শুভেশ চৌধুরীর কবিতা

শুভেশ চৌধুরীর কবিতা

ভালো লাগা

শুভেশ চৌধুরী

সব কিছু ভালো হয় না
কিছু কিছু ভালো হয়

ওই সময়গুলি
ভালো লাগার কারণ জানে না
যেমন আমি যেদিন
চার্লি চ্যাপলিন-এর সিটি লাইট দেখি
ওই অনুজ সবুজ মনটি হেসে হেসে
লুটিয়ে পড়ে

সেদিনও
সেদিনও আমি লুটিয়ে পড়েছি
মাটিতে
যেদিন আমি
কীর্তনের শেষে
ধুলিতে লুটিয়ে গড়াগড়ি খেয়ে খেয়ে
সবার নীচে এসেছি ঐ ভক্তি সারাৎসারে