প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

শূন্য প্রভঞ্জন ঘোষ শূন্য ভালোবাসি- ফাঁকফোকরের ডানায় চেপে পালক-শূন্যে ভাসি। শূ্ন্য থেকে- মহাশূ্ন্যের দিকে যতই চক্ষু চলে আলো ততই বেড়ে থাকে। কালোর অন্ধ অণুগুলি প্রকাশ হয়ে ওঠে, বাঁশির রন্ধ্রে ততই হাওয়ার মধুর লহর ছোটে। জৈব দেহের কণাগুলি তখন অতি ভারি, তখনই বেগ প্রবল অতি তীব্র, সরাসরি! শূন্য নিয়ে খেলা- চিরন্তনী ফাঁকা কখন, সংখ্যারাশির মেলা।

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

নিরন্তর প্রভঞ্জন ঘোষ যে যাই দিক অন্যকিছু কে যেন যায় বলে – নিত্য আমার আলো-হাওয়া দিয়ে যাবো চলে। হাঁটার জন্য দিয়ে যাবো বৃহৎ পরিসর মাঠ-ঘাট-ছাদ-বেলাভূমি রাস্তা নিরন্তর। অন্যেরা দিক উপচে অনেক উষ্ণ-শীতল ছায়া – আকাশ জুড়ে মেঘ, বৃষ্টি বিশেষ আমার দেওয়া। যে যাই দিক অন্যকিছু বর্ণ ঢেলে বরং, রোজ ওখানে আমার আঁকা দিগন্তে লাল রং!

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

ভ্রমণ প্রভঞ্জন ঘোষ দেহের গরম ভাব কাটাতে স্নায়ুর জটিলতা মধ্যে-মধ্যে যাওয়া ভালো মাঠ-প্রান্তর যেথা। তিরিক্ষে মন-মেজাজ যত কাটিয়ে তুলতে ধীরে মধ্যে-মধ্যে যাওয়া ভালো সেথায়, সাগরতীরে। কুটকচালি, চাতুরালি চোখের কলুষতা কাটিয়ে উঠতে যাওয়া ভালো পাহাড় ঝর্না যেথা। কর্ম-কথার অস্থিরতা ভাঙতে মাঝে-মাঝে অরণ্যে দিনযাপন ভালো সময় সুযোগ বুঝে। সবার উপর ঠিক আছে তো বনভোজনের খুশি- গোমড়া মুখের কাণায়-কাণায় ভরিয়ে দিতে হাসি।

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

অন্দরে প্রভঞ্জন ঘোষ চোখের দেখাই দেখি যা বোঝার তা বুঝি চন্দ্র দেখি, সূর্য দেখি দেখি নীহারিকা, তার‌ও নীচে নীল আকাশের কোন্ অজানা কোণে কি যে গ্রহ, কি যে তারা বিরাজে সেখানে কেউ কি তাহা জানে? ঢেউও দেখি, জলও দেখি দেখি অযুত ফেনা, হাঙর দেখি, কাছিম দেখি কাঁকড়া, মৎস্য নানা তার‌ও নীচে, আরও নীচে মহাসাগর তলা কি থাকে, কি নাই বা থাকে কেউ কি জানে মেলা! হাসি দেখি, ঠাট্টা দেখি দেখি রসিকতা মনখোলা, প্রাণখোলা দেখি গল্প, কত কথা! তার‌ও নীচে,…

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

তরঙ্গ প্রভঞ্জন ঘোষ তরঙ্গে মিশিয়েছো ব্রহ্মাণ্ড আমরা অপোগণ্ড সে তরঙ্গে যোগ করি না বন্ধ করি লেনাদেনা ভরিয়ে সকল অসার কণা করছি লণ্ডভণ্ড! ঝিঁঝিঁর ক্ষুদ্র মুখের থেকে এক তরঙ্গ উঠে জলতরঙ্গে নদীর বুকে এক তরঙ্গ ছোটে। এক তরঙ্গ পাখির মুখে এক তরঙ্গ গাছের এক তরঙ্গ শ্বাপদকুলের এক তরঙ্গ মাছের এমনি সকল শব্দকণা নিত্য অবশেষে তোমার অপার ইথার কণায় নিখুঁতভাবে মেশে। আমরা সুবোধ সুর ধরি না সুচারুময় ঠিক মিশি না কণায় কণা যোগ করি না কেবল খণ্ড খণ্ড, আপ্ত সদাই ব্যাপ্ত…

Read More