প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

যদিও শুভেশ চৌধুরী যদিও অসম্ভব সম্ভব হয় তার পিছনে আছে হাত ভগবান বা তোমার জানি ইহা আমার তোমার অনুভবে আছে কিছু না এই সব সম্ভব হবে তাহা বিপুলা প্রকৃতির দান পুরুষও তো মাথা নত করে সৃষ্টি শুভেশ চৌধুরী সৃষ্টি হচ্ছে তার পিছনে ছিল বৃষ্টি আশীর্বাদ এমন যে পলিমাটি সিক্ত হয়ে গড়ে দিল ধান এবং হরপার্বতী অথচ পুতুল খেলতে গিয়ে দেখি না বাজিগর কে পুতুল নাচের ইতিকথা কার লেখা রচয়িতা কে জানি না বা ভুলে গেছি এমনই হয়

Read More

ছবি – স্বাতী ধর
ছবি – স্বাতী ধর

ছবি                               (অনুগল্প) স্বাতী ধর মনমোহিনীর ছাপড়া দেওয়া ঘরটায় কী করে জানি আগুন লেগে গেল। কেউ লাগিয়ে দিল কিনা, বা কোনো অ্যাক্সিডেন্টে হল কিনা — সেসব নিয়ে মনমোহিনীর এখন ভাবার সময় কই ? এই আগুনে তার ঘরের সমস্ত জিনিস পুড়ে গেছে — জামাকাপড়, টাকাপসা সহ ঘরে রাখা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সে শুধু ভাবছিল, এবার তাহলে তার সমস্ত অতীতটা কি নিশ্চিহ্ন হয়ে গেল? তার…

Read More

মহান গোবর্ধন – সদানন্দ সিংহ
মহান গোবর্ধন – সদানন্দ সিংহ

মহান গোবর্ধন                    (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ হর্ষবর্ধনের শরীরটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে। নিজের শরীরটাকে ইদানীং ভারী ভারী মনে হচ্ছে। তাই তিনি সকালবেলা ছাদের পর একটু শরীরচর্চা শুরু করেছেন কয়েকদিন হয়েছে। কিন্তু শরীরচর্চা তিনি একদমই করতেই পারছেন না। ডনবৈঠক করতে গেলে তিনি বসতে পারছেন বটে, কিন্তু উঠে দাঁড়াতে গিয়ে তাঁর ভীষণ কষ্ট হচ্ছে। উপায় না দেখে তিনি গোবর্ধনকে ডাকলেন, গোবরা এদিকে আয়। দাদার ডাক শুনে গোবর্ধন দৌড়ে চলে আসে। বলে,…

Read More

অফবিট হিল স্টেশান – সদানন্দ সিংহ
অফবিট হিল স্টেশান – সদানন্দ সিংহ

অফবিট হিল স্টেশান           (ভ্রমণ) সদানন্দ সিংহ গরমের সময় প্রচুর মানুষ উত্তরাখণ্ডের হিল স্টেশনের দিকে চলে যায়। এই সময়ে মুসৌরি, ঋষিকেশ এবং নৈনিতাল এর মতো বিখ্যাত হিল স্টেশনগুলিতে ভারী ট্র্যাফিক এবং ভিড়ে রাস্তাঘাট জ্যাম হয়ে যায়। এই অবস্থা সপ্তাহান্তে আরও খারাপ হয়ে যায়। যারা নিরিবিলি পছন্দ করেন এমন পরিস্থিতিতে, আপনি পাহাড়ে গেলেও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এমন পরিস্থিতিতে, আজ আপনাকে দুটি অফবিট গন্তব্য সম্পর্কে বলতে যাচ্ছি, যা মনোরম, কিন্তু এখানে আপনি ভিড় পাবেন না। চৌকোরি…

Read More

কাঞ্চনজঙ্ঘা ও তার স্রষ্টার সাথে কিছু কথা – উম্মে রোমান
কাঞ্চনজঙ্ঘা ও তার স্রষ্টার সাথে কিছু কথা – উম্মে রোমান

কাঞ্চনজঙ্ঘা ও তার স্রষ্টার সাথে কিছু কথা উম্মে রোমান পত্রিকার পাতা হতে শুরু করে অনলাইন পোর্টাল সব জায়গা ছেয়ে গেছে পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘার আবির্ভাব নিয়ে…. স্বপ্নালু চোখে তাকিয়ে থাকি — বাহ! কি অপার্থিব সৌন্দর্য! বিস্ময়ে মুগ্ধতায় অভিভূত হয়ে রই। দিব্যচক্ষু লাভ করে নিজেকে দেখতে পেলাম হিমালয়ের পাদদেশে ট্রেকিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি, সামনে সকালের রোদে সোনারঙ ধারণ করা কাঞ্চনজঙ্ঘার হাতছানি….. কল্পনা বেশিদূর স্থায়ী হয়না। রূঢ় বাস্তবতায় ফিরে আসতে হয়। ডায়রি খুলে ব্যথাতুর হৃদয়ে তাই লিখে ফেললাম: এ জীবদ্দশায় একবার হলেও…

