প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

রাহুল শীলের কবিতা
রাহুল শীলের কবিতা

সংক্রমণ রাহুল শীল বিরহের বিষাক্ত আবছা শেষে যে ধ্রুবযুবক ফিরে আসে সুস্থ হয়ে তার কাছে এই পৃথিবী বিষাদপ্রতীক। নিবিড় ধ্যানযোগ কিংবা সান্ধ্য প্রার্থনা সূত্রে সে হয়ে ওঠে জীবনানন্দ। প্রণয়দোষ কাটিয়ে যারা বিবাহ কাতর হয়ে ওঠে, তাদের মতো আশ্চর্য স্মৃতিকোষের খোঁজে কত যুবক আত্মহত্যা প্রবণ, কেউ জানো ! প্রণয় ব্যথিত কবিরা শূন্যতা নামক যে ফাঁদ পেতে দেয় আমি বলি তাকে সংক্রমণসূচক আবিষ্কার।

Read More

রুবেল আহম্মেদের কবিতা
রুবেল আহম্মেদের কবিতা

ড্রাই বাইট রুবেল আহম্মেদ নখের আঁচড়ের যে দাগ শরীরে ল্যাপটে আছে তা এখন কালো রং-এ পরিণত হয়েছে শুরুতে কিন্তু লাল ছিলো জ্বলন্ত সিগারেট এর মত লাল। আচ্ছা নখের আঁচড়ে নিশ্চয়ই বিষ নেই আমি যতদূর জানি। তবুও কি নির্মম ভয়ংকর সুন্দর দেখতে মনে হয় সুচ আর সুতোর দারুণ মিশ্রণ ক্ষতটা। অভিশাপ্ত মানচিত্রও বলতে পারো। তবে এখানে মরণ নেই, আর্থ্রাইটিস আছে। হয়তো দাগটা থেকেই যাবে যেমনটা থেকে যায় জন্মদাগ। স্পর্শ রুবেল আহাম্মেদ অথচ তুমি ছুঁয়ে দিলেই রোদের পাহাড় হয়ে যেতো মেঘের…

Read More

শিশির আজমের কবিতা
শিশির আজমের কবিতা

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গড়মিল শিশির আজম আমরা ভাল আছি না মন্দ আছি এইটা পরিমাপ করা কিন্তু সহজ কাজ না কেন না বেশিরভাগ মানুষই সহজ জিনিসটারে কঠিন করে নিবার জন্য হাঁসফাঁস করে ধরো আমি মরে গেছি আজ সকালে মরতেই তো পারি না কি আর পৃথিবীতে প্রতি সেকেন্ডে ১৭৯৩ জন মানুষ তো নেই হয়ে যাচ্ছেই যা হোক কেন এরা নেই হয়ে যাচ্ছে এর একটা ম্যাসিভ ইনভেস্টিগেশান তো হওয়া জরুরি কীসের অভিযোগ এদের কীসের অভিমান আবার এমন লোকজনও তো আছে যারা…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

মন খারাপের কবিতা কিশলয় গুপ্ত তোমার ঘরে ঘর বেঁধেছে অন্য কেউ আর কী তুমি থাকতে পারো উনুন আঁচে বুকের উপর হাতটা রাখো, সহস্র ঢেউ ফসফরাসের মাথায় বসে দিব্যি নাচে। অভিমানী জলভরা মেঘ উড়েই চলে গান কখনো মানতে পারে অনুশাসন নিন্দুক ঝড় যতই ভারি হোক না দলে লক্ষ ঘায়ে টাল খাবে না বুকের শাসন। এই তোমাকে ছুঁয়েই দিলাম দু’চোখ খুলে অন্য কেউ ঘর বেঁধে থাক তোমার ঘরে ঠিক ঠিকানা কবেই পাবে হরেক ফুলে জল হয়ে আজ ইচ্ছাগুলো পড়ুক ঝরে।

Read More

ফাঁকা ফ্রেম – প্রসেনজিৎ রায়
ফাঁকা ফ্রেম – প্রসেনজিৎ রায়

ফাঁকা ফ্রেম        (ছোটোগল্প) প্রসেনজিৎ রায় বর্ষার বিকেল। সকলের অলক্ষ্যে চরম কর্মব্যস্ত মেঘের রাশি আকাশের বুকে অল্প অল্প করে নিজের সিংহাসনে আসন দখল করে নিচ্ছিল। যেমনটা প্রিয়তমের বুকে প্রিয়তমার স্থান এক চিরন্তন সৌন্দর্যের জন্ম দেয়, ঠিক তেমনই বর্ষাকালে নীল আকাশের বুকে বিবিধ আকৃতির মেঘের ঘনঘটা রোমান্টিক কবির লেখনীতে এসে রোমাঞ্চ সঞ্চার করে প্রাকৃতিক নিয়মেই। চারিদিকে এর মাঝেই জীবনের কর্মযজ্ঞে মানুষের স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণ চলছে। আকাশের বুকের সেই নৈসর্গিক সৌন্দর্য তাই অধরা রয়ে গেছে কতিপয় আঁখিযুগলের। একটু পরপরই রাজপথে…

