প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

এখন অভিজিৎ চক্রবর্তী আমাদের কিছু নেই শুধু মব চারপাশে হেঁটে যায় শব আমাদের কিছু নেই শুধু রীল ভিউয়ার বাড়ানো অনাবিল আমাদের কিছু নেই শুধু দ্বেষ ভেঙে দেওয়া ধ্বংস করা, রেষ জ্ঞানী থেকে এক পাতা আমি জানি মানী থেকে দুই পাতা আমি মানী আর সব তৃণাদপী, টানাটানি আশঙ্কার ঘুম বাড়ে রাতে সাপের মণির মত মূল্যবান লাশ বেড়ে ওঠে ভয় লাগে পাহাড়ের ছেলে এলে সমতলে  কিংবা সমতলের কেউ পাহাড়ে গেলে!

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

যোগাযোগ  অভিজিৎ চক্রবর্তী বৃষ্টি পড়ে কোথাও পাহাড়ে চোখ বুজে দেখি– সেখানে কোনও এক নিমগ্ন বাজারে ধোঁয়াচ্ছন্ন টঙঘরে একটি মেয়ে চুলা জ্বেলে বসায় চা, তার চুলে গোঁজা সাদা ফুল– কিছুই জানে না না স্বর্গ না পাপ,  মাঝে যে হলুদ বিন্দু  কাল রাতে অভিমানে আরো গাঢ়, বুকে যে মেঘ দীর্ঘশ্বাসে জমে– সেই বিষাদ লেগে ভিজে যায় আমাদের শহর– চারদিকে চাপ চাপ আশঙ্কার কাদা দিন শেষে এর ভেতরেই এক চিলতে রোদ– ইহজন্মের শান্তি, যদিও বর্ষাকাল সমতলে হৃদয়-আকাল তবু তার বিস্ময় লেখার জন্য…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

বিষণ্ণতা অভিজিৎ চক্রবর্তী শেষ লাইনের বিষণ্নতা একদিন কেটে যাবে তোমারও দেখবে মেঘ জমা আছে বাড়ির ছাদে অথচ বৃষ্টি নিয়ে লিখতে ইচ্ছা হচ্ছে না একফোঁটা তোমার কবিতাকে সেদিন উলঙ্গ ছেঁড়ে দিতে পারো রাস্তায় গান্ধীর মত হেটো ধুতিও নয় একেবারে একা দাঙ্গাবিদ্ধস্ত গ্রামে সাঁকো পেরোবার মতন একা মুখোমুখি সেদিন বসো তোমার দুঃখ কি দেশের চাইতে বড়ো

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ অভিজিৎ চক্রবর্তী অভিজিৎ নামে অজস্র লোক আছে পৃথিবীতে তারা ঘুষ খায়, গান গায়, চুরি করে কবিতা লেখে,  বীমা কোম্পানির দালালি থেকে পার্টি অফিস বেশ্যাঘর থেকে মুদি দোকান সব সামলায় এমন একজন লোক পাওয়া বিরল যার সঙ্গে কোনো না কোনো অভিজিতের পরিচয় নেই পরীক্ষা করে দেখা গেছে যার সঙ্গে যে অভিজিত পরিচিত তার কিছু প্রভাব তার উপরে পড়ে যেমন মুক্তধারা নাটকে বাধ্য হয়ে রবীন্দ্রনাথ অভিজিৎকে ডেকেছিলেন। কৃষ্ণদ্বৈপায়নও যদুবংশের এক রাজার নাম রেখেছিলেন অভিজিত শেক্সপীয়র বলেছিলেন নামে কি আসে যায়…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

জেব্রাক্রসিং অভিজিৎ চক্রবর্তী আর উঠে দাঁড়ালে না সোজা হয়ে যতদিন ছিলে সাদাকে সাদা কালোকে কালো না বলে বাঁচিয়ে বাঁচিয়ে একবার সাদার দিকে একবার কালোর দিকে ঝুঁকে আরো সহমর্মী হয়ে উঠেছিলে তুমি যত নিচু হলে জগৎ আরো উঁচু হে মহান যুদ্ধ তবু শেষ হয়নি তুমি সৎ হলেও যুদ্ধ থামবে না দিকে দিকে নিপুণ অস্ত্র ধরার কৌশল আরো বেশি প্রতিহিংসাময়‐—- জেনো দুঃখে ঘাস মাথা উঁচু করে দাঁড়ালেও  নেমে যাবে বুটের চাপে

