প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

কে ওয়াই পি – ডঃ নিতাই ভট্টাচার্য্য
কে ওয়াই পি – ডঃ নিতাই ভট্টাচার্য্য

কে ওয়াই পি      (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য — বাড়িতে একবার যেতে হবে ডাক্তার কাকা। মামা বিছানা নিয়েছে বেশ কয়দিন। দেখে আসবে গিয়ে। সাত সকালে মানিক ডাক্তারের চেম্বারে এসে দাঁড়ায় সুজিত। বাইরে ধক ধক করে শ্বাস নিচ্ছে সুজিতের বাইক। সুজিত ব্যবসায়ী মানুষ। ভীষণ ব্যস্ত। — কি হয়েছে তোর মামার? জিজ্ঞাসা করে মানিক। — অত কথা কি জানি! অনেক রোগ নাকি বাসা বেঁধেছে। তুমি ছিলে না। শহরের ডাক্তার দেখেছিল দিন দশেক আগে। ওষুধ খাচ্ছে। অবস্থার উন্নতি নেই কোনো। কাল…

Read More

সম্রাট অশোক – সদানন্দ সিংহ
সম্রাট অশোক – সদানন্দ সিংহ

সম্রাট অশোক               (ছোটোগল্প) সদানন্দ সিংহ (‘সম্রাট অশোক’ গল্পটা ত্রিপুরা দর্পণ শারদ সংখ্যা ১৪৩২তে প্রকাশিত) এক সম্রাট অশোক একদিন কলিঙ্গ বিজয় করেছিলেন। তারপরই নাকি তিনি ধর্মানুরাগী হয়ে জীবন অতিবাহিত করেছিলেন। এসব স্কুলের ইতিহাস বইয়ে পড়েছিল খালপাড় বস্তির অশোক। আর সম্রাট অশোকের মতোই এই অশোকও ইদানীং জীবনযুদ্ধে একদিন বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে। ভাবে, একবার বিজয়ী হলে, তারপর কী করা যায় তা নিয়ে না হয় পরে চিন্তা করবে। কিন্তু কোনো যুদ্ধে, বিশেষ করে জীবনযুদ্ধে বিজয়ী হওয়া…

Read More

মাছভাত – কাকলী ভট্টাচার্য
মাছভাত – কাকলী ভট্টাচার্য

মাছভাত            (ছোটোগল্প) কাকলী ভট্টাচার্য নিজেদের অফিসের নীচে ঝুপড়ি দোকানটা থেকে মাছভাত খেয়ে বেরোতে গিয়েই আটকে গেল পূর্ণা, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আজ সে ছাতাও আনেনি। এখন দাঁড়িয়ে থাকতে হবে বৃষ্টি কমার অপেক্ষায়, যাতে অন্তত ছুটে ঢুকে যেতে পারে অফিসে। পূর্ণার মা যখন টিফিন বানিয়ে দেয় না অথবা নিজেরও টাইম হয় না কিছু বানানোর তখন এইখানে আসতে হয়। ভালোই বানায় প্রদীপকাকু ও পুতুলকাকিমা। দোকানটা রাস্তার ধারে ঝুপড়ি হলেও অন্যান্য দোকানের তুলনায় অনেকটা পরিষ্কার। এখানে…

Read More

নক্সাপাড় আর গন্ধতেল – গোপা চট্টোপাধ্যায়
নক্সাপাড় আর গন্ধতেল – গোপা চট্টোপাধ্যায়

নক্সাপাড় আর গন্ধতেল         (ছোটোগল্প) গোপা চট্টোপাধ্যায় বাড়িটাতে ঢুকে ধুলোমাখা তালাটায় চাবিটা দিয়ে ঘোরাতেই খটাং করে তালাটা খুলে গেল। নীলু ওরফে নীলাদ্রি প্রায় সাড়ে ছবছর পর এসেছে বন্ধ পৈতৃক বাড়িটায়। অটোস্টপ থেকে নেমে গলির ভেতর সর্পিলাকার প্রায় সাত মিনিটের হাঁটাপথের শেষে নীল রঙ-এর তেতলা বাড়িটা, পলেস্তারা খসে পড়েছে। এক কালের গমগম করা বাড়িটা এখন তালাবন্দি হয়ে হাহাকার করে। তালাটা খোলার পর ক্যাচ করে কর্কশ শব্দ করে দরজাটা খুলল নীলু। একঝাঁক ধুলো এসে নাকে লাগল তার। পকেট থেকে…

Read More

দুঃস্বপ্ন – দেবাশ্রিতা চৌধুরী
দুঃস্বপ্ন – দেবাশ্রিতা চৌধুরী

দুঃস্বপ্ন      (ছোটোগল্প)      দেবাশ্রিতা চৌধুরী কাগজ কলম নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সকাল থেকে একটা আঁচড় কাটতে পারেনি সোমদত্তা। সোমদত্তা রায়। বাংলা গল্প, কবিতা লেখায় মোটামুটি একটা জায়গা হয়তো করে নিয়েছে। কিন্তু সে নিজেই তা বিশ্বাস করে না। হা করে জানালা দিয়ে বাইরে যতটুকু দেখা যায়, সারাদিন তাকিয়ে বসে থাকে সে। সোমদত্তা একসময় লিখেছিল:- বন্ধ দরজার এপাশের নিস্তব্ধ দিনরাত তীব্র আতঙ্ক আর অবিশ্বাসের বিষাদে ভরপুর। গ্রিলঘেরা বারান্দার ওপাশে মাধবীলতার ঝাড়ে অকৃপণ বসন্ত এ বছর আর…

