গোবর্ধনের মুক্তি – সদানন্দ সিংহ
গোবর্ধনের মুক্তি (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ আমাদের পাড়াতে এক নতুন খাবারের দোকান খোলা হয়েছে। ভাবলাম, খাই বা না খাই, সেই দোকানটার সামনে একটু ঘুরে আসি। গিয়েই দেখলাম চিংড়িমামাকে, গপগপ করে সেই দোকানের সিঙাড়া খাচ্ছে। আমাকে দেখেই চিংড়িমামা বলে উঠল, এই যে গোয়েন্দা হাবু। এদিকে কী মনে করে! বললাম, এই নতুন দোকানটাকে একটু দেখতে এলাম। — অঃ, তাই ? তা এটা তো খাবারের দোকান, কিছু কিনে-টিনে খা। দশ টাকায় তিনটে সিঙাড়া দিচ্ছে। পকেটে টাকা আছে ? জানি, তোদের…
