ছেলেবেলা – সুদীপ ঘোষাল
ছেলেবেলা (অনুগল্প) সুদীপ ঘোষাল অতনুর মনে পড়ে, রাজু আর তার দশজন বন্ধু পুজো বাড়ির শ্যাওলা পড়া দেয়াল ঘেঁষে বসত। পুরোনো কারুকার্যের মুগ্ধতা ছাড়িয়ে ভালোবাসার গান বিরাট বাড়িতে প্রতিধ্বনি শোনাত। দরজা ঘাটের বাঁধানো ঘাটে পানকৌড়ি আর মাছরাঙার কলা কৌশল দেখে পার হয়ে যেত অবাধ্য সময়। অন্ধকারে ফুটে উঠত কালীতলার সার দেওয়া প্রদীপ। ঘরে ঘরে বেজে উঠত শঙ্খধ্বনি। হাতগুলো অজান্তে চলে যেত কপালে। তারপর হাত পা ধুয়ে ভাইবোন একসাথে বসে সরব পাঠের প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কে কত জোরে পড়তে…
