প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

আবদুল হকের কবিতা
আবদুল হকের কবিতা

দ্রোহ আবদুল হক অনবরত ছুটতে থাকা দ্রোহের নামতা পড়া রাস্তায় মুখ থুবড়ে পড়ে চেতনা। অহর্নিশ রাত্রি জাগা ভোর সভ্যতার শেষ পারদ ভুলে চেপে ধরে কণ্ঠনালী। ওখানে শকুনের দল অপেক্ষায় বিরাট ভোজসভার। চেতনার উনুনে জ্বলতে থাকে মানবতার দেহাবশেষ। শুদ্ধ প্রেম আজ পরিণত পাশবিকতা আর পাপাচারের ঘনঘটায়। অবিরল অভিসম্পাত করতে থাকা আত্মা চিৎকার করে ওঠে শেষ বিদায়ের। আপশোশ নরকের দরজাগুলো সব হাট করে খুলে রাখা । দিবাস্বপ্ন আবদুল হক দূর পৃথিবীর কোন এক অন্ধকারে আমাদের মানবিক প্রেম হোঁচট খায় সময়ের আস্তাকুড়ে।…

Read More

রূপালী মুখার্জির কবিতা
রূপালী মুখার্জির কবিতা

ফেরা হয়নি আর সেভাবে রূপালী মুখার্জি সে ভাবে আর বাড়ি ফেরা হয়নি কখনও যেভাবে ফিরতাম সে এক ছোটোবেলায় বাবার হাত ধরে, কিংবা ভিজে বাদলকে মাথায় নিয়ে বই খাতা আর এক্কাদোক্কা কে ব্যাগের ভিতর পুরে ঝড় আসলে হারিয়ে যেতাম হলুদ সর্ষে বনে, বিকেলের খেলার মাঠে চু কিত কিত ডাক দিত তারস্বরে, একরাশ চোরকাঁটা ফ্রকের আনাচে কানাচে, অঙ্কের খাতায় ভয় লুকিয়ে মুখ ডুবিয়ে, নীল মেঘে কে যেন মা আঁকতো পা ছড়িয়ে, বটতলার চণ্ডীমণ্ডপে তখন সুয্যিমামার বাড়ি ফেরার তাড়া, দু পাশে পথের…

Read More

হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা

মানুষ হীরক বন্দ্যোপাধ্যায় মানুষের মুখ আঁকতে হলে অন্ধকারে আঁকো আলোতে অনেকটাই মুখোশ লেগে থাকে লেগে থাকে প্রতিস্পর্ধার নিয়তি নিখুঁত, নিদারুণ পেন্টিংয়ের ব্রাশ রঙ তুলি নিয়ে নিজে যদি মানুষের সামনে না যেতে পারো স্বপ্নের মধ্যে আঁকো উফ্ কী অবস্থা! ঝড়ে জলে ভেসে যাচ্ছে মিছিল ছিন্ন দীর্ণ পোশাক পাখিদের মতো দোল খেতে খেতে বলো…কী কী কারণে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে, প্রাতঃস্মরণীয় হয়ে ওঠে আমি জানি না ওঃ বর্ষাফলক তুমি জানো, মানুষের মুখের প্রতিটি রেখায় কতটা দুঃখ লেগে থাকে, শ্রুতিসুখকর…

Read More

তনিমা হাজরার কবিতা
তনিমা হাজরার কবিতা

যেসব কবিতায় লাইক কমেন্ট কম তনিমা হাজরা প্যালা দিয়ে পালা বেঁধে বেঁচে থাকা শেষ, এবার নিজের মতন নিঃশব্দে নিঃশ্বাস নেবার সময়। যা কিছু অতিরিক্ত, মেকি, যা কিছু বলদের মতো জোয়াল যাতনা, সব ছেড়ে ধাপ কেটে সহজ জুমচাষ।। একরত্তি ঘর, একখণ্ড লাজুক কাপড়, একফালি অখণ্ড পরিসর, একহারী ক্ষুন্নিবারণ, একাকী একার মতন ছন্দে নিভৃত যাপন, না অযাচিত প্রশ্ন, না অবান্তর উত্তর , এ বানপ্রস্থে, “অনধিকার প্রবেশ দণ্ডনীয় অপরাধ “।।

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

একাকিত্ব সমর চক্রবর্তী নিজের রক্তের রঙের সাথে তুলনা করেছি পলাশের শিমুলেরত। পূ্ঁজের সাথে বর্জিত ঘৃণ্য পীত। রক্ত দিয়েই আমি বিচার করি — পরাজয় মানে নিষিদ্ধ সোঁতধারা, আগুনের শিখায় নাচে জিৎ।

