সমর চক্রবর্তীর কবিতা
একাকিত্ব সমর চক্রবর্তী নিজের রক্তের রঙের সাথে তুলনা করেছি পলাশের শিমুলেরত। পূ্ঁজের সাথে বর্জিত ঘৃণ্য পীত। রক্ত দিয়েই আমি বিচার করি — পরাজয় মানে নিষিদ্ধ সোঁতধারা, আগুনের শিখায় নাচে জিৎ।
একাকিত্ব সমর চক্রবর্তী নিজের রক্তের রঙের সাথে তুলনা করেছি পলাশের শিমুলেরত। পূ্ঁজের সাথে বর্জিত ঘৃণ্য পীত। রক্ত দিয়েই আমি বিচার করি — পরাজয় মানে নিষিদ্ধ সোঁতধারা, আগুনের শিখায় নাচে জিৎ।
নয়া দিন সমর চক্রবর্তী দুশো টাকা করে টিকিট কিনে হিন্দী ফাইটিং চিত্রের নায়কদের দেখে দেখে দর্শকেরা এত ক্লান্ত হয়ে হল থেকে বেরিয়ে আসে, যে তারা বাইরের ভিলেনদের সামনে কখনো দাঁড়াতেই পারে নাই ! ভয় পাবেন না, ভয় পাবেন না বলে মাইকে ঘোষণা করা হলেও মানুষেরা চুপ করে থাকে। ফাঁকতালে কোটি টাকার বেপসা ক রে নেয় ফিল্ম এই নয়া দিন ! এ শহরে চাঁদের আলোয় মানুষ প্রেম করে থাকে।
গর্বের দেশ সমর চক্রবর্তী ভেসে ভেসে এসে ঐ পাহাড়ের চুড়ায় – আশ্রয় নেওয়া এই মেঘ একদিন দাবি করে, গোটা পাহাড়টাই আমার! আকাশ পাতাল জুড়ে দাঁড়ানো ও নিবিড় পাহাড়, আশ্রিতকে বিমুখ করে না। টেনে নেয় কোলে। দূরে উত্তাল সমুদ্র শুধু হাসে আর হাসে!