Read More

পুজোয় প্রেম – সুদীপ ঘোষাল
পুজোয় প্রেম – সুদীপ ঘোষাল

পুজোয় প্রেম         (অনুগল্প) সুদীপ ঘোষাল গতকাল পুজোর শেষে ধুনুচি নাচ চলছিলো দুর্গামণ্ডপে। রিতা নাচের ফাঁকে দেখে নিলো তপুর নিস্পলক দৃষ্টি, গিলছিলো রিতার নাচের ভঙ্গিমার মাধুর্য। তারপর তপু গিয়ে একটা ঢাক বাজাতে শুরু করলো। কখন যে রিতার নাচ শেষ হলো তপু জানতেই পারলো না। তখন নাচ শুরু করেছে পাড়ার ক্যাবা মস্তান। হ্যান্ডসাম চেহারার তরুণ ক্যাবা নাচ দেখিয়ে মাতিয়ে দিল আসর। ঢাকের তাল কাটতেই তপুর কপালে জুটলো তিরস্কার। রিতার তখন দারুণ হাসি। তার বান্ধবীরাও হাসছে। তপু ঢাক বাজানো…

Read More

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

এখন দেবাশিস মুখোপাধ্যায় মন্দিরে যেতে পারি না অনেক দিন সবার সঙ্গে পাত পেড়ে বসে প্রসাদ খাইনি কাঙালি ভোজনের ভিতর বসে আছেন রামকৃষ্ণ তিনি পরিষ্কার করছেন তাদের পাত উচ্ছিষ্ট খেতে খেতে বলছেন, ‘ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ‘ মিথ্যা জগতের মোহে আমি গান্ডেপিন্ডে গিলছি চার দেয়ালের ভিতর পাত না পাতা ঝরে যাচ্ছে শরীরের ক্রমশ ব্রহ্ম গিলে নিচ্ছে আমাকেও রূপান্তর দেবাশিস মুখোপাধ্যায় কারো মতো হওয়া হল না আমার সারাদিন বৃষ্টির পর ডাঙা পুকুর একটা ভাঙা বাড়ি এখন মাটি যদিও মৃত্যুর পর জানা…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

আমার ইদানীং সদানন্দ সিংহ ইদানীং হয়তো প্রতিটি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় না আমার রক্তচাপ প্রতিটি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় না আমার ইনসুলিন আমার ঘিলু থেকে ক্ষণে ক্ষণে নামে না কোনো পারদ হয়তো হৃৎপিণ্ডের তারে পৌঁছোয় না কোনো বিদ্যুতিন সংকেত হুজুর, এজন্য কিন্তু আমি দায়ী নই তাহলে কে দায়ী ? দশ রকম লোক দশ কথা বলে, বিশ রকম লোকের বিশ কথা পায়ের ওপর দিয়ে দৈত্য চলে গেলে দু টুকরো হয়ে যায় আমার পায়ের হাড় তখন বিশ বাঁও জলে চলে মৎস্যশিকার…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

বিষণ্ণতা অভিজিৎ চক্রবর্তী শেষ লাইনের বিষণ্নতা একদিন কেটে যাবে তোমারও দেখবে মেঘ জমা আছে বাড়ির ছাদে অথচ বৃষ্টি নিয়ে লিখতে ইচ্ছা হচ্ছে না একফোঁটা তোমার কবিতাকে সেদিন উলঙ্গ ছেঁড়ে দিতে পারো রাস্তায় গান্ধীর মত হেটো ধুতিও নয় একেবারে একা দাঙ্গাবিদ্ধস্ত গ্রামে সাঁকো পেরোবার মতন একা মুখোমুখি সেদিন বসো তোমার দুঃখ কি দেশের চাইতে বড়ো

Read More

এ কে এম আব্দুল্লাহের কবিতা
এ কে এম আব্দুল্লাহের কবিতা

নিজস্বী এ কে এম আব্দুল্লাহ জন্ম থেকেই যেন জড়িয়ে আছো বুকে। ধরে আছো হাত দুটো। আর আমি তৃপ্তির ঢেঁকুর তুলে, বড়াই করি। চারপাশে বিকেলের নির্মল কোমল বাতাসের মতো বলে বেড়াই মধুর অনুভূতি। এই দৃশ্য দেখে আলো জ্বলে উঠে আশেপাশে প্রেমিক চোখে। আর বাহারি ধ্যানের ভিড় ঠেলে যখন আমি তোমার একান্তে আসি, দেখি — ফেসবুকের নিউজফিডের মতো ভেতরে কেবল তোমারই নিজস্বী। আর, তোমার হৃদয়ের একটু খুশবো চাইতেই, এখন জীবনটা যেন বৈশাখী রাতের সমুদ্র। অবাক হই না আর; যখন দেখি নদীরাও…

Read More