Read More

আতঙ্কের রাত – সোমা গঙ্গোপাধ্যায়
আতঙ্কের রাত – সোমা গঙ্গোপাধ্যায়

আতঙ্কের রাত      (ছোটোগল্প) সোমা গঙ্গোপাধ্যায় একই মাটি, শুধু মাঝখানে কাঁটাতারের বেড়া, আলাদা করে রেখেছে মানুষকে। সীমা মাঝেমধ্যে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, সবই কপাল। কি ছিল আর হঠাৎ করে কি হয়ে গেল। ধর্ম নিয়ে ইদানীং মানুষের মধ্যে তীব্র ভেদাভেদ! আগে তো এমন ছিল না। সবাই মিলেমিশে বাস করছিল। হঠাৎ করে সব কিছু এক নিমেষে কী করে যেন পাল্টে গেল! কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ, বাড়িঘরে আগুন, লুটপাট এসব শুরু হল। কিছু অমানুষ রাতারাতি শান্তির আবহাওয়াকে এক তীব্র আক্রোশে তছনছ করে…

Read More

রাত জাগে কাশীরাম – ডঃ নিতাই ভট্টাচার্য্য
রাত জাগে কাশীরাম – ডঃ নিতাই ভট্টাচার্য্য

রাত জাগে কাশীরাম         (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য … তারপর সারা রাত জেগে থাকে কাশীরাম। সারা রাত। আর ইচ্ছে যায় না বালিশে মাথা রাখার। বরং নিঝুম রাতে দুয়ারে বসে নিজের শৈশবের দিন গুলিতে ফিরে গিয়ে অনাবিল আনন্দ পায়। দুই চোখে ঘুম না থাক সংসারের “নেই-নেই” উৎপাত তো থাকে না, সেটাই বা কম কি? তাছাড়া ঘুমের ভিতরেও দারিদ্র উঁকি দেয়। তাই না ঘুমিয়ে একা বসে থাকে, রোজ। ভালোলাগে কাশীরামের। ইদানীং রোজ রাতে একটা স্বপ্ন দেখে কাশীরাম। বিছানায় শুয়ে…

Read More

দাম্পত্য জীবন – সদানন্দ সিংহ  
দাম্পত্য জীবন – সদানন্দ সিংহ  

দাম্পত্য জীবন        (ছোটোগল্প) সদানন্দ সিংহ প্রভাতদের একটা কিং সাইজের বক্সখাট আছে। বক্সখাট-টা ত্রিশ বছরের পুরোনো। তনিমার বিয়ের পর বাপের বাড়ি থেকে যেসব জিনিস এসেছিল তার মধ্যে এই খাট-টাও ছিল। বিয়ের দু বছর পরে জায়গার অভাব বলে এই খাট-টার স্থান হয়েছিল ছাদের ওপরের ঘরে। সেদিন বক্সখাটের ভেতরটা পরিষ্কার করতে গিয়ে ত্রিশ বছরের পুরোনো তিন ব্যাণ্ডের রেডিওটা খাটের ভেতর থেকে বেরিয়ে আসে। এই রেডিওটাও তনিমার বাপের বাড়ি থেকে এসেছিল ত্রিশ বছর আগে। রেডিওটার ওপর এখন ধুলোর অনেক আস্তরণ।…

Read More

ক্ষীরকদম – প্রসেনজিৎ রায়
ক্ষীরকদম – প্রসেনজিৎ রায়

ক্ষীরকদম    (ছোটোগল্প) প্রসেনজিৎ রায় আজ বীরেশ্বরবাবুর ৬৫ তম জন্মদিবস। আজকে আবার সরস্বতী পূজাও, আদতে বাঙালির নাকি ভ্যালেন্টাইনস ডে। কিন্তু বীরেশ্বরবাবুর জীবনে সরস্বতী পূজা বা ভ্যালেন্টাইনস ডে কোনোদিনই তেমন অর্থপূর্ণ ছিলো না। আগেকার কড়া মা-বাবার আমলে প্রেম-টেম করার প্রশ্নই উঠতো না। বিয়ে করার আগে স্ত্রী সুপর্ণা দেবীর মুখটাও ঠিকভাবে দেখেননি, শুধু মনে আছে যেদিন দেখতে গেছিলেন সুপর্ণা দেবীকে, সেদিন সুপর্ণা দেবী নিজের হাতে ক্ষীরকদম বানিয়ে খাইয়েছিলেন, সেই স্বাদ আজও যেন জিভে লেগে আছে। তারপর চাকরিসূত্রে পৈতৃক বাড়িতে থাকার সুযোগই…

Read More

মেয়েজন্ম – সুদীপ ঘোষাল
মেয়েজন্ম – সুদীপ ঘোষাল

মেয়েজন্ম    (ছোটোগল্প) সুদীপ ঘোষাল বেশ ছিমছাম বাগান। হরেক রঙের ফুল। বিনোদ এর বাগানে দুটি ফুল খুব প্রিয়। সুজন ও সীমা দুই ভাইবোন। সীমা প্রথম সন্তান। সে মেয়ে। যখন সে জন্মগ্রহণ করে বিনোদ রাগে দুটো কাঁচের গ্লাস ভেঙেছিল। ঘর সাজাতে লাগে ফুল, সংসার গোছাতে আর রান্না করার জন্য জন্ম নেয় মেয়েরা, মোটামুটি এটাই বেশিরভাগ মানুষ মেনে নেয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সীমা বড় হতে শুরু করে প্রাকৃতিক নিয়মে। তার যখন পাঁচবছর বয়স তখন জন্ম নেয় সুজন। শাঁখ বাজে, উলুধ্বনি শোনা…

Read More