অভিজিৎ চক্রবর্তীর কবিতা
তোমাকেই অভিজিৎ চক্রবর্তী ১ জন্মদিনের পরে আসে মৃত্যুদিন মৃত্যুদিনের পরে জন্মদিন শুধু সে আসে না ২ তোমাকে বিশ্বাস করে ঘরে আসি অবিশ্বাস করে ফিরে যাই দু’দিকেই তোমাকে পাই ৩ আলো নেভালে ঝকঝক করে চাঁদ চাঁদ ডুবে গেলে তুমি যতদূর পেতে চাই, খা খা মরুভূমি ৪ জোছনারও সীমা আছে, পথেরও আছে শেষ আয়নার কাছে এসে দেখো এরপরেও থাকে রেশ ৫ যে মেঘ তোমার কথা জানে তাকে বিরহ নামে ডাকি যে অশ্রু একা, তাকে প্রেম ৬ তোমাকে ভালোবেসে বুঝেছি তুমি বহুমুখী…









