
শ্যেনচক্ষু
স্বাতী ধর
তাল ঠুকে চলার রীতিতে বিশ্বাসীদের
ধৈর্য বড়ো কম, আকাঙ্ক্ষা বড়ো বেশি
আমাদের অজান্তেই তৈরি হয় চলার এ রীতি।
ক্রমশ আমরা অভ্যস্ত হই, মার্চ-পাস্টেও থাকি
শান বাঁধাই আগাপাশতলা
দরকারে অষ্টপ্রহর নাচি
কাউকে দেখাই জুজুভয়, কাউকে ললিপপ
কোনো রিদমেই তবে শ্যেনচক্ষু তৈরি হয় না