প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

শিল্প – চেখভ
শিল্প – চেখভ

শিল্প           (ছোটোগল্প) চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব) শীতের এক বিমর্ষ সকাল। ব্রিস্ত্রিয়াঙ্কা নদীর মসৃণ ও ঝিকমিকে উপরিভাগে এখানে ওখানে ছড়ানো বরফ চিকমিক করছিল, তার পাশে দাঁড়িয়ে দু’জন কৃষক, বেঁটেখাটো সের‍্যিওঝকা এবং চার্চের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা, মাটভে। সের‍্যিওঝকা, পা দুটো ছোট, জীর্ণ, সে বছর তিরিশের হবে, বেশবাস নোংরা মতোন, রাগী চোখে বরফের দিকে তাকিয়েছিল। ভেড়ার লোমের পোশাক থেকে উলের গোল্লা নেমে আসা তার অবয়বটি নোংরা কুকুরের মতো দেখাচ্ছিল। তার হাতে দুই…

Read More

ভালবাসা – চেখভ
ভালবাসা – চেখভ

ভালবাসা         (ছোটোগল্প) চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব)  সকাল ন’টা। এই নরম এপ্রিল মাসের রাতে রাতের আকাশের তারাগুলো উদাসীনভাবে আমার দিকে তাকিয়ে। আমি ঘুমোতে পারছি না, ইস, আমি এত সুখী! আমার আপাদমস্তক এক অন্যরকম অনুভূতিতে উপছে পড়ছে, কী সেই অনুভূতি আমি এখন ঠিক ব্যাখ্যা করতে পারছি না – আমার যেমন সময় নেই, তেমনই অলস – থাক অত ব্যাখ্যারই বা কী প্রয়োজন! কারণ ব্যাখ্যা করা এই সময়ে সম্ভব নয়। ঐ অবস্থায় কী আর আমি আছি!…

Read More

শ্যাম্পেন – চেখভ
শ্যাম্পেন – চেখভ

শ্যাম্পেন     (ছোটোগল্প) চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব)  যে সময় থেকে আমি গল্পটা শুরু করেছি, সেই সময়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ছোট রেলস্টেশনে আমার চাকরি ছিল। আমি সেখানে উল্লসিত ছিলাম না কি নিস্তেজ ছিলাম তা পাঠকবৃন্দ ধারণা করে নিতে পারবেন সেই বর্ণনা থেকে যে ঐ ছোট রেলস্টেশনের পনেরো মাইল পর্যন্ত কোনও লোকবসতি ছিল না, একটি মহিলাও ছিল না, একটা ভদ্রস্থ সরাইখানাও ছিল না, আর সেই সময়ে আমি ছিলাম শক্তিশালী, উষ্ণ মস্তিষ্কের, চঞ্চল এবং কিছুটা বোকা টাইপের। ওই…

Read More

নাপিতের দোকানে – আন্তন চেকভ
নাপিতের দোকানে – আন্তন চেকভ

নাপিতের দোকানে       (ছোটোগল্প) আন্তন চেকভ (রাশিয়ান গল্প, “At the Barber’s” ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব) সকালবেলা, এখনও সকাল সাতটা বাজেনি, মাকার কুজমিচ ব্ল্যোস্তকেন এর দোকান ইতিমধ্যেই খোলা হয়েছে। নাপিতটি তেইশ-চব্বিশ বছরের এক যুবক। ভীষণ অগোছালো, কাপড়চোপড় তেলচিটে। কিন্তু সে ফ্যাশানে খুব আকৃষ্ট, সে দোকান পরিষ্কার করছে। যদিও পরিষ্কার করার মতো তেমন কিছু নেই, তবুও সে ঘাম ঝরিয়ে খাটছে। এক জায়গায় সে একটা কাপড় দিয়ে ঘষছে, আরেক জায়গায় আঙুল দিয়ে খোঁচাচ্ছে, অথবা দেয়াল থেকে একটা পোকা ধরে ফেলে…

Read More

খোদাই – এভজেন গাতসালো
খোদাই – এভজেন গাতসালো

খোদাই         (ছোটোগল্প) এভজেন গাতসালো (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ সদানন্দ সিংহ) উদ্যানগুলি ধীরে ধীরে শরতের রঙ ধারণ করেছিল, গাছগুলি হলুদ এবং লাল রঙের আভায় ফুটে উঠতে শুরু করেছিল, যা প্রথমে গাছের একটি বা দুটি পাতায়, তারপর তা সমস্ত গাছের উপরে গভীরভাবে ছড়িয়ে পড়েছিল। আর এখন তারা পরিপূর্ণ এক রক্তিম আভায় জ্বলে উঠার পর নীরবতায় নিম্মজিত হয়ে পড়েছে আর তাদের ডাল থেকে রক্তক্ষরণের মতো শুকনো পাতা ঝরে পড়ছে। গ্রীষ্মের এই সকালে প্রথমে এক শান্ত, যেন এক উষ্ণ…

Read More

যুদ্ধজয়ের রিলে রেস – ভাসিল বাইকোভ
যুদ্ধজয়ের রিলে রেস – ভাসিল বাইকোভ

যুদ্ধজয়ের রিলে রেস          ভাসিল বাইকোভ  (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ সদানন্দ সিংহ) এক ডজন পদক্ষেপের পরই ছোট স্প্লিন্টার-দাগযুক্ত সাদা কুটিরটাতে পৌঁছতে ব্যর্থ হয়ে তিনি রান্নাঘরের বাগানের নরম, ক্ষতবিক্ষত মাটিতে পড়ে গেলেন, যে কুটিরের টাইলের ছাদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং আগের দিন এটাই ছিল “চেক পয়েন্ট নং ৩”। কয়েক মিনিট আগে, এপ্রিলের সেই সকালে যেখানে মৌমাছিরা সকাল থেকে বোঁ বোঁ আওয়াজ করে উড়ছিল দূরবর্তী স্বল্প রেখার চিত্রকল্পের মতো কুটিরগুলির দিকে তাকিয়ে। সেখানে তিনি একটি ঘন…

Read More

গান গাওয়া পাথর – ভাসিল বাইকোভ
গান গাওয়া পাথর – ভাসিল বাইকোভ

গান গাওয়া পাথর ভাসিল বাইকোভ                (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ সদানন্দ সিংহ) আমি পাশের দ্বীপের চারপাশে হেঁটেছি, মাঠের মধ্য দিয়ে পথ অতিক্রম করেছি এবং খাড়া ডান পাড় ধরে দৌড়েছি। সেখানে উজ্জ্বল বসন্তের সূর্যালোক পৃথিবীকে প্লাবিত করেছে, সেখানকার নদীটি তীক্ষ্ণ সোনালি তারার মতো ঝলমল করছে, স্বচ্ছ বাতাস উষ্ণ এবং সদ্য চাষ করা মাঠের উপরে কম্পন ধরাচ্ছে যেখানে কিছু সাদা-চঞ্চুযুক্ত রুক পাখিরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এবং ব্যাঙগুলি সবুজ রঙে আচ্ছাদিত পুকুরে ঘ্যাঙরঘ্যাং করে ডেকে…

Read More