প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

ভালবাসা – চেখভ
ভালবাসা – চেখভ

ভালবাসা         (ছোটোগল্প) চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব)  সকাল ন’টা। এই নরম এপ্রিল মাসের রাতে রাতের আকাশের তারাগুলো উদাসীনভাবে আমার দিকে তাকিয়ে। আমি ঘুমোতে পারছি না, ইস, আমি এত সুখী! আমার আপাদমস্তক এক অন্যরকম অনুভূতিতে উপছে পড়ছে, কী সেই অনুভূতি আমি এখন ঠিক ব্যাখ্যা করতে পারছি না – আমার যেমন সময় নেই, তেমনই অলস – থাক অত ব্যাখ্যারই বা কী প্রয়োজন! কারণ ব্যাখ্যা করা এই সময়ে সম্ভব নয়। ঐ অবস্থায় কী আর আমি আছি!…

Read More

ইনফ্রারেড আলো – গুলশন ঘোষ
ইনফ্রারেড আলো – গুলশন ঘোষ

ইনফ্রারেড আলো         (অনুগল্প) গুলশন ঘোষ ভাদ্রের সকালে বৃষ্টি মাথায় নিঃসঙ্গ এক বৃদ্ধা এলেন ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। প্রথম আসা লোকমুখে শুনে। বারান্দায় তিনি প্রতীক্ষরত। তাকাচ্ছেন এদিকে-ওদিকে। চোখ জুড়েছে এক অজানা আলোয়। দেখছেন শরীরের নানা স্থান থেকে আভরণ সরিয়ে সেই আলোর সামনে মানুষ বসছে এক এক করে। সকাল-বিকাল অনেকেই নানান ধরণের যন্ত্রণার জন্য এখানে আসে ফিজিওথেরাপি করাতে। এখন ফিজিওথেরাপির যা ব্যয়ভার, তা বহন করা নিম্ন ও মধ্যবিত্ত সাধ্যের বাইরে। সেই তুলনায় এখানে ন্যূনতম ব্যয়ে উচ্চমানের নানা ধরনের…

Read More

ধোঁকা – গুলশন ঘোষ
ধোঁকা – গুলশন ঘোষ

ধোঁকা            (ছোটোগল্প) গুলশন ঘোষ সেদিন সকলের অনুরোধে শেষ পর্যন্ত এক প্রকার ব্যধ্য হয়েই ফোন করছিল বিমল। ‘This number is busy’ – শোনা মাত্রই ফোন কেটে দিল। আমাদের সকলের চাপা কৌতূহল। মৈনাক বিমলকে জিজ্ঞাসা করে — কি রে ফোন লাগল? দূর ছাই, busy, busy বলছে — বিমল এই কথা বলেও আর একবার ট্রাই করার পর হ্যান্ডসেটটাকে বেঞ্চের উপরে রেখে দিয়ে লো বেঞ্চে বসে পড়ে। কিছুক্ষণ পর আমি বললাম, আর একবার দেখ না। বিমল আমার অনুরোধে…

Read More

সেদিন দেখা হয়েছিল – প্রসেনজিৎ রায়
সেদিন দেখা হয়েছিল – প্রসেনজিৎ রায়

সেদিন দেখা হয়েছিল         (অনুগল্প) প্রসেনজিৎ রায় ভীষণ ব্যস্ত আজ রেলস্টেশন। কানায় কানায় যাত্রীতে ভর্তি পুরো প্ল্যাটফর্ম। উজান বাড়িতে সাপ্তাহিক বন্ধ কাটিয়ে আজ সোমবার আবার কর্মস্থলের উদ্দেশ্যে। স্টেশনে ঢুকেই টিকিট কাউন্টারের ভিড় দেখে ভাবছে ভাগ্যিস কাল রাতে অনলাইনে টিকিট করে রেখেছিলো নাহলে আজ….। আকাশের মুখটা আজ সকাল থেকেই বেশ ভার। সূর্যদেবতার দেখা পাওয়া আজ দুষ্কর বলেই মনে হচ্ছে। হালকা হালকা একটা বাতাস বইছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে খুব জোরে। ট্রেন আজকে লেট, তাই হেডফোন কানে গুঁজে ওভারব্রিজটায়…

Read More

ইনকাম কেমন – অভিজিৎ চক্রবর্তী
ইনকাম কেমন – অভিজিৎ চক্রবর্তী

ইনকাম কেমন         (অনুগল্প) অভিজিৎ চক্রবর্তী একদিন আমাকে একজন জিজ্ঞেস করল, ‘আপনে তো লেখেন’।  কাঁচুমাচু হয়ে বললাম, ‘হ চেষ্টা করি আর কি।’ বলল, কেমন ইনকাম হয়?’ বললাম, ‘মোটামুটি চইল্যা যায়।’ বলল, ভাবতাছি কিছু একটা করি।’ বললাম, ‘হুম। দারুণ ডিসিশন।’ কিছুক্ষণ চুপ থেকে ফের বলল, ‘এই লাইনে ঢুকতে হইলে কিতা করতে লাগব?’ বললাম, ‘কিচ্ছু না খালি লেখতে লাগব।’ ‘আরে ধুর। আপনে লুকাইতাছেন। খালি লেখলে কেমনে হইব। সবে জানব কেমনে?’ বললাম, ‘ফুল ফুটলে গন্ধ এমনেই বাইরোইবো।’ তার মনে ধরলো…

