি তার থেকে থাকে।
অবশ্যই তিনি বীর বা দক্ষ
দক্ষতার জন্য পুরস্কৃত করা হয়