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

হাতছানি সনজিৎ বণিক তোমার দিকে তাকাতেই আকাশের নীরব দৃশ্য চোখ জুড়িয়ে বলে ওঠে পেয়ে গেছি আজ নীরব স্পর্শ, অনেক দিন দেখা নেই সূর্যস্নাত শালিকের চোখ গোলগাল হলুদ রঙের প্রলেপের পর বৃষ্টির পরশ মন জুড়িয়ে বড়ো কাব্যময়। শালিক তো আজ তুমিই, রোদ্‌দুরের রং মেখেছো ছিমছাম শরীরের পদাবলী চোখ ছুঁয়ে এঁকে যাচ্ছে একের পর আরেক ছবি, ভালোবাসার হাতছানি বারবার জাগিয়ে রাখে তোমার আঁখির রহস্য, হাসিমুখে বাতাসের পরশ মেখে জাগিয়ে রাখো ভালোবাসার স্বপ্ন। তোমার দিকে তাকালেই দেখি জ্বলজ্বলে মৌখিক আদল হাজার হাসির…

Read More

অজিতা চৌধুরীর কবিতা
অজিতা চৌধুরীর কবিতা

ঢিল অজিতা চৌধুরী তুমি ঢিল ছুড়বে। দেখবো জলে আলোড়ন কতক্ষণ থাকে। একসময় জল স্থির হবে। অথচ আমি ঢিল ছুঁড়বো না। অপলকে স্থির জল দেখবো, সময়টা পরিমাপ করবো। নিশ্চয় কোন গভীর উদ্দেশ্য, যার জন্য কাউকে প্রেরিত করতে হয়। উদ্দেশ্য সাধনের জন্য এই পন্থা সঠিক না বেঠিক সময়ই বলে দেবে

Read More

সুবীর ঘোষের কবিতা
সুবীর ঘোষের কবিতা

যদি ঘাস না জন্মায় সুবীর ঘোষ এত লোকের ভিড়ে কারোর মুখ দেখিনি পাইনি কারোর নিঃশ্বাসের হাওয়ার ঝাপটা। খুঁজে দেখতে গেছি কারোর কী মনখারাপ এই ভিড়ের মধ্যে কেউ কী যা চেয়েছিল তা পেল না বলে উঠে যাবে ভাবছিল! এত হাওয়ার মধ্যেও শ্বাসকষ্ট ছিল হাসি ছিল অনেক তবে সবই সাবেকি। এ-ঘণ্টার হাসি সহকর্মীর সম্পর্কের মতো সিঁড়িপথে জনজটের শিকার। কেউ কী তখন ভেবেছিল একটা মস্ত গ্যাসবেলুনকে চেপে ধরলে সবাই মিলে একটু হালকা হওয়া যাবে? যারা চেনা নয় যারা দূরের অথচ কাছাকাছি আসতে…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

প্রাণ শুভেশ চৌধুরী ভোমরাটি বেচেঁ আছে মানে প্রাণ আছে ভোমরাটি ফুলের মধু খায় লোক বলে জানিয়েছেন ইহা অমৃত পান মন্থনে তো কূট হলাহল আসে ভোমরাকে বলি ওই হলাহল আমাকে দিও জানি অসুর ও দেবতা দুইই এই আমি কল্লোল শুভেশ চৌধুরী কল্লোল কোন নির্দিষ্ট যুগ হয় না তার ঢেউ খেলে যায় সবসময় স্থির থাকতে দেয় না আমার কল্লোল আমার হাত ধরে প্রতিটি মুহূর্ত যুগ অতিক্রম করতে চায়

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

নয়া দিন সমর চক্রবর্তী দুশো টাকা করে টিকিট কিনে হিন্দী ফাইটিং চিত্রের নায়কদের দেখে দেখে দর্শকেরা এত ক্লান্ত হয়ে হল থেকে বেরিয়ে আসে, যে তারা বাইরের ভিলেনদের সামনে কখনো দাঁড়াতেই পারে নাই ! ভয় পাবেন না, ভয় পাবেন না বলে মাইকে ঘোষণা করা হলেও মানুষেরা চুপ করে থাকে। ফাঁকতালে কোটি টাকার বেপসা ক রে নেয় ফিল্ম এই নয়া দিন ! এ শহরে চাঁদের আলোয় মানুষ প্রেম করে থাকে।

Read More