Read More

সহকারী গোয়েন্দা – সদানন্দ সিংহ
সহকারী গোয়েন্দা – সদানন্দ সিংহ

সহকারী গোয়েন্দা                   (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প পড়তে পড়তে নিজেকেই আমি দীপক চ্যাটার্জি বলে ভাবতাম। শুধু দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল কে হবে তা খুঁজে পাচ্ছিলুম না। আমি জগা, গোবরা, ফটকে আর সুদেব — সবাইকে জিজ্ঞেস করেছিলাম রতনলাল হতে রাজি কিনা। কিন্তু কেউই রাজি নয়। উলটে ওরা বলেছে যে ওরা নাকি দীপক চ্যাটার্জি হতে রাজি যদি আমি রতনলাল হই। মাথামুণ্ড সব কথা ! আমাকে ওরা সব ভেবেছে কী !…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

তিনি মোগাম্বো সদানন্দ সিংহ কেউকেটা বাপ কা বেটা স্বয়ম্ভু।। ঠগবাজির বাটপারির প্রভু।। হবু রাজার মতিগতি এক ঘুঘু।। মারামারি দাদাগিরির মোগাম্বো।।

Read More

দু চারটি রাখাল ও মেষ পালন – শুভেশ চৌধুরী
দু চারটি রাখাল ও মেষ পালন – শুভেশ চৌধুরী

দু চারটি রাখাল ও মেষ পালন শুভেশ চৌধুরী অনুসরণ করা। কেউ যেন হারিয়ে না যায়। রাখাল বা মেষ পালকের দায়িত্ব। মনে বলে কৌশলে তাহার উপরে এই দায়িত্ব পালন। মেষ-এর পশম ও গরুছাগল-এর দুধ দুটোই গৃহস্থের সম্পদ। রাখাল বা মেষ পালকের আয় ও ইহা এবং তার পালকের মন ভরিয়ে দেয় এই কর্তব্য। সবচেয়ে বড় পাওয়া তো প্রান্তরের বিশালতা কে ছুঁতে পারা। কন্ঠ বাঁশিতে এই ভালবাসা প্রকাশ পায় মেষগুলো বা গরু-ছাগলগুলো জানে

Read More

সৃজনশীলতা নিয়ে ভাবনা – সদানন্দ সিংহ
সৃজনশীলতা নিয়ে ভাবনা – সদানন্দ সিংহ

সৃজনশীলতা নিয়ে ভাবনা      (প্রবন্ধ) সদানন্দ সিংহ প্রথমেই আমাদের জানা দরকার সৃজনশীলতা কী ? এটিকে এক বাক্যে বলা যায়ঃ- বাস্তব বস্তু বা কাল্পনিক কিছুর ওপর ভিত্তি করে বুদ্ধি, মননশীলতা, দক্ষতার সাহায্যে কোনো নতুন ধারণা, সমাধান অথবা মৌলিক কিছু উদ্ভাবন করার উদ্দেশ্যে যে অভিনব কার্যক্ষমতা প্রকাশিত হয় তাকেই সৃজনশীলতা বলা যায়। সৃজনশীলতা মূলত একটা শক্তি এবং মানুষের সৃজনশীলতা হচ্ছে আমাদের ভেতরের শক্তির উন্মোচন। সৃজনশীলতা মানুষের জীবনের একটি গোপন অনুঘটকের মতো। এটি সাধারণকে অসাধারণে পরিণত করে। সৃজনশীলতা কথাটায় যে শব্দগুলির…

Read More

অপূর্ব হিল স্টেশান ইয়েলগিরি – সদানন্দ সিংহ
অপূর্ব হিল স্টেশান ইয়েলগিরি – সদানন্দ সিংহ

অপূর্ব হিল স্টেশান ইয়েলগিরি সদানন্দ সিংহ ইয়েলগিরি তামিলনাড়ু রাজ্যের একটি ছোট্ট পার্বত্য সাইট, যার প্রাকৃতিক দৃশ্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং অপরূপ পর্যটন গন্তব্যগুলির জন্য পরিচিত। এটি তামিলনাড়ুর অন্যতম প্রখ্যাত হিল স্টেশন বা শৈল শহর। এটি তিরুপাট্টুর জেলায় অবস্থিত। এটি চেন্নাই এবং বেঙ্গালুরু থেকে সহজে পৌঁছানো যায় এমন একটি জনপ্রিয় পর্যটন স্থান। এখানকার মনোরম দৃশ্য, সবুজ পর্বতমালা, ট্রেকিং রুট, সুন্দর লেক এবং জলপ্রপাত পর্যটকদের আকর্ষণ করে। এই জায়গাটি বিশেষত পর্যটকদের জন্য আদর্শ যারা নগর আন্দোলন থেকে দূরে শান্ত জায়গা খুঁজছেন।  এখানে…

Read More