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

রঙ অভিজিৎ চক্রবর্তী তুমি আর মনের খুশিতে যেকোন রঙ গায়ে বেরোতে পারবে না কখনও তোমার সব রঙ চুরি হয়ে গেছে যদি সবুজ লাগাও লোকে বলবে তৃণমূল করো যদি গেরুয়া লাগাও ভাববে বিজেপি যদি লাল মাখো হবে সিপিএম সাদা রঙ লাগালে ভাববে নেতা কালো রঙ লাগালে শোক অতএব তোমাকে এমন রঙ বেছে নিতে হবে যে রঙ এখনো কেউ ব্যবহার করেনি সেসব ক্ষেত্রেও সমস্যা কম নয় এত দল মত ধর্ম আছে পৃথিবীতে তার কত তুমি জানো! অতএব যে কেউ তোমাকে যেকোন…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

কুড়মুড় চাঁদ অভিজিৎ চক্রবর্তী লেখার চেয়ে দেখা ভালো, সবচেয়ে ভালো বিস্ময়– এই যে তুমি কুড়মুড় কুড়মুড় মুড়ি চিবোও, অদ্ভুত শব্দ হয় ফড়িং চিবুতে গিয়ে টিকটিকির হরিণ চিবুতে গিয়ে বাঘের এমনই শব্দ– মুড়ির ভেতর থেকে চিৎকার ভেসে আসে ফড়িংয়ের ভেতর থেকে, হরিণের ভেতর থেকে কোনোদিকেই তাকানো যায় না প্রতিটি দৃশ্য তার ফ্রেম থেকে বেরিয়ে পড়ে অজস্র পিঁপড়ের উপর বসে এই যে হাতের উপর হাত রাখো প্রেমের কথা বলো দূরে দূরে ঈর্ষাকাতর তোমার প্রেমিকেরা কেউ  বিষ খেয়ে, কেউ গলায় ফাঁস লাগিয়ে…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

বৈঠাংবাড়ি অভিজিৎ চক্রবর্তী এবার গ্রীষ্মের ছুটিতে আমি বৈঠাং যাব অর্জুন ক্যাম্পের নিচে যে ঘন অরণ্য যেখান চলতে চলতে পাথর ফেটে পথ হয়েছে যেখানে সূর্য জাস্ট একটা কমলা ফল আর তার রসে মাখামাখি গোটা গ্রাম সেখানে কোনও রূপসীর স্তনের মায়ায় আমি কাটিয়ে দিতে চাই বাকিটা জীবন মাস্টার আমাকে পথ দেখাও নিঃসঙ্গতা আর ডিপ্রেশনকে বুড়া আঙ্গুল দেখিয়ে একা একা বাঁচার মন্ত্র শেখাও নাহলে তোমার গোষ্ঠীর লোককে বলো আরো একবার তারা পাগলামি করুক আমার ধড় কেটে মুণ্ডুখানা গেঁথে রাখুক জয়ের প্রতীক করে…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

স্কুল ও কয়েকটি এলোমেলো ছবি অভিজিৎ চক্রবর্তী ১ রৌদ্রভরা স্কুল, ধানখেতের মাঝখানে, দূরে বট, একচিলতে মাঠ, আর একটি টিপ কল– সাদা ফিতেবাঁধা যে মেয়েটি এলোমেলো দৌড়ে আসছে তার সঙ্গে প্রজাপতিও পারছে না সে আমার মা তখনও জন্ম হয়নি আমার ২ টিলা থেকে নেমে খাল খালের পাশে মরা গরু জলহীন শূন্য ধু ধু শকুন বসে আছে– পাশ দিয়ে ছেলেরা যায়, বগলে বই মেয়েরা  কাচা আমড়া আর নুন মাখানো দুপুর–  দূরে শ্লেট-কালো আকাশ শকুনের গলার মত লোমহীন পথ  বিদ্যালয় বহুদূর ৩…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

কবিতাপাঠ অভিজিৎ চক্রবর্তী যে মুহূর্তে তুমি বললে বুঝেছ সেই মুহূর্তে ধ্বংস হলো শহর পরমাণু আছড়ে পড়লো কোথাও জলস্তম্ভ মেঘের মতো উঠলো আকাশে সেই ফাঁক গলে একটি পাখিও আর এলো না দিন গেল  রাত গেল মাস গেল বছর গেল কেবল গত শতকের বোঝাপড়া নিয়ে আমাদের দেখা হল জলের কিনারে জলে তো জন্ম নেই আর যে মুহূর্তে তুমি বললে বুঝেছ কবির মৃত্যু হল আবার নতুনের জন্য তাকে বসতে হবে সাধনায় আবার আপেলে কামড়–  পবিত্রতা নষ্টের অপরাধে তোমাকেও ফিরতে হচ্ছে পৃথিবীতে

Read More