Read More

মা – শুভেশ চৌধুরী
মা – শুভেশ চৌধুরী

মা শুভেশ চৌধুরী তুমি সুন্দরী বা সুন্দরী নও এই সব কিছু নয় তুমি মা কোমল পঞ্চম তোমার স্বরে আমি সুর মিলিয়ে যাই আর দেখি সরগম আমার সুরে সুরে মন দুলিয়ে তোলে। বুঝি শুধু তোমার সৌন্দর্যের ব্যাখা হাজারটি দেয়। তোমার গুণাবলী তোমার পাঁচালি আমার সব আমার সব গো মা জননী

Read More

দাতা – সুদীপ ঘোষাল
দাতা – সুদীপ ঘোষাল

দাতা           (ছোটোগল্প) সুদীপ ঘোষাল মাধব সকালে উঠেই পুরোনো দিনের কথা ভাবতে ভাবতে দোকানের পাশের ছেলেটাকে বলছে, পোষোলা করতাম পৌষ মাসে। অজয় নদী যেখানে ‘এস’এর বাঁক নিয়েছে ইংরেজি অক্ষরের মতো, সেখানে বন্ধুবান্ধবী একসাথে পোষোলা করতে যেতাম শীতকালে পৌষ মাসে। নদীতে চান করতাম। বাড়িতে নিষেধের বেড়া। বাঁধা গরু ছাড়া পেলে যখন পাগলের মতো ছুটে ছুটে বেড়ায় স্বাধীনতার আনন্দে, ঠিক তেমনই আমরাও কী করবো ভেবে পেতাম না। শুধু খেলা, ছোটা আর উল্টোপাল্টা চিৎকার চেঁচামেচিতে নদী উচ্ছল হতো। প্রতিধ্বনি…

Read More

সংস্কৃতি ও ঐতিহ্য – সোমা মুখোপাধ্যায়
সংস্কৃতি ও ঐতিহ্য – সোমা মুখোপাধ্যায়

সংস্কৃতি ও ঐতিহ্য সোমা মুখোপাধ্যায় আমরা ভারতবাসী, পরে আমরা পশ্চিমবঙ্গবাসী, ও আরো পরে আমরা বাঙালি। বাঙালি জাতির চলনে-বলনে, কথাবার্তায়, পোষাক পরিচ্ছদে, খেলাধুলায়, আমদে-প্রমোদে প্রতিটি মুহূর্তে তার সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। বঙ্গ সংস্কৃতির প্রাণকেন্দ্র তার ধর্ম। ধর্ম যেমন সমাজের চালিকা শক্তি; তেমনই ধর্মকে কেন্দ্র করে ক্রমশ বিকশিত হয় সংস্কৃতির বিশাল ধারা। ধর্ম নির্দিষ্ট শিক্ষার উদ্দেশ্য এই যে, তাহার অনুগমণ করিয়া আমরা পবিত্র, প্রেম, মন্ডিত নম্র ও নিঃস্বার্থ হইব। ‌ সকল ধর্মই এক। মূল দেশে তারা বিভিন্ন নয়। প্রত্যেক ধর্মই তার…

Read More

গোবর্ধনের হাইকিং প্ল্যান – সদানন্দ সিংহ
গোবর্ধনের হাইকিং প্ল্যান – সদানন্দ সিংহ

গোবর্ধনের হাইকিং প্ল্যান       (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ সাতসকালে আমার বাড়িতে উপস্থিত গোবর্ধনদা। আমি আর অবাক হই না। গোবর্ধনদার মাথায় নানা কথা খেলা করে। তাই বুঝে গেছি, রাতে-বিরেতে দিনে-দুপুরে গোবর্ধনদা যে-কোনো সময় এসে উপস্থিত হতে পারেন। এসেই গোবর্ধনদা বললেন, তোমাদের বাড়িতে একটা মই দেখেছিলাম। ওটা আছে তো ? বললাম, আছে তো। কেন ? গোবর্ধনদা জানালেন, আমাকে কিছুদিনের জন্য দাও তো ওটা। আমার খুব দরকার। তারপর আবার জানালেন, জম্পুই পাহাড়ে গিয়ে মজা করে কমলা খাব। আসলে দাদা আর আমি…

Read More

আজকে নয় – ব্রতীন বসু
আজকে নয় – ব্রতীন বসু

আজকে নয়      (অনুগল্প) ব্রতীন বসু ড্রয়িং রুম পেরিয়ে একটা ছোট ঘর, তারপর বারান্দা। আমাদের খাবার টেবিলটা যেদিকে ওখান থেকে বেশ দেখা যায় বারান্দায় এসে নুয়ে পড়া আম গাছটা। যৌথ পরিবার। একটা ভিজে গামছা রোজ এইসময় কে শুকোতে দিয়ে যায় বারান্দায়। হাওয়ায় দোলে, ভেতর দিয়ে ফিসফিসানি পাতাদের দেখা যায়। কে যেন লুকিয়ে আছে পেছনে। একদিন সাহস করে গিয়ে টান মেরে সরালাম। কি যেন ভাঙল মনের ভেতর। পরের দিন সন্ধ্যেবেলা এক ফোঁটা হাওয়া নেই, তবুও গামছাটা কি অদ্ভুত ভাবে…

Read More